IPL 2025: আইপিএলের মেগা নিলামের দিনক্ষণ চূড়ান্ত, জেদ্দায় হবে ক্রিকেটারদের ভাগ্য নির্ধারণ
IPL 2025: রিয়াধ নয়। সৌদি আরবের জেদ্দায় হবে আইপিএলের মেগা নিলাম। চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এই প্রথম সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের নিলাম। তবে ২০২৪ সালে দুবাইয়ের পর এবার জেদ্দায় নিলামের অর্থ, টানা দুই বছর আইপিএলের অকশন হচ্ছে বিদেশের মাটিতেই।

বেশ কয়েকদিন ধরেই জানা যাচ্ছিল, আইপিএলের মেগা নিলাম বিদেশে হবে। তবে ঠিক কোন শহরে হবে তা জানা যাচ্ছিল না। তালিকায় রিয়াধের সঙ্গে ছিল জেদ্দার নাম। ফ্র্যাঞ্চাইজিরাও বোর্ডের কাছে জানতে চাইছিল আইপিএলের দিনক্ষণ ও স্থান সংক্রান্ত তথ্য। কেন না যাতায়াত, হোটেল বুকিং-সহ অনেক কিছু এর সঙ্গে জড়িয়ে থাকে।
আইপিএলের নিলাম হবে নভেম্বরের ২৪ ও ২৫ তারিখ। ভারতীয় সময় দুপুরের দিকে তা শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। পারথে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় ও চতুর্থ দিন আইপিএলের নিলাম। সবমিলিয়ে ওই দুই দিন বিশ্ব ক্রিকেটের যাবতীয় নজর থাকবে আইপিএলের মেগা অকশনের দিকে।
আইপিএলের মেগা অকশন চার বছর অন্তর হয়। তবে এবার গ্যাপটা কম। ২০২২ সালের পর ২০২৪ সালে মেগা নিলাম হচ্ছে। ২০২২ সালে মেগা নিলাম হয়েছিল আইপিএলে ২টি নতুন দল যোগ হওয়ায়। এবারের মেগা নিলামে ২০২৫ থেকে ২০২৭ সালের আইপিএলের জন্য দল গঠন করবে ফ্র্যাঞ্চাইজিরা। প্রথামাফিক মেগা অকশন হবে ২ দিনের।
গত ৩১ অক্টোবর বিসিসিআইয়ের কাছে রিটেনশন তালিকা জমা দিয়েছে ১০টি দল। ধরে রাখা হয়েছে ৪৬ জন ক্রিকেটারকে। ১২ আনক্যাপড-সহ যার সিংহভাগই ভারতীয়। শীঘ্রই বিসিসিআই জানিয়ে দেবে ভারতীয় ও বিদেশি ক্রিকেটারদের মধ্যে কারা আইপিএলের নিলামের জন্য নাম নথিবদ্ধ করেছেন। মাত্র ২ আনক্যাপড ক্রিকেটার ধরে রাখা পাঞ্জাব কিংস আইপিএল নিলামে যাবে সবচেয়ে বেশি পরিমাণ (১১০.৫ কোটি টাকা) অর্থ নিয়ে।
আইপিএল রিটেনশনে রেকর্ড ২৩ কোটি টাকায় হেইনরিখ ক্লাসেনকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট কোহলি ও লখনউ সুপার জায়ান্টস নিকোলাস পুরাণকে ২১ কোটি টাকায় ধরে রেখেছে। লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থের মতো তারকা অধিনায়করা নিলামে ঝড় তুলতে পারেন বলে জানা যাচ্ছে।
মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদব ও তিলক বর্মাকে ধরে রেখেছে ৭৫ কোটি টাকায়। কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস ৬ জন করে ক্রিকেটারকে ধরে রেখেছে। রাজস্থান রয়্যালসের কাছে পড়ে রয়েছে সবচেয়ে কম ৪১ কোটি টাকা। কেকেআরের রয়েছে ৫১ কোটি টাকা।
কেকেআর ও রাজস্থান রয়্যালস বাদে সব দলই আইপিএল নিলামে রাইট
টু ম্যাচ কার্ড ব্যবহার করে তাদের প্লেয়ারকে ফেরানোর সুযোগ পাবে। তবে এবার নিয়মে কিছুটা বদল আসছে। ধরা যাক, কোনও ক্রিকেটারের সর্বাধিক দর উঠল ১০ কোটি টাকা। ওই টাকায় তার পুরানো দল নিতে রাজি হলে আরটিএম কার্ড ব্যবহার করার কথা জানাবে। এরপর নতুন যে দল সর্বাধিক দর দিয়েছে তারা দর ফের বাড়াবে কিনা তা জানতে চাওয়া হবে।
যদি ফের দর বাড়ানো হয়, তাহলে পরবর্তী চূড়ান্ত দর দিয়েই আরটিএম কার্ড ব্যবহারের মধ্যে প্লেয়ারকে ফেরাতে পারবে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি। সবচেয়ে বেশি আরটিএম কার্ডও রয়েছে পাঞ্জাব কিংসের হাতে। তারা পাঁচজন ক্যাপড বা আন্তর্জাতিক ক্রিকেটারের জন্য আরটিএম ব্যবহার করতে পারবে।
-
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের











Click it and Unblock the Notifications