IPL 2025, MI vs KKR: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের মহারণ, খেলার জন্য প্রস্তুত নারিন

IPL 2025, MI vs KKR: আইপিএলে কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর টানা দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচ জিততে বদ্ধপরিকর।

মুম্বই ইন্ডিয়ান্স এবারের আইপিএলে দুটি অ্যাওয়ে ম্যাচেই হেরেছে। প্রথম হোম ম্যাচ থেকে প্রথম পয়েন্ট নিশ্চিত করতে মরিয়া থাকবে হার্দিক পাণ্ডিয়ার দল।

IPL 2025 MI vs KKR

কলকাতা নাইট রাইডার্স ইডেনে নিজেদের প্রথম হোম ম্যাচে পরাস্ত হয়েছিল। যদিও গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে অজিঙ্ক রাহানের দল। রাহানে মুম্বইয়ের অধিনায়ক। এবার নিজের ঘরের মাঠে কেকেআরকে নেতৃত্ব দেবেন রাহানে।

রাহানের অধিনায়কত্বের প্রশংসা করেছেন কেকেআরের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। রাহানে মুম্বইয়ের পাশাপাশি ভারতের অধিনায়কত্বও করেছেন। ফলে তাঁর নেতৃত্বে আস্থা রয়েছে পণ্ডিতের। প্রথম ম্য়াচে রাহানে যেভাবে ব্যাট করেছেন তারও প্রশংসা শোনা গিয়েছে আজ কেকেআর হেড কোচের গলায়।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স মোট ৩৪টি ম্যাচ খেলেছে একে অপরের বিরুদ্ধে। তাতে মুম্বই এগিয়ে ২৩-১১ ব্যবধানে। যদিও শেষ পাঁচটি দ্বৈরথে জিতেছে কেকেআর। মুম্বই শেষ জিতেছিল ২০২৩ সালে।

গত বছরের আইপিএলে কেকেআর দুবারই হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। তার মধ্যে প্রথম সাক্ষাতে ওয়াংখেড়েতে জিতেছিল ২৪ রানে। ১২ বছর পর ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে জয় পায় কেকেআর। তার ঠিক ৮ দিন পরে ইডেনেও হারায়, সেই জয় এসেছিল ১৮ রানে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবারের আইপিএলে প্রথম খেলা হবে। এই স্টেডিয়ামে রান তাড়া করে জেতার নজিরই বেশি। খেলা হবে লাল মাটির পিচে। কেকেআরের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেছেন, পিচে বাউন্স থাকবে। বল ব্যাটেও আসবে ভালো।

কেকেআরের একাদশে সুনীল নারিনের প্রত্যাবর্তনের জোরালো সম্ভাবনা। তিনি ১০০ শতাংশ ফিট বলে জানিয়েছেন পণ্ডিত। সেক্ষেত্রে বসানো হতে পারে মঈন আলিকে। এ ছাড়া কেকেআর উইনিং কম্বিনেশনে তেমন বদল আনবে না।

Take a Poll

মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া গতকাল গুজরাত টাইটান্সের কাছে হারের পর ব্যাটারদের জ্বলে ওঠার আহ্বান জানিয়েছেন। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও মুম্বই ইন্ডিয়ান্সের উন্নতির প্রয়োজন রয়েছে। জসপ্রীত বুমরাহর অভাব অনুভূত হলেও বোলিং বিভাগে রদবদলের সম্ভাবনা নেই।

কেকেআরের মিস্ট্রি স্পিনারদের বিরুদ্ধে মুম্বইয়ের তারকাখচিত ব্যাটারদের দ্বৈরথই হতে চলেছে এই ম্যাচের ইউএসপি। তাপমাত্রা খেলার সময় থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আকাশে মেঘের আনাগোনার সম্ভাবনা ৬৮ শতাংশ। বৃষ্টিতে ম্যাচ ব্যাহত হওয়ার আশঙ্কা নেই।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ- কুইন্টন ডি কক (অধিনায়ক), সুনীল নারিন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃষ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, হর্ষিত রানা, স্পেনসার জনসন, বরুণ চক্রবর্তী। বোলিংয়ের সময়- বৈভব অরোরা।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, রবিন মিঞ্জ, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, মুজিব উর রহমান। বোলিংয়ের সময়- সত্যনারায়ণ রাজু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+