IPL 2025: নারিন ছুঁলেন বিশ্বরেকর্ড, ইডেনে দখল করবেন এককভাবে? কেকেআর কি শেষ চারে যেতে পারবে?
IPL 2025: আইপিএলে কেকেআরকে জেতানোর ফাঁকেই বিশ্বরেকর্ড স্পর্শ করে ফেললেন সুনীল নারিন। মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নারিন নেন তিন উইকেট।
১৪তম ওভারে বল করতে গিয়ে কৃপণ বোলিংয়ের পাশাপাশি ২ উইকেট তুলে নিয়ে ম্যাচের পাল্লা কেকেআরের দিকে ঝোঁকান নারিন। এরপর নিজের চতুর্থ ওভার করতে গিয়ে ফাফ দু প্লেসিকে ফিরিয়ে নাইটদের জয়ের পথ সুগম করেন নারিন।

এদিন তিন উইকেট নেওয়ার ফলে কেকেআরের জার্সিতে নারিনের উইকেট-সংখ্যা হলো ২০৮। টি২০ ক্রিকেটে কোনও দলের হয়ে সর্বাধিক উইকেট দখলের বিশ্বরেকর্ডে থাবা বসালেন নারিন। নটিংহ্যামশায়ারের হয়ে সমিত প্যাটেলের ২০৮টি উইকেট রয়েছে।
হ্যাম্পশায়ারের হয়ে ক্রিস উড ১৯৯, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে লাসিথ মালিঙ্গা ১৯৫ ও গ্লচেস্টারশায়ারের হয়ে ডেভিড পেইনের ১৯৩টি উইকেট রয়েছে। ইডেনে রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নারিন একটি উইকেট পেলেই এককভাবে বিশ্বরেকর্ডের অধিকারী হবেন নারিন। সেদিন উইকেট না পেলে ইডেনেই বিশ্বরেকর্ড গড়ার সুযোগ নারিন পাবেন ৭ মে চেন্নাই সুপার কিংস ম্যাচে।
দিল্লি ক্যাপিটালসকে হারানোর ফলে কেকেআরের ১০ ম্যাচে ৯ পয়েন্ট হলো। সামনে দুটি হোম ম্যাচ। তারপর ১০ মে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ ও ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ রয়েছে।
The @KKRiders pulled back things in a fitting way 🥳
— IndianPremierLeague (@IPL) April 29, 2025
And it was all fueled by the brilliance of Sunil Narine 😎
Scorecard ▶ https://t.co/saNudbWaXT #TATAIPL | #DCvKKR pic.twitter.com/zp5CDNEJsw
কেকেআর যদি চারটি ম্যাচেই জেতে তাহলে হবে ১৭ পয়েন্ট। তাতে প্লে-অফে যাওয়া নিশ্চিত হবেই, প্রথম দুইয়ে থেকেও যেতে পারে। আরসিবি ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। দিল্লি জিতলে শীর্ষে চলে যেতে পারতো।
মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের ১০ ম্যাচে রয়েছে ১২ পয়েন্ট। গুজরাত টাইটান্সের ১২ পয়েন্ট রয়েছে ৯ ম্যাচে। ফলে এই দলগুলি ১৬ পয়েন্টে পৌঁছতেই পারে। দিল্লিকে অবশ্য চারটির মধ্যে তিনটি ম্যাচ জিততে হবেই। যেভাবে অক্ষর প্যাটেলের দল শুরু করেছিল তাতে টানা দুটি হোম ম্যাচে হারায় প্রথম দুইয়ে থাকা অনিশ্চয়তার মুখে পড়ল।
পাঞ্জাব কিংসের রয়েছে ৯ ম্যাচে ১১ পয়েন্ট, লখনউ সুপার জায়ান্টসের ১০ ম্যাচে ১০ পয়েন্ট। ফলে প্লে-অফের দৌড় বেশ জমজমাট। কেকেআর যদি চারটির মধ্যে তিনটিতেও জেতে তাহলে ১৫ পয়েন্টে শেষ করবে। সেই পয়েন্ট নিয়ে প্লে-অফে যাওয়া নির্ভর করবে অন্য দলগুলির ফলাফলের উপর। কেকেআরের সামনের দুটি হোম ম্যাচ জিততে বদ্ধপরিকর থাকবে।
কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে বলেন, আমাদের আরও কিছু রান তুললে ভালো হতো। তবে নারিন ১৪তম ওভারে দুটি উইকেট যখন নিলেন এবং অল্প সময়ের ব্যবধানে দিল্লি ক্যাপিটালস তিন উইকেট খোয়াল তখনই বুঝে যাই ম্যাচে আমরাই জিতব।
নারিনের পাশাপাশি আন্দ্রে রাসেল ও অনুকূল রায়ের বোলিংয়ের প্রশংসা করলেন রাহানে। নারিন আমাদের ফ্র্যাঞ্চাইজির চ্যাম্পিয়ন বোলার। ম্যাচ উইনার। নারিন ও বরুণ চক্রবর্তীর উপস্থিতি একজন অধিনায়কের পক্ষেও খুব ভালো। নারিন অনুশীলনে অনেক আগে বসেন। কঠোর পরিশ্রম করেন। ব্যাটিংয়েও জোর দেন।
আন্দ্রে রাসেল সম্পর্কে রাহানে বলেন, দ্রে রাস বোলিং নিয়ে পরিশ্রম করছেন। ট্রেনিংয়ে ইয়র্কার ফেলছেন। সে কারণেই তাঁর উপর আস্থা রাখা হচ্ছে। তিনি বল করতে গেলে উইকেটও পান। খুব ভালো বল করছেন।
জন্মদিনে দলের কাছে জয় চেয়েছিলেন রাসেল। সেটা হওয়ায় তৃপ্ত। জন্মদিনে ম্যাচ পড়ায় ক্রীড়াসূচি যাঁরা তৈরি করেছেন তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানালেন। রাসেলের কথায়, অধিনায়ককে বলেছিলাম ৬টি ইয়র্কার ফেলব। সব বল ইয়র্কার ফেলতে না পারলেও তিন-চারটে করেছি। তাতে রানের গতিতে রাশ টানা গিয়েছিল। রাসেলও বলেন ১৪তম ওভারে নারিনের বল করতে যাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। জোড়া উইকেট পড়ার পরই জেতার বিষয়ে আমরা আরও বেশি আত্মবিশ্বাসী হই।












Click it and Unblock the Notifications