IPL 2025: কলকাতায় সমর্থন পাবেন গিলও, প্রাক্তন দলের বিরুদ্ধে কেমন পারফরম্যান্স গুজরাত অধিনায়কের?
সোমবার ইডেনে কেকেআর-মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্সের। এই ম্যাচটা যতটা কেকেআর বনাম গুজরাত তার থেকেই বেশি কেকেআর বনাম শুভমান গিল। কারণ একট সময় কেকেআর দলের সদস্য ছিলেন শুভমান গিল। কিন্তু গিলের মতো রত্নকে পেয়েও দলে ধরে রাখেনি কেকেআর থিঙ্ক ট্যাঙ্ক। শ্রেয়স আইয়ারকে রিটেন না করার মতো গিলকে ধরে না রাখাও একট ঐহিহাসিক ভুল কেকেআরের।
সোমবারই শুভমান গিলের নেতৃত্বে এই প্রথমবার ক্রিকেটের নন্দন কাননে খেলবে গুজরাত দল। তবে সবার নজর থাকবে গিলের দিকে। প্রথমত তিনি কেকেআরের প্রাক্তনী, তারউপর ভারতীয় ক্রিকেটের প্রিন্স এখন গিল। কেকেআরের বিরুদ্ধে গিলের পারফরম্যান্স কেমন, এখনও পর্যন্ত কেকেআরের বিরুদ্ধে তিনটি ম্য়াচ খেলেছেন। এই তিন ম্যাচে ৯৫ রান করেছেন। সর্বোচ্চ স্কোর ৪৯, স্ট্রাইক রেট ১৩৩.৮০। ১৪টি চার মেরেছেন।

ভারতীয় দলের তারকা ক্রিকেটার গিল নাইটদেরই প্রাক্তনী। গিল ইডেনে টি২০ কেরিয়ারের প্রথম শতরান পেয়েছেন, আগে কেকেআরে থাকার সুবাদে ইডেনকে চেনেন হাতের তালুর মতোই। ইডেনে ১৬টি ম্যাচ খেলে ৪১৯ রান করেছেন। সর্বোচ্চ স্কোর ৭৬।
চলতি আইপিএলে খুব একটা ভালো ছন্দে নেই গিল। তবে নিজের পুরানো দলের বিরুদ্ধেই জ্বলে উঠতে চাইবেন তিনি। বর্তমানে গুজরাতের পয়েন্ট ৭ ম্যাচে ১০। কলকাতা নাইট রাইডার্স রয়েছে ছয়ে। অজিঙ্ক রাহানের দল ৭ ম্যাচে ৬ পয়েন্টে আছে।এই প্রেক্ষাপটে ইডেনে খেলতে নামলেন ভালোই সমর্থন পাবেন গিল। কারণ কলকাতা কিন্তু গিলকে সমর্থন জানাতে তৈরি।
ম্যাচের আগে ইডেনের সামনে বা টিকিট কাউন্টারের সমানে দর্শকদের মুখে গিলের কথা। একজন তরুণী গুজরাতের জার্সি কিনছিলেন। তিনি বলে দিলেন, গিলের জন্যই কালকের ম্যাচে দেখতে আসব। গিলের খেলা দেখতে গুয়াহাটি থেকে চলে এসেছেন এক মহিলা।
তবে কলকাতার সমর্থকরাও আশাবাদী দল আবার জয়ে ফিরবে। শেষ ম্যাচে ভালো না খেললেও দল ঘরের মাঠে জয়ে ফিরবে। এক সমর্থকের কথায়, গিল যখন ছিল তখন তো কেকেআর চ্যাম্পিয়ন হয়নি. ফলে গিলকে দল না রাখাটা কেকেআরের কোনও ভুল সিদ্ধান্ত নয়।












Click it and Unblock the Notifications