IPL 2025: কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া? রইল আপডেট
মঙ্গলবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হচ্ছে কেকেআর। শেষ ম্যাচে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। জয়ের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়ে মঙ্গলবার ঘরের মাঠে সঞ্জীব গোয়েঙ্কার দলের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর।
এই ম্যাচ কার্যত বঙ্গভঙ্গের শামিল। কারণ কলকাতার দলের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতারই শিল্পপতির দল। বিগত কয়েক মরশুম ধরেই এই ম্যাচকে ঘিরে একটা আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। কারণ লখনউ দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা তিনি মোহনবাগান এসজি দলে চেয়ারম্যানও। এর ফলে সবুজ মেরুনের একটা বড় অংশ সমর্থক লখনউ দলকে সমর্থন করতে হাজির থাকেন ইডেনে। ফলে ম্যাচ হবে টানটান। কিন্তু ম্যাচের দিন কেমন থাকবে আবহাওয়া, বৃষ্টি কি এই ম্যাচে প্রভাব ফেলতে পারে, এ বিষয়ে বিস্তারিত তথ্যই তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

চৈত্রের শেষে কলকাতায় এখন গরমের পারদ ক্রমশ বাড়ছে। কালবৈশাখীর সম্ভাবনা থাকে এই সময়। মঙ্গলবার অবশ্য বেলা সাড়ে তিনটা থেকে ম্যাচ। এই ম্যাচের আগে কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। মূলত রৌদ্রজ্জল আবহাওয়া থাকবে। তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশেপাশে থাকবে। আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫৩ শতাংশ। বৃষ্টিপাতের সম্ভাবনা মাত্র ৫ শতাংশ।
ফলে লখনউ বনাম কলকাতার মেগা ম্যাচে বৃষ্টি কোনোভাবেই প্রভাব ফেলবে না বলেই আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইটের পূর্বাভাস উল্লেখ করছে। তবে দুপুরের গরমের মধ্যেই খেলতে হবে ক্রিকেটারদের। কারণ সন্ধ্যার পর খেলা হলে তাপমাত্রা কিছুটা কমে। কিন্তু এই ম্যাচ যেহেতু বেলা ৩.৩০ মিনিট থেকে, ফলে প্রবল গরম থাকবে। ৩৪ ডিগ্রি তাপমাত্রা থাকলেও তা অনুভূত হতে পারে ৩৯ ডিগ্রি কাছাকাছি।
এখনও পর্যন্ত চলতি মরশুমের আইপিএলে দুটি ম্যাচ হয়েছে ইডেনে। কোনও আপাতত দুটি ম্যাচে বৃষ্টি কোনও প্রভাব ফেলেনি। যদিও ইডেনের ব্যবস্থাপনা অত্যন্ত ভালো। বৃষ্টি থামার কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু করা সম্ভব। শেষ ম্যাচের পিচ নিয়েও খুশি নাইট শিবির।
ইতিমধ্যেই রবিবার লখনউ দল ইডেনে প্র্যাকটিস করেছে। শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পাওয়ায় অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়েই নামবে ঋষভ পন্থের দল। রবিবারের অনুশীলনে কুল মুডে পাওয়া গিয়েছে পন্থকে। মালিকের শহরের মাঠে জয় পেতে মরিয়া লখনউ।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications