IPL 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যেই হার্দিক-রোহিতদের গায়ে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি! দিলেন বার্তাও

আইসিসি চ্যাম্পিয়্ন্স ট্রফিতে খেলতে ব্যস্ত এখন রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়ারা। কিন্তু এরই মাঝে তাঁদের গায়ে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি! কিন্তু কীভাবে? চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে কী আইপিএলের মধ্যে প্রস্তুতি শুরু করে দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকারা?

আইপিএলের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ২২ মার্চ থেকে শুরু হবে ২০২৫ সালের আইপিএল। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্স দলের অফিসিয়াল জার্সি উন্মোচন হল এবং দলের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া দলের নতুন জার্সি প্রকাশ্যে আনলেন। সঙ্গে ছিলেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাও।

মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়, সেখানে অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া বলেন, প্রিয় পালটান, ২০২৫ আমাদের জন্য একটি সুযোগ, আমাদের ঐতিহ্যকে আবার সঠিক ভাবে ফিরিয়ে আনার। নীল এবং সোনালী রঙে জার্সিতে আমরা মাঠে নামব, এই জার্সি শুধু আমাদের নয়, এটা আপনাদের প্রতিশ্রুতি। সবার সঙ্গে ওয়াংখেড়েতে দেখা হবে।

এবারের জার্সি মুম্বাই ইন্ডিয়ান্সের চিরাচরিত নীল এবং সোনালী রঙ ধরে রেখেছে, যা দলের মূল সত্তাকে প্রতিফলিত করে। নীল রঙ বিশ্বাস, আত্মবিশ্বাস এবং দলের অসীম সম্ভাবনাকে প্রতীকী করে। আবার সোনালী রঙ গৌরব, সাফল্য এবং ধারাবাহিক উৎকর্ষতার প্রতীক। এটি দলের উজ্জ্বল ক্রিকেট খেলোয়াড়ি ব্র্যান্ডের প্রতীক হিসেবেও কাজ করে।

এর আগের মরসউমে মুম্বই ইন্ডিয়ান্স খুবই হতাশাজনক পারফরম্যান্স করেছিল। গোটা টুর্নামেন্টে ১৪ ম্যাচে মাত্র ৪টি জয় নিয়ে পয়েন্ট তালিকায় সবার শেষে স্থান করে ছিল পাঁচবারের চ্যাম্পিয়ন দল। এবার সেই ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই এবার অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স।

মুম্বই ইন্ডিয়ান্স আগামী ২৩ মার্চ চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। চেন্নাই সুপার কিংসও পাঁচবার শিরোপা জিতেছে।
দুই দল যখনই মুখোমুখি হয়েছে তখনই হাইপ উঠেছে রোহিত বনাম ধোনিকে ঘিরে। কারণ দুই জনেই আইপিএলের ইতিহাসে সফলতম অধিনায়ক। কিন্তু দুই জনই বর্তমানে অধিনায়ক নন, শুধু মাত্র ক্রিকেটার হিসাবেই খেলছেন। তবে তাদের রিটেন করতে ভুল করেনি দুই দলই। ফলে চিপকে প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি হবে মুম্বই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+