IPL 2025, MI vs KKR Updates: মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম জয়, বড় ব্যবধানে হেরে তলানিতে চলে গেল কেকেআর
IPL 2025, MI vs KKR Updates: আজ আইপিএলে মুম্বইয়ের মহারণ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
কেকেআর জয়ের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর। মুম্বইয়ের লক্ষ্য প্রথম জয় ছিনিয়ে হারের হ্য়াটট্রিক এড়ানো। ম্যাচের স্কোর, টাটকা তথ্য, পরিসংখ্যান জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

কেকেআর থামল ১১৬ রানেই
আইপিএলে কেকেআরের সর্বনিম্ন যে স্কোরের খতিয়ান রয়েছে তাতে দেখা যাচ্ছে সিংহভাগই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। আজ ওয়াংখেড়েতে কেকেআরকে হারাতে মুম্বই ইন্ডিয়ান্সের চাই ১১৬ রান।
আজ ১৪.৩ ওভারে ৯৯ রান ওঠার ফাঁকেই ৯ উইকেট হারায় কেকেআর। টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। অঙ্গকৃষ রঘুবংশী ১৬ বলে ২৬, ইমপ্যাক্ট সাব মণীশ পাণ্ডে ১৪ বলে ১৯, রিঙ্কু সিং ১৪ বলে ১৭, অধিনায়ক অজিঙ্ক রাহানে ৭ বলে ১১ রান করেন।
কুইন্টন ডি কক ১, সুনীল নারিন ০, বেঙ্কটেশ আইয়ার ৩, আন্দ্রে রাসেল ৫ ও হর্ষিত রানা ৪ রান করেন। রামনদীপ সিংয়ের ব্যাটিংয়ের সৌজন্যে কেকেআর একশো পার করতে সক্ষম হয়। ১৬.২ ওভারে কেকেআর গুটিয়ে গেল ১১৬ রানে। রামনদীপ সিং ১২ বলে ২২ রান করেন। তিন বলে ১ রানে অপরাজিত থাকেন স্পেনসার জনসন।
অশ্বিনী কুমার অভিষেক ম্যাচে প্রথম বলে উইকেট নেওয়ার পাশাপাশি ৩ ওভারে ২৪ রান খরচ করে চার উইকেট নেন। ২ ওভারে ১৯ রান দিয়ে দুই উইকেট দীপক চাহারের। ট্রেন্ট বোল্ট, হার্দিক পাণ্ডিয়া, ভিগনেশ পুথুর ও মিচেল স্যান্টনার পেলেন ১টি করে উইকেট।
কেকেআরের ব্য়াটিং বিপর্যয়
পাওয়ারপ্লে-র প্রথম ছয় ওভারেই চার উইকেট খুইয়ে চাপে পড়ে যায় কেকেআর। তার মধ্যে প্রথম বলে উইকেট নিয়ে নজির স্পর্শ করলেন অষ্বিনী কুমার।
স্কোরবোর্ডে ৪৫ রান ওঠার ফাঁকেই কেকেআরের অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে ফিরে যায়। শুধু তাই নয়, ব্যাটিংয়ের সময়ই ইমপ্যাক্ট সাব ব্যবহার করার ফলে কেকেআর এদিন বোলিংয়ের সময় পাবে না বৈভব অরোরাকে।
মঈন আলির জায়গায় কামব্যাক করা সুনীল নারিন ২ বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন। দলের রান তখন ১। এই উইকেটটি নেন ট্রেন্ট বোল্ট। গত দুই বছরের পরিসংখ্যান ধরলে পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি ২২ উইকেট হলো বোল্টের।
এই সময়কালে প্রথম ৬ ওভারে ১৭টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামি। দীপক চাহার এদিন দুটি উইকেট তুলে নেওয়ায় তাঁর হলো ১৫টি উইকেট। ১.১ ওভারে কুইন্টন ডি কককে ফেরান চাহার। ডি কক করেন ৩ বলে ১। কেকেআর ২ রানে হারায় ২ উইকেট।
চতুর্থ ওভারের প্রথম বলে অজিঙ্ক রাহানেকে আউট করেন অশ্বিনী কুমার। আইপিএলে প্রথম বল করতে গিয়েই উইকেট নেওয়ার নিরিখে পাঞ্জাবের এই বাঁহাতি মিডিয়াম পেসার রইলেন ১৫ নম্বরে। অশ্বিনী পাঞ্জাবের হয়ে ২০১৯ সালে প্রথম রঞ্জি খেলেন রাজস্থানের বিরুদ্ধে। হিমাচলের বিরুদ্ধে আরেকটি রঞ্জি ম্যাচ খেলেন, ২০২২ সালে। তারপর আর সুযোগ পাননি।
২০২১ থেকে ২০২৫-এর মধ্যে তিনি চারটি লিস্ট এ বা ৫০ ওভারের ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট এ-তে তিনটি করে উইকেট রয়েছে। আজকের আগে অবধি পাঞ্জাবের হয়ে চারটি টি২০ খেলেছেন, ২ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। রাহানে ৭ বলে ১১ করে আউট হলে কেকেআরের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৫।
ষষ্ঠ ওভারের চতুর্থ বলে বেঙ্কটেশ আইয়ার কট বিহাইন্ড হন, দীপক চাহারের দ্বিতীয় শিকার হয়ে। আইয়ার এদিন ৯ বলে ৩ রান করেন। ৪১ রানে কেকেআর হারায় চতুর্থ উইকেট। সপ্তম ওভারের শেষ বলে অঙ্গকৃষ রঘুবংশীকে ফেরান হার্দিক পাণ্ডিয়া। রঘুবংশী করেন ১৬ বলে ২৬। তিনটি চার ও একটি ছয়ের সৌজন্যে।
রঘুবংশী আউট হওয়ার পর তাঁর জায়গায় ইমপ্যাক্ট সাব হিসেবে নামানো হয় মণীশ পাণ্ডেকে। তিনি রিঙ্কু সিংয়ের সঙ্গে জুটি বাঁধেন। ১০ ওভারের শেষে কেকেআরের স্কোর ছিল ৫ উইকেটে ৬৯ রান। ১০.৩ ওভারে রিঙ্কু সিংয়ের উইকেটটি তুলে নেন অশ্বিনী। রিঙ্কু করেন ১৪ বলে ১৭। ৭৪ রানে ষষ্ঠ উইকেট হারায় নাইটরা।
এই ওভারের শেষ বলে মণীশকে বোল্ড করে দেন অশ্বিনী। মণীশ ১৪ বলে ১৯ রান করেন, ২টি চার ও ১টি ছয় মেরেছেন। অশ্বিনীর তৃতীয় শিকার কেকেআরকে দাঁড় করায় ১১ ওভারে ৭ উইকেটে ৮০ রানে।
চাপে কেকেআর
মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের দাপটে শুরু থেকেই চাপে কেকেআর। প্রথম ৬ ওভারেই পড়ল চার উইকেট, স্কোর । কুইন্টন ডি কক ৩ বলে ১, সুনীল নারিন ২ বলে ০, অজিঙ্ক রাহানে ৭ বলে ১১ ও বেঙ্কটেশ আইয়ার ৯ বলে ৩ রানে আউট হয়েছেন। দীপক চাহার ২টি, ট্রেন্ট বোল্ট ও অশ্বিনী কুমার নেন ১টি করে উইকেট। আইপিএলে প্রথম বলেই উইকেট পেলেন অশ্বিনী।
কেকেআরের একাদশ
কলকাতা নাইট রাইডার্স- সুনীল নারিন, কুইন্টন ডি কক (উইকেটকিপার), অজিঙ্ক রাহানে (অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, স্পেনসার জনসন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। পরিবর্ত- আনরিখ নরকিয়া, মণীশ পাণ্ডে, বৈভব অরোরা, অনুকূল রায়, লুভনিথ সিসোদিয়া।
টস জিতল মুম্বই
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স দ্বৈরথ। টস জিতে ফিল্ডিং নিলেন হার্দিক। প্রথমে ব্যাটিং কেকেআরের।
🚨 Toss 🚨@mipaltan elected to field against @KKRiders
— IndianPremierLeague (@IPL) March 31, 2025
Updates▶️ https://t.co/iEwchzEpDk#TATAIPL | #MIvKKR pic.twitter.com/VqHjlTKB7o
নজরে নজির
সূর্যকুমার যাদব আর ২০ রান করলে টি২০ ক্রিকেটে ৮ হাজার রান পূর্ণ করবেন। টি২০-তে ৭ হাজার রান করতে অজিঙ্ক রাহানের দরকার ৭৪ রান। ৯৮ রান করলে টি২০-তে বেঙ্কটেশ আইয়ারের ৩ হাজার রান হবে। টি২০-তে সাড়ে চার হাজার রান করতে সুনীল নারিনের প্রয়োজন ৮০ রান। আইপিএলে আড়াই হাজার রান থেকে আন্দ্রে রাসেল ১২ রান দূরে। আজকের ম্যাচে ৯৫ রান করলে রিঙ্কু সিং আইপিএলে ১ হাজার রানের মাইলস্টোন ছোঁবেন।
Proof that hard work turns dreams into reality! 💫 pic.twitter.com/l5Mp2azcI1
— KolkataKnightRiders (@KKRiders) March 31, 2025
লাকি চার্ম বেঙ্কটেশ
বেঙ্কটেশ আইয়ার কলকাতা-মুম্বই ম্যাচে লাকি চার্ম। ২০২১ থেকে এখনও অবধি তিনি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬টি ম্যাচ খেলেছেন। ধারাবাহিকভাবে রান করেছেন। দু-বার ম্যাচের সেরা হয়েছেন। বেঙ্কটেশ থাকতেও যে ম্যাচে কেকেআর হেরেছিল তাতেও শতরান হাঁকিয়ে ম্যাচের সেরা হন আইয়ার।
Venky (F)Iyer against Mumbai hits different 😤🔥 pic.twitter.com/8AZyfHQA6J
— KolkataKnightRiders (@KKRiders) March 31, 2025
মুম্বই বনাম কলকাতা
আইপিএলের দ্বৈরথে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের দ্বৈরথ হয়েছে ৩৪টি। কেকেআর জিতেছে ১১টিতে, মুম্বই ইন্ডিয়ান্স ২৩টিতে। শেষ পাঁচটি সাক্ষাতে একবারই জিতেছে মুম্বই। গত বছর দু-বারই কেকেআর জেতে। ১২ বছর পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে জয়ের খরাও কাটিয়েছিল নাইটরা।













Click it and Unblock the Notifications