Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: কেকেআরের অনুশীলনে প্রথম দিনেই ঝড় তুললেন রাসেল, মহড়ায় চমক দিলেন অধিনায়ক রাহানে

আগামী ২২শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৮ তম সংস্করণ। প্রথম ম্যাচেই ইডেনে খেলতে নামছে কেকেআর। তাদের প্রতিপক্ষ আরসিবি। বুধবার থেকেই ইডেনে প্রস্তুতি শুরু করে দিল নাইট রাইডার্স। মঙ্গল সারাদিনে এবং বুধবার সকালেই দলের বেশিরভাগ ক্রিকেটারই কলকাতায় চলে এসেছিলেন। ফলে বুধবার বিকেলে অনুশীলনে সবাই যোগ দিলেন।

একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া চার আন্তর্জাতিক ক্রিকেটার বরুণ চক্রবর্তী হর্ষিত রানা, গুরবাজ এবং স্পেনসার জনশন এই চারজন আগামী ১৭ বা ১৮ই মার্চের মধ্যে কলকাতায় চলে আসবেন। বুধবার বিকেল পাঁচটা থেকে নাইটদের অনুশীলন শুরু হয় । অনুশীলনের শুরুতে চিরাচরিত উইকেট পূজো হয়। তিনটি নারকেল ফাঠানো হয় একটি ফাটান অজিঙ্কা রাহানে অন্যটি চন্দ্রকান্ত পণ্ডিত এবং তৃতীয়টি ইডেনের পিচকিউরেটর সুজন মুখোপাধ্যায়।

kkr

প্রথমে ফিজিকাল ট্রেনিং তারপর পুরোদমে অনুশীলন হল। প্রথম দিনে অনুশীলনেই নজরে সেই রাসেল এবং নারিন জুটি। ক্যারিবিয়ান এই দুই তারকা এবারও নাইটদের দলেই আছেন ফলে। প্রথম দিন থেকেই রাসেল এবং নারিন জুটি কিন্তু ফোকাসে রয়েছেন। প্রথম প্রথম দিনের অনুশীলনেই বড় বড় শট নিচে দেখা গেল রাসেলকে। মাসেল রাসেল এবারও যে কেকেআরের হয়ে ঝড় তুলতে তৈরি তা প্রথম দিনের অনুশীলনে আভাস দিয়ে দিলেন।

রাহানে বুধবার নেটে এক প্রস্ত ব্যাটিং করলেন। তারপর আচমকাই তাঁকে দেখা গেল মূল পিচের পাশের উইকেটে গিয়ে স্কুপ মারতে। রাহানে স্কুপ শট খেলছেন, এমনটা আগে দেখা যায়নি। আসলে টি২০-র জন্য নিজেকে আরও শানিত করছেন রাহানে।

আনরিক নরখিয়া পুরোদমে বোলিং করলেন। এবার কেকেআর থিঙ্ক ট্যাঙ্কের নতুন সদস্য হয়েছেন ব্রাভো। গম্ভীর এর পরিবর্তে তিনি দলের মেন্টর হয়েছেন পাশাপাশি দলের সহকারী কোচ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ী গিবসন।


প্রথম দিনের অনুশীলনে যা আভাস তাতে এবার কিন্তু প্রথম একাদশ গঠন করতে বেশ চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে কারণ প্রতিটি বিভাগেই একাধিক ভালো ভালো ক্রিকেটার আছেন। বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে অনুশীলন শুরু করবে কেকেআর। তার আগে কোচ অধিনায়ক মেন্টর সাংবাদিক সম্মেলনও করবেন, সব মিলিয়ে ইডেনে স্লোগান উঠল করব লড়ব জিতব রে....

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+