Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: কেকেআরের জার্সিতে 'হাফসেঞ্চুরি', দলের পক্ষ থেকে বিশেষ উপহার পেলেন রিঙ্কু সিং

বিগত কয়েক মরশুম ধরেই কেকেআর দলের স্থায়ী সদস্য হলেন রিঙ্কু সিং। নাইটদের ঘরের ছেলে হয়ে উঠেছেন রিঙ্কু। বৃহস্পতিবার সানরাইজার্সের বিরুদ্ধে ম্য়াচে একটি মাইলস্টোন সৃষ্টি করলেন রিঙ্কু সিং। কেকেআরের জার্সিতে ৫০তম ম্যাত খেললেন রিঙ্কু।

এমন দিনে নাইটদের পক্ষ থেকে রিঙ্কুকে বিশেষ উপহার দেওয়া হল। ইডেনে সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচের আগে রিঙ্কুর হাতে এক বিশেষ জার্সি তুলে দেন কেকেআরের দলনেতা অজিঙ্ক রাহানে। তাঁর ৫০তম ম্যাচকে স্মরণীয় করতে রাখতেই রিঙ্কুকে উপহার দেওা জার্সির পিছনে ছিল ৫০ নম্বর। স্বাভাবিক ভাবেই দলের কাছ থেকে বিশেষ উপহার পেয়ে রিঙ্কু।

Rinku Singh

বিশেষ এই দিনে রিঙ্কুকে সম্মাণ জানাল সিএবিও। এই ম্যাচের আগে ইডেনের ঘণ্টা বাজানোর সুযোগ পেলেন রিঙ্কু সিং। এর আগে বহু কিংবদন্তি ক্রিকেটার ইডেনের ঐতিহ্যমণ্ডিত ঘণ্টা বাজিয়েছে আইপিএল এবং আন্তর্জাতিক ম্যাচের সূচনা করেছেন, এবার সেই তালিকায় যুক্ত হল রিঙ্কুর নামও। । তবে রিঙ্কু অবশ্য একা নন, তাঁর সঙ্গে সানরাইজার্সের বোলিং কোচ তথা কিংবদন্তি ক্রিকেটার মুরলিধরনও আজকের ম্যাচে ঘণ্টা বাজান।

উত্তরপ্রদেশের রিঙ্কু সিং আইপিএলে পথ চলা শুরু করেছিলেন ২০১৭ সালে। পাঞ্জাব কিংস তাঁকে দলে নিয়েছিলো ১০ লক্ষ টাকায়। ২০১৮তেই দল বদলান তিনি। নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন । তাঁর ভাগ্য যেন বদলে দেয় কেকেআর। এবার নিলামের আগে ১৩ কোটি টাকায় রিঙ্কুকে ধরে রাখে কেকেআর।।

কেকেআরে আসার পর প্রথম দিকে খুব একটা খেলার সুযোগ পেতেন না, ধীরে ধীরে নিজেকে প্রমাণ করেন। তার পর আইপিএলে কেকেআর দলের নিয়মিত শুধু নয়, নির্ভরযোগ্য সদস্য হয়ে উঠেছেন। ২০১৮ সালে চার ম্যাচে করেছিলেন ৩১ রান। ২০১৯ সালে ৫ ম্যাচে করেন ৩৭ রান। ২০২০ সালে ১ ম্যাচে করেন ১১ রান। ২০২২ সালে ৭ ম্যাচে করেন ১৭৪ রান। ২০২৩ সালের আইপিএল মরশুমটা ছি‌ল রিঙ্কুর কাছে স্বপ্নের মতো। ১৪ ম্যাচে ৪৭৪ রান করেন। ২০২৪ সালে খুব বেশি ব্যাট করার সুযোগ না পেলেও ১৪ ম্যাচে ১৬৮ রান করেন।

এর আগে রিঙ্কু বলেছিলেন, ২০১৮ সালের আমাদের পরিবারের অবস্থা একেবারেই ভালো ছিল না সেই সময় কেকেআর আমাকে ৮০ লক্ষ টাকা দিয়ে দলে নেয়। সেই সময় ৮০ লক্ষ টাকা আমাদের কাছে অনেক বড় অংকের টাকা ছিল। যা আমার পরিবারকে অনেক সাহায্য করেছিল সেই সময় একটি ট্যাটু করিয়েছিলাম এরপর বিভিন্ন পর্যায়ে স্মরণীয় ঘটনা গুলিকে হাতের ট্যাটু তে রেখেছি। এর এরমধ্যে রয়েছে গুজরাতের বিরুদ্ধে পাঁচ ছক্কার মেরে ম্যাচ জিতানোর একটু ট্যাটু।

শুধু ক্রিকেট নয়, ফুটবল খেলাতেও কম যান না রিঙ্কু। কয়েকদিন আগে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের আগে, দলের অনুশীলনের কাজ শুরুর আগে ফুটবল পায়ে দেখা গেল রিঙ্কু সিংকে। নেহাতই মজা করেই ফুটবল খেলছিলেন রিঙ্কু কিন্তু তাঁর স্কিল কিন্তু পেশাদার ফুটবলারদের মতই। রিংকুর ফুটবল খেলার একটি ভিডিও পোস্ট করে কেকেআর তাতে ক্যাপশন দিয়ে লিখেছে আমাদের বাড়িতে রিঙ্কু মেসি সিং আছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+