IPL 2025: রোহিত থেকে শামি, পন্থ কিংবা আইয়ার, আইপিএলে এখনও অবধি ফ্লপ বিপুল দর পাওয়া কোটিপতিরা
IPL 2025: আইপিএল নিলামে দর পেয়েছিলেন চোখধাঁধানো। কিন্তু এখনও অবধি আইপিএলের পারফরম্যান্সের নিরিখে ডাহা ফেল। এমন ক্রিকেটারের সংখ্যা কিন্তু বাড়ছে।
আইপিএল প্রায় মধ্যগগনে। কিন্তু বেশ কয়েকজন ভারতীয় ও বিদেশি ক্রিকেটার তাঁদের প্রাইস ট্যাগের প্রতি সুবিচার করতে পারেননি। তালিকায় রয়েছেন কেকেআরের প্লেয়ারও।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে ঋষভ পন্থকে কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। অধিনায়কও করেছে ২৭ কোটি টাকার পন্থকে। কিন্তু পন্থের ব্যাটিং গড় ২৭-এ পৌঁছতে পারেনি! ৭ ম্যাচে পন্থ করেছেন মাত্র ১০৩ রান, সর্বাধিক ৬৩। গড় ১৭.১৬, স্ট্রাইক রেট ১০৪.০৪।
কেকেআর বেঙ্কটেশ আইয়ারকে কেনে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায়। বেঙ্কটেশ এবার ৭ ম্যাচে ৫ ইনিংসে ব্যাট করতে নেমে ১২১ রান করেছেন। সর্বাধিক স্কোর ৬০। পন্থের মতোই তাঁরও একটিই হাফ সেঞ্চুরি। ব্যাটিং গড় ২৪.২০, স্ট্রাইক রেট ১৫৫.১২।
ডেভন কনওয়েকে ৬.২৫ কোটি টাকায় ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। তিনি এবারের আইপিএলে ৩ ম্যাচে মাত্র ৯৪ রান করেছেন। সর্বাধিক স্কোর ৬৯। ১টি অর্ধশতরান। হতাশ করেছেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কও।
দিল্লি ক্যাপিটালসের এই প্লেয়ারকে নিতে আগ্রহ দেখিয়েছিল পাঞ্জাব কিংস। শেষ পর্যন্ত ৯ কোটি টাকা দিয়ে আরটিএম ব্যবহার করে দিল্লি ম্যাকগার্ককে ধরে রাখে। ম্যাকগার্ক এবারের আইপিএলে ৫ ম্যাচে মাত্র ৪৬ রান করেছেন। গড় ৯.২০, স্ট্রাইক রেট ১০০। সর্বাধিক স্কোর ৩৮। দুটি ম্যাচে ০ ও একটিতে ১ রানে আউট হয়েছেন।
গ্লেন ম্যাক্সওয়েলকে ৪.২০ কোটি টাকায় কিনেছে পাঞ্জাব কিংস। তিনি ৬ ম্যাচে ৫ ইনিংসে মাত্র ৪১ রান করেছেন। সর্বাধিক স্কোর ৩০। বল হাতে পেয়েছেন চার উইকেট। আরসিবি লিয়াম লিভিংস্টোনকে নিয়েছে ৮.৭৫ কোটি টাকায়। তিনি ৬ ম্যাচে ৫ ইনিংসে মাত্র ৮৩ রান করেছেন। সর্বাধিক স্কোর ৫৪। বল হাতে পেয়েছেন ২ উইকেট।
মহম্মদ শামির মতো তারকা বোলারও সুনামের প্রতি সুবিচার করতে পারছেন না। তাঁকে ১০ কোটি টাকায় কিনেছে সারাইজার্স হায়দরাবাদ। তিনি ৬ ম্যাচে পাঁচটির বেশি উইকেট পাননি। ইকনমি ১১.০৯। যা তাঁর আইপিএল কেরিয়ারে সবচেয়ে খারাপ এখনও পর্যন্ত। গড় ৪৬.৬০।
Hitman ka 𝔸𝕌ℝ𝔸 🤩🔥#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL #DCvMI pic.twitter.com/jshHKhIa4w
— Mumbai Indians (@mipaltan) April 14, 2025
মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে ধরে রেখেছে ১৬.৩০ কোটি টাকায়। আইপিএলের অন্যতম সফলতম অধিনায়ক সিংহভাগ ম্যাচে খেলছেন ইমপ্যাক্ট সাব হিসেবে। রোহিত এবারের আইপিএলে ৫ ম্যাচে ৫৬ রান করেছেন। সর্বাধিক স্কোর ১৮। গড় ১১.২০, স্ট্রাইক রেট ১৩৬.৫৮।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications