IPL 2025: লাকি চার্ম মঈন একাদশে ফিরতেই উচ্ছ্বসিত কেকেআর ভক্তরা, ডি ককের জায়গায় কেন সুযোগ গুরবাজকে?
IPL 2025: কলকাতা নাইট রাইডার্স ইডেনে টস জিতে ব্যাট করতে পাঠিয়েছে গুজরাত টাইটান্সকে। পাঞ্জাব কিংসের কাছে হারের পর আজ দলে দুটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাল কেকেআর।
কুইন্টন ডি কককে বসিয়ে খেলানো হচ্ছে রহমানুল্লাহ গুরবাজকে। ইডেনের পিচ স্পিনারদের সহায়তা করবে আঁচ পেয়ে দলে ফেরানো হলো মঈন আলিকে।

কেকেআরের হয়ে বোলিং ওপেন করেন বৈভব অরোরা। অন্য প্রান্ত থেকে শুরু করেন মঈন আলি। মঈনকে দলে দেখে বিশেষভাবে উচ্ছ্বসিত নাইট ভক্তরা। কারণ, কেকেআর এখনও অবধি যে তিনটি ম্যাচে জিতেছে তার তিনটিতেই জিতেছে কেকেআর।
Out for Vengeance! ⚔️6️⃣
— Star Sports (@StarSportsIndia) April 21, 2025
The #GT captain #ShubmanGill charges down & hits it for a SIX! agianst his former team #KKR! This #IPLRevengWeek clash is heating up!🔥
Watch the LIVE action ➡ https://t.co/CLJDyHHQJ8#IPLRevengeWeek 👉 #KKRvGT | LIVE NOW on Star Sports 1, Star Sports… pic.twitter.com/8Q0hspc7j7
আবার মঈন যে ম্যাচে খেলেননি সেই ম্যাচে কেকেআর হেরে গিয়েছে। মঈন ইডেনে এবার দ্বিতীয় ম্যাচ খেলছেন। গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস ম্যাচে ব্যাট হাতে পাঁচ রান করার পাশাপাশি ২৩ রান খরচ করে ২ উইকেট নিয়েছিলেন।
ইডেনে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে মঈন দলে ছিলেন, তবে ব্যাটিং বা বোলিং করতে হয়নি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চেন্নাইয়ে মঈন ২০ রান খরচ করে ১ উইকেট দখল করেন। আজ মঈন এখনও অবধি ২ ওভারে ১০ রান দিয়েছেন, উইকেট পাননি।
রহমানুল্লাহ গুরবাজ এবারের আইপিএলে আজ প্রথম ম্যাচ খেলছেন। গুরবাজ গুজরাত টাইটান্সে থাকলেও একটি ম্যাচেও সুযোগ পাননি। ২০২৩ সালে আসেন কেকেআরে। ২০২৩ সালে ১১ ম্যাচে ২২৭ রান করেন। গত বছর ৩ ম্যাচে গুরবাজ করেছিলেন ৬২।
২০২৩ সালে ইডেনে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কেকেআর ৭ উইকেটে ১৭৯ রান করেছিল। তাতে ওপেন করতে নেমে গুরবাজ পাঁচটি চার ও সাতটি ছয়ের সাহায্যে ৩৯ বলে ৮১ রানের ইনিংস খেলেছিলেন। যদিও সেই ম্য়াচটি গুজরাত জিতে গিয়েছিল ১৩ বল বাকি থাকতে ৭ উইকেটে।
আজ আনরিখ নরকিয়াকে বসিয়ে মঈনকে খেলাচ্ছে কেকেআর। কুইন্টন ডি কক এবারের আইপিএলে ৭ ম্যাচে ১৪৩ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৯৭। আরসিবির বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে ডি কক করেছিলেন ৪। তারপর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে করেন অপরাজিত ৯৭।
এরপর মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্সের বিরুদ্ধে ১, লখনউ সুপার জায়ান্টস ম্যাচে ১৫, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২৩ ও পাঞ্জাব কিংস ম্যাচে ২ রানে আউট হন। আজ বাদ পড়লেন। গুরবাজকে সম্ভবত খেলানো হচ্ছে আগেরবারের ইনিংসের কথা মনে করিয়ে মনস্তাত্ত্বিক চাপ বাড়াতে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications