IPL 2025: রজতকে রান আউট করিয়ে অস্বতি বাড়ালেন বিরাট, লজ্জার রেকর্ডের শীর্ষে কে?
IPL 2025: বিরাট কোহলি ও ক্রুণাল পাণ্ডিয়ার শতাধিক রানের পার্টনারশিপ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জেতাল আরসিবিকে। তবে সেই ম্যাচেই অস্বস্তিকর বিষয়ের তালিকায় উপরে উঠে এলেন কোহলি।
চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুটি সাক্ষাতে দুটি রান আউটের সঙ্গে যুক্ত থাকলেন কোহলি। প্রথম সাক্ষাতে রান আউট হন ফিল সল্ট। এবার অধিনায়ক রজত পাটীদার।

বেঙ্গালুরুতে বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছিলেন ফিল সল্ট। তিনি চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৭ বলে ৩৭ রান করেন। ওই দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটলে আরসিবি বড় রান তুলতেই পারতো। ৭ উইকেটে ১৬৩ করেছিল আরসিবি। দিল্লি ক্যাপিটালস ১৭.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল।
তবে এবার কপাল ভালো, আরসিবিকে গতকাল হারতে হয়নি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে, অরুণ জেটলি স্টেডিয়ামে। যদিও ১৬৩ রানের টার্গেট রান তাড়া করতে নেমে চাপেই পড়ে গিয়েছিল আরসিবি। ৪ ওভারে ২৬ রানে পড়ে গিয়েছিল তৃতীয় উইকেট।
বিরাট কোহলিকে বল করছিলেন মুকেশ কুমার। চতুর্থ ওভারের শেষ বলে রান আউট হন অধিনায়ক রজত পাটীদার। কোহলি মিড উইকেটে বল পাঠিয়ে এক রান নেওয়ার আগ্রহ দেখান। কিন্তু তারপরই মত বদলে নন-স্ট্রাইকিং এন্ডে ফেরত পাঠান রজতকে।
𝐁𝐮𝐥𝐥𝐬𝐞𝐲𝐞 🎯
— IndianPremierLeague (@IPL) April 27, 2025
Karun Nair with a superb direct-hit ☝️#RCB lose their skipper in the chase!
Updates ▶ https://t.co/9M3N5Ws7Hm#TATAIPL | #DCvRCB | @DelhiCapitals | @karun126 pic.twitter.com/al5wBbHAhe
রজত আপ্রাণ চেষ্টা করেছিলেন ডাইভ দিয়ে ক্রিজের ভিতর ব্যাট ঢুকিয়ে রান আউট থেকে বাঁচার জন্য। কিন্তু করুণ নায়ারের সরাসরি থ্রো উইকেট ভেঙে দেয়। আরসিবি অধিনায়ক ৬ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন। এরপর অবশ্য বিরাট ও ক্রুণাল দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন।
ভুল বোঝাবুঝিতে রান আউটের ঘটনার সঙ্গে আইপিএলে সবচেয়ে বেশিবার যুক্ত ছিলেন দীনেশ কার্তিক। যিনি বিরাটের প্রাক্তন সতীর্থ, বর্তমানে আরসিবি দলের মেন্টর। রান আউটের ঘটনায় আইপিএলে দীনেশ কার্তিক যুক্ত থেকেছেন ৪৩ বার।
বিরাট কোহলির ক্ষেত্রে এমনটি ঘটল ৩১ বার। সুরেশ রায়নার ৩০ বার রান আউটে যুক্ত থাকা বা সতীর্থকে রান আউ করানোর ক্ষেত্রে জড়িত থাকার নজিরকে পিছনে ফেললেন কোহলি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। তিনি ৩৭ বার এমন ঘটনায় যুক্ত থেকেছেন। তিনে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি (৩৬ বার)।
আরসিবি গতকাল দিল্লি ক্যাপিটালসকে হারানোয় ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে। শনিবার আরসিবি বেঙ্গালুরুতে খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications