IPL 2025: রাজধানীতে টক্কর! দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দ্বৈরথে কতটা এগিয়ে কেকেআর?

IPL 2025: আইপিএলে কাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। কেকেআর-পাঞ্জাব কিংস ম্যাচটি ইডেনে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

অন্যদিকে, গতকাল নিজেদের মাঠে আরসিবির কাছে পরাস্ত হয়েছে দিল্লি ক্যাপিটালস। অক্ষর প্যাটেলরা চাইবেন ঘুরে দাঁড়িয়ে প্লে-অফের দিকে এক ধাপ এগিয়ে যেতে।

IPL 2025

আইপিএলে দিল্লি ও কলকাতার মধ্যে ৩৪টি দ্বৈরথ হয়েছে। তার মধ্যে কলকাতা নাইট রাইডার্স জিতেছে ১৮টি ম্যাচ, হেরেছে ১৫টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে দিল্লি এগিয়ে রয়েছে ৩-২ ব্যবধানে।

যদিও ২০২৩ সালের পর কেআরকে হারাতে পারেনি দিল্লি ক্যাপিটালস। চলতি আইপিএলে এই দুই দলের দ্বৈরথ হচ্ছে প্রথমবার। গত বছরের আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে দু-বারই পরাস্ত করেছিল কেকেআর।

গত বছর কেকেআর বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলেছিল। তাতে কেকেআর ৭ উইকেটে ২৭২ রান তোলে। ১৭.২ ওভারেই ১৬৬ রানে অল-আউট হয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কেকেআর জিতেছিল ১০৬ রানে।

সুনীল নারিন সেই ম্যাচে ওপেন করতে নেমে ৩৯ বলে ৮৫ রান করেছিলেন। সাতটি করে চার ও ছয় হাঁকিয়ে। পরে বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন। বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী তিনটি করে উইকেট নেন। ২ উইকেট পান মিচেল স্টার্ক, যিনি এবার রয়েছেন দিল্লি ক্যাপিটালসে।

এরপর ইডেন গার্ডেন্সে দিল্লি ক্যাপিটালসকে ফিরতি সাক্ষাতে ২১ বল বাকি থাকতে ৭ উইকেটে হারায় কেকেআর। বরুণ চক্রবর্তী ১৬ রানে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। দিল্লি ক্যাপিটালস ৯ উইকেটে ১৫৩ তোলে। নয়ে নেমে কেকেআরের প্রাক্তনী কুলদীপ যাদব ২৬ বলে ৩৫ রান করেছিলেন।

Take a Poll

বৈভব ও হর্ষিত রানা দুটি করে উইকেট নিয়েছিলেন। জবাবে খেলতে নেমে কেকেআর ১৬.৩ ওভারেই ম্যাচ জিতে নিয়েছিল। ৩৩ বলে ৬৮ করেছিলেন ফিল সল্ট। ২০২৩ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালস নিজেদের হোম ম্যাচে কেকেআরকে হারিয়েছিল ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে। কেকেআর করেছিল ১২৭।

আন্দ্রে রাসেল ৩১ বলে সর্বাধিক ৩৮ করেছিলেন। ইশান্ত শর্মা, আনরিখ নরকিয়া, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল নেন ২টি করে উইকেট। ১৯.২ ওভারে জিতেছিল দিল্লি ক্যাপিটালস। ৪১ বলে ৫৭ করেছিলেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বরুণ চক্রবর্তী, অনুকূল রায় ও নীতীশ রানা ২টি করে উইকেট দখল করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+