IPL 2025: সূর্যের ব্যাটিং তেজের পর বুমরাহের দুরন্ত বোলিং, লখনউকে সহজেই হারাল মুম্বই ইন্ডিয়ান্স
ঘরের মাঠে দুরন্ত জয় মুম্বই ইন্ডিয়ান্সের। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়াম লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমে ৫৪ রানে জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স।
রবিবার ছিল আইপিএলের ডাবল হেডার। প্রথম ম্যাচে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ। দুটি দলেই বেশ কিছু বদল হয়। এই ম্যাচে লখনউ দলে ফিরলেন ময়াঙ্ক যাদব। শার্দুল ঠাকুরের জায়গায় দলে এলেন তিনি।

প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হলেন রোহিত শর্মা। রায়ান রিকেলটন , রোহিত শর্মার ওপেনিং জুটির পতন ঘটল ৩৩ রানেই । শুরুতেই দুটি ছক্কা হাঁকান রোহিত। কিন্তু ৫ বলে ১২ রান করে ময়াঙ্ক যাদবের বলে আউট হলেন রোহিত। এরপর রায়ান রিকেলটনের সঙ্গে মুম্বইয়ের ব্যাটিংয়ের হাল ধরেন উইল জ্যাকস। অর্ধশতরান পূরণ করেন রায়ান রিকেলটন। তবে ৩২ বলে ৫৮ রান করে আউট হলেন রায়ান রিকেলটন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার এবং ৪টি ছক্কা।
জ্যাকস ৫৪ রানে আউট হলেও মুম্বই ইনিংসকে টানলেন সূর্যকুমার যাদব। মিডল অর্ডারে এবার শুরু থেকেই কার্যকরী ভূমিকা নিচ্ছেন। ২৮ বলে ৫৪ রান করেন চারটি করেন। চারটি করে চার এবং ছক্কা মারেন। তবে তিলক (৬) এবং হার্দিক(৫) এই ম্যাচে পুরোপুরি ফ্লপ হলেন। শেষ দিকে নমন ধীর,কর্বিন বোশ মুম্বইয়ের রানকে ২০০-র গণ্ডি পার করাতে সাহায্য করলেন। নমন ধীর ১১ বলে ২৫,কর্বিন বোশ ১০ বলে ২০ রান করলেন।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৫ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স। লখনউ দলের বোলারদের মধ্যে চার ওভারই বোলিং করে ৪০ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন ময়াঙ্ক যাদব। আবেশ খান চার ওভারই বোলিং করে ৪২ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন। দিগ্বেশ রাঠী, রবি বিষ্ণোই, প্রিন্স যাদব একটি করে উইকেট নিয়েছেন।
ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি লখনউ সুপার জায়ান্টসের। এইডেন মার্করাম, মিচেল মার্শ ওপেনিং জুটি ভালো রান তুলতে পারল না। ১৮ রানেই ওপেনিং জুটির পতন ঘটল।
এইডেন মার্করাম ১১ বলে ৯ রান করেই আউট হলেন। মিচেল মার্শ খুব বেশি রান পেলেন না। ২৪ বলে ৩৪ রান করে আউট হলেন। লখনউ দলের মিডল অর্ডারে ভরসার নাম নিকোলাস পুরাণ। তিনিও এই ম্য়াচে ব্যর্থ হলেন। ১৫ বলে ২৭ রান করেই আউট হলেন পুরাণ।
Just Bumrah things 🤷
— IndianPremierLeague (@IPL) April 27, 2025
A yorker masterclass from Jasprit Bumrah rattled the #LSG batters 👊
Updates ▶ https://t.co/R9Pol9Id6m #TATAIPL | #MIvLSG | @Jaspritbumrah93 pic.twitter.com/LKpj6UATZD
ব্যাট হাতে খারাপ সময় অব্যাহত পন্থের। ২ বলে ৪ রান করে কর্ণ শর্মার বলে আউট হলেন পন্থ। নিজের নাম এবং নিলামে পাওয়া দামের প্রতি সুবিচার করতে পারছেন না পন্থ।এরপর লখনউ দলের ব্যাটিংয়ের হাল ধরেন আয়ুষ বাদোনি এবং পরিবর্ত হিসাবে নামা ডেভিড মিলার। তাঁরা দুই জনে পার্টনারশিপ তৈরি করে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। শেষে ৬ ওভারে ৮২ রান প্রয়োজন ছিল লখনউ দলের।
আয়ুষ বাদোনি ২২ বলে ৩৫ রান করে আউট হলেন। এরপর উইকেট হারাতে থাকে লখনউ। দুরন্ত বোলিং করলেন বুমরাহ। প্রথমে মিলারকে ২৪ রানে এবং আবদুল সামাদকে ২ রানে আউট করে মুম্বইয়ের জয়কে নিশ্চিত করলেন বুমরাহ। শেষ পর্যন্ত ১৬১ রানেই সমাপ্ত হল লখনউ দলের ইনিংস। ৪ ওভারে ২২ রান খরচ করে ৪ উইকেট নিলেন বুমরাহ।
১০ ম্যাচে ১২ পয়েন্ট প্লাস ০.৮৮৯ রান রেট নিয়ে ২ নম্বরে উঠে এল মুম্বই। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লখনউ থাকল ৬ নম্বরে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications