IPL 2025: চলতি আইপিএলে প্রথমবার পরাস্ত পাঞ্জাব কিংস, নজির গড়ে দুরন্ত জয় সঞ্জুর রাজস্থান রয়্যালসের
IPL 2025: চলতি আইপিএলে প্রথমবার পরাস্ত পাঞ্জাব কিংস। মুল্লানপুরে হোম ম্যাচ খেলতে নেমে হারল রাজস্থান রয়্যালসের কাছে।
এবারের আইপিএলে আজই প্রথম অধিনায়কত্ব করলেন সঞ্জু স্যামসন। মুল্লানপুরে রেকর্ড রান তুলে দুরন্ত জয় রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন দলের।

টস জিতে এদিন ফিল্ডিং নেন পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার। নির্ধারিত ২০ ওভারে রাজস্থান রয়্যালস তোলে ৪ উইকেটে ২০৫ রান। এই প্রথম মুল্লানপুরে কোনও দল ২০০ রানের মাইলফলক ছুঁল। এটা সম্ভব হওয়ার বড় কারণ শেষ ৫ ওভারে ১ উইকেট খুইয়ে ৬৩ রান তোলা।
ওপেনিং জুটি ভাঙে ১১তম ওভারের দ্বিতীয় বলে ৮৯ রানের মাথায়। চলতি আইপিএলে প্রথন ম্যাচে অধিনায়কত্ব করতে নামা সঞ্জু স্যামসন ৬টি চারের সাহায্যে ২৬ বলে ৩৮ রান করেন। সঞ্জুর পর অপর ওপেনার যশস্বী জয়সওয়ালকেও আউট করেন লকি ফার্গুসন।
যশস্বী আউট হন ১৩.২ ওভারে ১২৩ রানের মাথায়। তিনি করেন ৪৫ বলে ৬৭, তিনটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে। রিয়ান পরাগ তিনে নেমে ২৫ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। তিনটি করে চার ও ছয়ের সাহায্যে। শেষ ওভারে পরাগ ও ধ্রুব জুরেল মিলে মার্কাস স্টইনিসের ওভারে ১৯ রান নেন।
নীতীশ রানা করেন ৭ বলে ১২। শিমরন হেটমায়ার ১২ বলে ২০, তিনি ২টি চার ও ১টি ছয় হাঁকান। জুরেল একটি করে চার ও ছয় হাঁকিয়ে অপরাজিত থাকেন ৫ বলে ১৩ রানে। ফার্গুসন ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২টি এবং অর্শদীপ সিং ৪ ওভারে ৩৫ ও মার্কো জানসেন ৪ ওভারে ৪৫ রান দিয়ে ১টি করে উইকেট পান।
Jofra Archer literally woke up & chose violence 👊
— Star Sports (@StarSportsIndia) April 5, 2025
WHAT. AN. OVER. 🔥#IPLonJioStar 👉 #PBKSvRR | LIVE NOW on Star Sports Network & JioHotstar! pic.twitter.com/lfdXLLOSxT
মুল্লানপুরে রেকর্ড রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাঞ্জাব কিংস। প্রথম বলেই প্রিয়াংশ আর্যকে (১ বলে ০) বোল্ড করে দেন জোফ্রা আর্চার। অধিনায়ক শ্রেয়স আইয়ার আগ্রাসীভাবে শুরু করলেও ৫ বলের বেশি টিকতে পারেননি। করেন ১০ রান। তাঁকেও বোল্ড করেন আর্চার।
এরপর চতুর্থ ওভারের তৃতীয় বলে মার্কাস স্টইনিস সাজঘরে ফেরেন। তিনি ৭ বলে ১ রান করে সন্দীপ শর্মার বলে তাঁরই হাতে ক্যাচ দেন। ১১ রানে দ্বিতীয় ও ২৬ রানে তৃতীয় উইকেট হারিয়ে বেসামাল হয়ে যায় পাঞ্জাব কিংস। অবস্থা আরও খারাপ হতো নেহাল ওয়াধেরা জীবন না পেলে।
পঞ্চম ওভারে মাহিশ থিকশানার বলে বড় শট নিতে গিয়েছিলেন নেহাল ওয়াধেরা। লং অনে ওঠা ক্যাচ ধরতে দৌড়ান রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল। পরাগ প্রথমে আগ্রহ দেখালেও ধাবমান জুরেলকেই শেষ পর্যন্ত ক্যাচ নেওয়ার সুযোগ করে দেন। যদিও জুরেল সেই ক্যাচটি ধরতে পারেননি। ক্যাচটি নিতে পারলে ৪ বলে ৪ রানে ফিরতে হতো ওয়াধেরাকে।
সপ্তম ওভারের দ্বিতীয় বলে প্রভসিমরণ সিংকে আউট করেন ইমপ্যাক্ট সাব কুমার কার্তিকেয় সিং। প্রভসিমরণ করেন ১৬ বলে ১৭। ৪৩ রানে চার উইকেট হারানোর পর জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে থাকেন ওয়াধেরা ও গ্লেন ম্য়াক্সওয়েল।
১৫তম ওভারের শেষ বলে থিকশানার শিকার ম্যাক্সওয়েল। ১৩১ রানে পঞ্চম উইকেট হারায় পাঞ্জাব কিংস। তিনটি চার ও ১টি ছয়ের সাহায্যে ম্যাক্সওয়েল করেন ২১ বলে ৩০। ফলে শেষ পাঁচ ওভারে জেতার জন্য প্রয়োজন ছিল ৭৫ রান।
ম্যাক্সওয়েল ফেরার পরের বলেই ওয়াধেরা আউট হন, তাতেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। ওয়ানিন্দু হাসারঙ্গার বলে ধ্রুব জুরেল ক্যাচ নেন ওয়াধেরার। তিনিই আগে ক্যাচ ফেলেছিলেন পাঞ্জাব কিংসের এই ব্যাটারের। ওয়াধেরা করেন ৪১ বলে ৬২, চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে।
সন্দীপ শর্মার বলে ১৬.১ ওভারে আউট হন সূর্যাংশ শেড়গে (৪ বলে ২)। ১৩৬ রানে পড়ে পাঞ্জাবের সপ্তম উইকেট। ১৮তম ওভারের চতুর্থ বলে মার্কো জানলেন (৬ বলে ৩) থিকশানার শিকার। ফলে ১৪৫ রানের মাথায় অষ্টম উইকেট হারায় পাঞ্জাব কিংস।
শেষ ওভারের পঞ্চম বলে জোফ্রা আর্চারের তৃতীয় শিকার অর্শদীপ সিং (৫ বলে ১)। ২০ রানের মধ্যে পাঁচ উইকেট খোয়ানোর ফলে ১৫১ রানে পড়ে নবম উইকেট। এরপর নেমেই চার মারেন লকি ফার্গুসন। শেষ অবধি পাঞ্জাব কিংস তুলল ৯ উইকেটে ১৫৫। শশাঙ্ক সিং ১৩ বলে ১০ ও লকি ফার্গুসন ১ বলে ৪ রান করে অপরাজিত থাকেন।
পাঞ্জাব কিংস ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে। শেষ বলে বৃত্তের মধ্যে সঠিক সংখ্যক ফিল্ডার ছিলেন কিনা তা দেখা হয়। তবে সব কিছু ঠিক থাকায় ম্যাচে যবনিকা পতন ঘটে কয়েক মিনিটের অপেক্ষার পর। রাজস্থান জিতল ৫০ রানে।
জোফ্রা আর্চার ৩টি উইকেট নেন, ৪ ওভারে ২৫ রান দিয়ে। সন্দীপ শর্মা ৪ ওভারে ২১ ও মাহিশ থিকশানা ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ২টি করে উইকেট দখল করেন। কুমার কার্তিকেয় ২ ওভারে ২১ ও ওয়ানিন্দু হাসারঙ্গা ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে পান ১টি করে উইকেট। ২ ওভারে ২০ রান দিয়ে কোনও উইকেট পাননি যুধবীর সিং।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications