IPL 2025: দিল্লি ক্যাপিটালস ম্যাচে সাহসী সিদ্ধান্ত কেকেআরের! দলে অনুকূল, বৈভব কি হবেন ইমপ্যাক্ট সাব?
IPL 2025: আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সাহসী সিদ্ধান্ত নিল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠিয়েছে দিল্লি ক্যাপিটালস।
আজকের ম্যাচে কেকেআর খেলাচ্ছে অনুকূল রায়কে। রাখা হয়নি বৈভব অরোরাকে। যদিও বৈভবের নাম রয়েছে ইমপ্যাক্ট সাবের তালিকায়। ফলে বোলিংয়ের সময় তাঁকে নামানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে বলেন, পিচের চরিত্র সম্পর্কে আঁচ করেই এমন কম্বিনেশন সাজানো হয়েছে। অনুকূল রায়কে খেলানো হচ্ছে। পিচের চরিত্র বোঝা সহজ নয়। তবে মনে হচ্ছে, এই উইকেটে বাঁহাতি স্পিনার কার্যকরী হবেন।
রাহানে আরও বলেন, আমাদের পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জিততে হবে। আমরা একেকটা ম্যাচ ধরে এগোতে চাইছি। সেইমতোই পরিকল্পনা করা হচ্ছে। উল্লেখ্য, বৈভব ৮ ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন চলতি আইপিএলে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ইডেনে আগের ম্যাচে নেন ২ উইকেট।
কেকেআরের ইমপ্যাক্ট সাবের তালিকায় নাম রয়েছে রামনদীপ সিংয়ের। তবে কেকেআর যে ঝড়ের গতিতে রান তুলছে তাতে রামনদীপের ব্যাটিংয়ের দরকার হবে না বলেই মনে হচ্ছে। সেক্ষেত্রে ময়াঙ্ক মার্কণ্ডে, নাকি বৈভবকে ইমপ্যাক্ট সাব হিসেবে নামানো হবে সেটা স্পষ্ট হবে কিছুক্ষণ পরেই।
STRAIGHT DOWN THE GROUND! 6️⃣#SunilNarine wastes no time, sends the very first ball he faces for a soaring for a maximum!#KKR off to a fiery start! 🔥
— Star Sports (@StarSportsIndia) April 29, 2025
Watch it LIVE ➡ https://t.co/GeTHelSNLF#IPLonJioStar 👉 #DCvKKR | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi &… pic.twitter.com/39a5UJugAc
পাওয়ারপ্লের ৬ ওভারে কেকেআর তোলে ১ উইকেটে ৭৯। সুনীল নারিন ১৪ বলে ২৬ ও অধিনায়ক অজিঙ্ক রাহানে ১০ বলে ২১ রানে অপরাজিত ছিলেন সেই সময়। রহমানুল্লাহ গুরবাজ ১২ বলে ২৬ রান করে মিচেল স্টার্কের শিকার হন। দ্বিতীয় ওভারে দুষ্মন্ত চামিরা দেন ২৫ রান।
কলকাতা নাইট রাইডার্স- সুনীল নারিন, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রভম্যান পাওয়েল, হর্ষিত রানা, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী।
দিল্লি ক্যাপিটালস- ফাফ দু প্লেসি, অভিষেক পোড়েল (উইকেটকিপার), করুণ নায়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, বিপ্রাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, দুষ্মন্ত চামিরা, মুকেশ কুমার।
ইমপ্যাক্ট সাব
দিল্লি ক্যাপিটালস- সমীর রিজভি, আশুতোষ শর্মা, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ত্রিপুরানা বিজয়, ডোনোভান ফেরেরা
কলকাতা নাইট রাইডার্স- মণীশ পাণ্ডে, ময়াঙ্ক মার্কণ্ডে, বৈভব অরোরা, রামনদীপ সিং
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications