IPL 2025: শ্রেয়সকে ধরে রাখা নিয়ে দ্বিধায় কেকেআর, রিঙ্কু-হর্ষিত কার্যত নিশ্চিত, নাইটদের সম্ভাব্য রিটেনশন তালিকা

IPL 2025: আইপিএলের মেগা নিলামের আগে কোন ক্রিকেটারদের ধরে রাখা হবে, কাদের জন্য রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করা হবে, তা ৩১ অক্টোবরের মধ্যে স্পষ্ট করতে হবে ১০ দলকে।

কলকাতা নাইট রাইডার্স আসন্ন আইপিএলে নামবে খেতাব ধরে রাখার লক্ষ্যে। তবে কাদের নিলামের আগে ধরে রাখা হবে তা নিয়েই চলছে তুমুল চর্চা।

IPL 2025

প্লেয়ারদের ধরে রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দেবেন ভেঙ্কি মাইসোর। আইপিএল কর্ণধারদের সঙ্গে বিসিসিআইয়ের যে বৈঠক হয়েছিল তাতে বেশিরভাগ ক্রিকেটারকে ধরে রাখা, আরটিএম কার্ড চালুর পক্ষে সওয়াল করেছিলেন শাহরুখ খান। মনে করা হচ্ছে, কেকেআর কয়েকজনের জন্য আরটিএম কার্ড ব্যবহার করবে।

রিঙ্কু সিংকে ধরে রাখা হবে কিনা তা নিয়ে চর্চা চলছিল। একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, রিঙ্কুকে ধরে রাখা হবে। সেই সঙ্গে আনক্যাপড ক্রিকেটার হিসেবে হর্ষিত রানাকেও রেখে দেবে কেকেআর। প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবে আন্দ্রে রাসেলকে রাখা হতে পারে।

রাসেল ও সুনীল নারিন চলতি বছরের আইপিএলেও সাফল্য পেয়েছেন, বিভিন্ন লিগে তাঁরা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলেন। ফলে রাসেল ও নারিন- দুজনকেই কেকেআর ধরে রাখলে তার উপরই অনেকটা নির্ভর করবে কেকেআরের রিটেনশন।

রিঙ্কু ও হর্ষিতকে রাখার বিষয়টি যদি পাকা হয়ে গিয়ে থাকে তাহলে জায়গা ফাঁকা থাকছে চারটি। রাসেল ও নারিন দুজনকেই রাখা হলে বাকি থাকছে ২টি স্থান। ফিল সল্টকে ধরে রাখার বিষয় নিয়েও ভাবনাচিন্তা চলছে। এই পরিস্থিতিতে নাইটদের মাথাব্যথার বড় কারণ একঝাঁক ভারতীয় ক্রিকেটার।

যদি রাসেল, নারিন, সল্ট, রিঙ্কু ও হর্ষিত থাকেন তাহলে একটি জায়গার জন্য লড়াইয়ে শ্রেয়স, বরুণ চক্রবর্তী, বেঙ্কটেশ আইয়ার। নাইটদের খেতাব জেতানোয় বড় অবদান রেখেছেন বরুণ। আর এই পরিস্থিতিই জটিল করে দিয়েছে কেকেআরে শ্রেয়সের ভবিষ্যৎ। তবে শ্রেয়স নিলামে গেলে দিল্লি ক্যাপিটালস-সহ কয়েকটি দল তাঁকে টার্গেট করতে পারে অধিনায়ক হিসেবে পাওয়ার জন্য।

জানা গিয়েছে, ১ থেকে ৫ অবধি ক্রিকেটারের রিটেনশনের জন্য দর ধার্য হয়েছে যথাক্রমে ১৮ কোটি, ১৪ কোটি, ১১ কোটি, ১৮ কোটি ও ১৪ কোটি টাকা। আনক্যাপড ক্রিকেটারদের দর ৪ কোটি টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+