IPL 2025: শামির বিকল্প সিরাজ, অল্প দামেই জাতীয় দলের পেসারকে দলে নিল গুজরাত

অর্শদীপ সিং নিলামের শুরুতে বিরাট দর পেলেও, জাতীয় দলের আরও এক পেসার মহম্মদ সিরাজের দর প্রত্যাশা অনুসারে উঠল না। বেঙ্গালুরুর রিটেন না করা ক্রিকেটারের জন্য খুব বেশি সময় নষ্ট হল না নিলামে। ২ কোটি টাকা ছিল তঁার বেস প্রাইস, কিন্তু তাঁকে নিতে কয়েকটি দল আগ্রহ প্রকাশ করলেও বেশি টাকা খরচ করতে রাজি ছিল না কোনও দলই।

শামিকে ধরে রাখার চেষ্টা ব্যর্থ হয় গুজরাতের। ফলে তাদের একজন জাতীয় দলের পেসার দরকার ছিল। শেষ অবধি শামির বিকল্প হিসেবে সিরাজকে দলে নিল গুজরাত। তবে এর জন্য গুজরাতকে খুব বেশি টাকা খরচ করতে হল না। ১২.২৫ কোটি টাকাতেই জাতীয় দলের পেসারকে পেয়ে গেল গুজরাত।

Mohammed Siraj

আইপিএলের মঞ্চকে ব্যবহার করে যে ক্রিকেটাররা জাতীয় দলের সুযোগ পেয়েছেন তাদের মধ্যে অন্যতম মহম্মদ সিরাজ। টেনিস বল টুর্নামেন্ট থেকে তাঁর উত্থান হয়েছিল। কিন্তু আইপিএল তার ভাগ্য বদলে দেয় সিরাজের। আরসিবি দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স করে জাতীয় দলের সুযোগ করে নেন হায়দরাবাদী তারকা সিরাজ।

কিন্তু চলতি বছরের গত ৩১ অক্টোবর যখন আরসিবি দল তাদের রিটেন তালিকা প্রকাশ করল তখন অবাক করে দেওয়ার মত ঘটনায় দেখা গেল। বিরাট কোহলিকে ধরে রাখলেও জাতীয় দলের তাঁর সতীর্থ মহম্মদ সিরাজকে রিটেন না করার সিদ্ধান্ত নেয় আরসিবি।

কিন্তু যশ দয়ালের মতো ক্রিকেটারকে ধরে রাখে আরসিবি। বেঙ্গালুরু দলের এই সিদ্ধান্ত ছিল অবাক করার মতই। কারণ সিরাজ এই মুহূর্তে জাতীয় দলের তিন ফর্মাটে স্থায়ী সদস্য। তাঁর পারফরম্যান্সও যথেষ্ট ভালো। কিন্তু কেন সিরাজকে রিটেন করেনি আরসিবি দল সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এই মুহূর্তে ভারতীয় দলের বোলিংয়ের অন্যতম স্তম্ভ বলা যায় সিরাজকে। বুমরাহের পর তার নামই আসছে যে কোন ফরম্যাটে।

২০২৪ সালের আইপিএল ১৪ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন সিরাজ এখনও পর্যন্ত আইপিএলের ৯৩ টা ম্যাচ খেলেছে নিয়েছেন ৯৩ উইকেট ভারতীয় দলে তারকা পেসার। তাঁর কে নিয়ে নিলামের মঞ্চে যে টানটান লড়াই চলবে সেটা প্রত্যাশিতই ছিল কেননা অনেক দলেরই একজন করে ভারতীয় পেসার দরকার ছিল। এই মুহূর্তে অস্ট্রেলিয়া ভারতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলছেন সিরাজ কিন্তু মরু দেশের তাঁকে নিয়ে ঝড় উঠলো ।যদিও প্রথম ম্যাচে প্রথম ইনিংসে দু উইকেট নিয়েছেন সিরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+