Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: মে দিবসে ইডেনের মাঠকর্মীদের কুর্ণিশ, টিম সুজনের সদস্যদের জন্য নাইটদের বার্তা হৃদয় জিতবে আপনারও

'ওরা কাজ করে নগরে প্রান্তরে', বৃহস্পতিবার ১লা মে। আন্তর্জাতিক শ্রমিক দিবস। সারা বিশ্বের শ্রমিক তথা মেহনতি জনতার অধিকার বুঝে নেওয়ার দিন। ৮ ঘণ্টা কাজের দাবিতে শুরু হওয়া আন্দোলনের স্বীকৃতির দিন। শুধু কল-কারখানা বা অফিসে কাজ করা ব্যক্তিদের জন্য এই দিনটা নয়, ১লা মে-র ব্যাপ্তি আরও বৃহত্তর ক্ষেত্রে।

মে দিবসে কেকেআরের পক্ষ থেকে কুর্ণিশ জানানো হল ইডেনের মাঠকর্মীদের, একটা ক্রিকেট ম্যাচে মাঠে খেলেন দুই দলের ২২ জন ক্রিকেটার। কিন্ত মাঠের বাইরে অবদান থাকে আর শত শত মানুষের। যারা ক্যামেরার সামনে আসেন না। কিন্তু তাঁদের ভূমিকাও অনস্বীকার্য একট ম্যাচে। বিশেষ করে মাঠকর্মীদের।

eden ground stuff

ম্য়াচের আগে মাঠের পরিচর্যা থেকে সুন্দর একটা পিচ বানানো সব কিছুতেই থাকে তাঁদের অবদান। মে দিবসে তাঁদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল কেকেআর। আমন্তর্জাতিক শ্রমিক দিবসে কেকেআরের পক্ষ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে সেখানে বৃষ্টির পর মাঠকর্মীদের জল সাফ করার ছবি তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে ছবির ক্যাপশনে লেখা হয়েছে, মাঠের বাইরের সবথেকে গুরুত্বপূর্ণ ইমপ্যাক্ট প্লেয়ার, যারা ম্যাজিক করেন এবং খেলাটিকে আরও সুন্দর করে তোলেন।

চলতি মরশুমের শুরু থেকেই ইডেনের পিচ নিয়ে কেকেআর সন্তোষ প্রকাশ করছে, টিম সুজন মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন মাঠকর্মীদের পিচ পছন্দ হচ্ছে না কেকেআরের, যা নিয়ে অধিনায়ক রাহানে একাধিকবার অসন্তোষও প্রকাশ করেন। আগামী রবিবার ঘরের মাঠে রাজস্থান রয়্যাসলের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। তারপর রয়েছে সিএসকের বিরুদ্ধে ম্যাচ। প্লে-অফের জন্য এই দুটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ কেকেআরের কাছে।

এদিকে দিল্লি ম্যাচ জয়ের পর শাহরুখের বার্তা এল কেকেআর শিবিরে। নাইটদের সিইও ভেঙ্কি মাইসোর সেই বার্তা পরে শোনান। শাহরুখ বলেন, প্রথমেই জন্মদিনের জন্য রাসেলকে অনেক শুভেচ্ছা। রিঙ্কু তুমি ওর মুখে কেকে মাখিয়ে দাও, রিঙ্কু এই ম্যাচে দারুণ ফিল্ডিং ও ব্যাটিং করেছ। সুনীল নারিন একজন ক্রিকেটার। অঙ্গকৃষ এই মরশুমে দারুণ খেলছ। অজিঙ্ক তোমাকে খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে হবে। হর্ষিত অবং বৈভবদুই জনেই ভালো খেলেছে সঙ্গে গুরবাজও অসাধারণ। অনুকূল মরশুমের প্রথম ম্যাচে ভালো খেলেছো।সবাইকে অভিনন্দন, পরের ম্যাচের জন্য প্রস্তুত হও।

Take a Poll

বুধবার রাতেই কলকাতায় ফিরেছে কেকেআর। বৃহস্পতিবার অনুশীলনে ছুটি। যদিও একটি বণিক সভার অনুষ্ঠানে যোগ দেবেন অধিনায়ক রাহানে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+