Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: শুরুতেই ধাক্কা গুজরাতের, দেশে ফিরে গেলেন দলের নির্ভরযোগ্য বিদেশি পেসার

আরসিবি ম্যাচ জয়ের রেশ কাটতে না কাটতেই ধাক্কা গুজরাত টাইটান্স শিবিরে। আইপিএলের শুরুতেই দেশে ফিরে গেলেন গুজরাত টাইটান্স দলের তারকা কাগিসো রাবাদা। ফলে আগামী কয়েকটি ম্য়াচে খেলতে পারবেন না গুজরাতের এই বিদেশি বোলার।

বুধবার আরসিবির বিরুদ্ধে জয় হাসিল করেছ শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাট দল। কিন্তু এই জয়ের পরই কিছুটা হলেও সমস্যায় গুজরাত শিবির। কারণ দলের অন্যতম পেসার দেশে ফিরে গিয়েছেন। ব্যক্তিগত কারণেই দেশে ফিরে গিয়েছেন প্রোটিয়া তারকা। কবে আবার গুজরাত শিবিরে যোগ দেবেন সেটা নিয়ে এখনই কোনও নিশ্চয়তা নেই।

Kagiso Rabada

গুজরাত দলের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত জরুরি একটি ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যেতে হয়েছে রাবাদাকে। তবে তিনি কবে ফিরবেন সেটা এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এক্ষেত্রে তিনি কবে মাঠে ফিরবেন বা দলের সঙ্গে যোগ দেবেন সেটা যেমন জানা যায়নি তেমনই বা কি ধরণেই ব্যক্তিগত সমস্যা সে ব্য়াপারে ধোঁয়াশা আছে।

গুজরাত টাইটান্সের হয়ে প্রথম দুটি ম্যাচে খেলেছিলেন রাবাদা। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪১ রান খরচ করে এক উইকেট পেয়েছিলেন পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪২ রান খরচ করে এক উইকেট পেয়েছিলেন। গুজরাত টাইটান্সের হয়ে তৃতীয় ম্যাচে অর্থাৎ আরসিবির বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামে তিনি খেলতে পারেননি। ব্যক্তিগত কারণে জন্যই তিনি খেলতে পারেনি। যদিও তার পরিবর্তে খেলা আরশাদ খান আরসিবির বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলিকে আউট করে দেন। গুজরাত আরসিবির বিরুদ্ধে তিনজন বিদেশি ক্রিকেটারকে নিয়ে মাঠে নামেন।

জস বাটলার, রশিদ খান এবং রাদারফোর্ড এই তিন বিদেশি ক্রিকেটার আরসিবির বিরুদ্ধে ম্য়াচে গুজরাতের হয়ে খেলেন। কিন্তু এরপরও জয় পেতে কোনো অসুবিধা হয়নি। গুজরাত শিবিরের রয়েছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপ্স। তিনি এখনও কোন ম্যাচে খেলার সুযোগ পাননি। এরপর গুজরাতের দুটি ম্যাচ রয়েছেয আগামী ৬ই এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ রয়েছে এরপর তারা ঘরের মাঠে রাজস্থান রয়্যাালস দলের বিরুদ্ধে খেলবে আগামী ৯ই এপ্রিল.

Take a Poll

প্রোটিয়া পেসার জেরাল্ড কোয়েটজিকে ২.৪ কোটি টাকায় দলে নেয় গুজরাত। আরসিবির বিরুদ্ধে ম্যাচ জিতে তিন ম্য়াচে চার পয়েন্ট ও প্লাস ০.৮০৭ রান রেট নিয়ে চার নম্বরে গুজরাত। আপাতত গুজরাত শিবির চাইবে যত দ্রুত সম্ভব রাবাদা দলে ফিরুক। একইসঙ্গে গিলের রান না পাওয়ায় এই দলের চিন্তার কারণ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+