IPL 2025: রাবাডাকে নিয়ে আগ্রহ প্রকাশ একাধিক দলের, গুজরাতই দলে নিয়ে নিল প্রোটিয়া তারকা পেসারকে
কাগিসো রাবাডা, দক্ষিণ আফ্রিকান পেসারও ছিলেন আইপিএলে বিদেশি মার্কি ক্রিকেটারদের তালিকায়। আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্টই ভালো পারফরম্যান্স করেছেন রাবাদা। তাই নিলামে মার্কি ক্রিকেটারদের তালিকায় তঁার নাম ছিল। নিলামের দ্বিতীয় নাম ছিল তাঁরই।
প্রোটিয়া পেসারের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। কিন্তু তাঁকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে একাধিক দলই। আরসিবি এবং গুজরাতের মধ্যেই দরকষাকষি চলে। শেষ পর্যন্ত অবশ্য খুব বেশি দর তাঁর উঠল না। ১০.৭৫ কোটি টাকাতে দলে পেয়ে গেল গুজরাত। তবে পাঞ্জাব দলকে আরটিএম ব্যবহার করবে কিনা সেই প্রশ্ন করা হলে, রাবাডাকে নিয়ে আগ্রহ দেখায়নি পাঞ্জাব দল।

দক্ষিণ আফ্রিকান এই পেসারকে ঘিরে আইপিএল নিলাম যে কিছুটা হলেও দর উঠতে পারে সেই আভাস ছিলই, কেননা বর্তমানে ভালো ছন্দে আছেন প্রোটিয়া এই পেসার। যে সমস্ত দক্ষিণ আফ্রিকান বোলার টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট সংগ্রহ করেছেন সেই তালিকাতে ঢুকে পড়েছেন রাবাডা। ২০১৭ সাল থেকে আইপিএল খেলছেন ২৯ বছর বয়সী এই পেসার। এখনও পর্যন্ত আইপিএল এ ৮০টি ম্যাচ খেলে ১১৭ টি উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটার। ২০২৪ সালের ১১ ম্যাচে তার উইকেট সংখ্যা ছিল ১১।
কিন্তু পাঞ্জাব দল তাঁকে রিটেন করিনি এবার পাঞ্জাব দল প্রায় সমস্ত ক্রিকেটারদেরই ছেড়ে দিয়েছে শুধুমাত্র দুইজনকে ধরে রেখেছিল সেই তালিকায় নাম ছিল না রাবাডার। ফলে নিলামে মার্কি ক্রিকেটারদের তালিকায় নাম উঠে যায় দক্ষিণ আফ্রিকান এই পেসারের। কয়েক মরশুম দিল্লি দলের হয়ে খেলেছিলেন কিন্তু ২০২৪ সালের আইপিএল খেলেন প্রীতির দলের হয়ে।
কিন্তু চোটের সমস্যা মাঝে মধ্যেই তাকে ভুগিয়ে যায় আইপিএলে খুব একটা ধারাবাহিক ভালো পারফরম্যান্স করতে পারেনি মাঝে কয়েক মরশুম নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি প্রোটিয়া এই পেসার। কিন্তু তা সত্বেও চলতি আইপি এল নিলামে তাকে তারকা ক্রিকেটারদের তালিকাতেই রাখে বিসিসিআই
আইপিএল নিলামে অবশ্য সবচেয়ে বেশি অর্থ হাতে নিয়ে নামার রণকৌশল নেয় পাঞ্জাব কিংস। ।
রিকি পন্টিংয়ের প্রশিক্ষণাধীন পাঞ্জাব কিংস মাত্র ২ ক্রিকেটারকে ধরে রেখেছে। দুজনেই আনক্যাপড। শশাঙ্ক সিংকে সাড়ে পাঁচ ও প্রভসিমরণ সিংকে ৪ কোটি টাকায় ধরে রাখল পাঞ্জাব কিংস। ফলে পাঞ্জাব দলে অর্শদীপ থেকে রাবাডা কারোর জায়গা হয়নি।
পাঞ্জাব কিংস নিলামে সর্বাধিক ১১০.৫ কোটি টাকা নিয়ে নেমেছে। তাদের হাতে রাইট টু ম্যাচ বিকল্প রয়েছে চারটি। দুজন আনক্যাপড প্লেয়ার নেওয়ায় তারা ৪ ক্যাপড প্লেয়ারকে ধরে রাখতে পারবে।












Click it and Unblock the Notifications