IPL 2025: ভেন্যু নিয়ে জটি‌লতার অবসান, কবে-কোথায় হবে আইপিএলের মেগা নিলাম?

২০২৫ সালের আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে কোথায়? চলতি বছরের নিলামপর্ব যে বিদেশেই অনুষ্ঠিত হবে তা এক প্রকার চূড়ান্ত। ২০২৫ সালের নিলাম বড়সড় ভাবেই হবে। গতবছর অর্থ্যাত ২০২৩ সালের মিনি নিালামের আসর বসেছিল দুবাইতে। এবার নিলামের স্থান ও দিন বেছে নেওয়ার ক্ষেত্রে কিছুটা সময় লাগছিল। অবশেষে নিলামের স্থান এবং দিনক্ষণ প্রায় চূড়ান্ত করে ফেলল বিসিসিআই।

ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, এবার আইপিএলের নিলাম হতে চলেছে সৌদি আরবের রিয়াধে। নভেম্বর মাসের শেষ দিকে আইপিএলের মেগা নিলাম হওয়ার কথা। ২৪ এবং ২৫ নভেম্বর আইপিএলের নিলাম হতে পারে। আসলে ভারত এবং অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের সঙ্গে সংঘাত হচ্ছে আইপিএল নিলামের। কারণ ২২ থেকে ২৬ নভেম্বর পারথে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।

IPL 2025

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ এবং আইপিএল নিলাম একই সম্প্রচারকারী সংস্থার অধীনে রয়েছে। ফলে দুটো মেগা ইভেন্ট একইদিনে সম্প্রচারে কিছুটা সমস্যা হতে পারে। তাই প্রথম টেস্টের পর নিলাম হওয়ার কথা ছিল। কিন্তু অস্ট্রেলিয়াতে খেলা হলে তা ভারতীয় সময়ে সকালে সম্প্রচারিত হয়, আর আইপিএল নিলাম বেলা থেকে শুরু হবে ফলে সংঘাতের কোনও সম্ভাবনা নেই।

২০২৫ সালের নিলাম বড়সড় ভাবেই হবে। গতবছর অর্থ্যাত ২০২৩ সালের মিনি নিলামের আসর বসেছিল দুবাইতে। এবার নিলামের স্থান বেছে নেওয়ার ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনায় পড়ছিলেন বোর্ড কর্তারা। যদিও সেই সমস্যা মিটেছে। চলতি অক্টোবর মাস শেষ হওয়ার আগেই প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে।

যেহেতু গত বছরই দুবাইতেই বসেছিল নিলামের আসর, তাই এই বছর সেই সেই শহরকে তালিকার বাইরে রাখা হচ্ছে। মধ্য প্রাচ্যের শহরকে নিলামের জন্য বেছে নেওয়ার পিছনে বোর্ডের আর্থিক অঙ্ক আছে। আইপিএল নিলামের সৌজন্যে মধ্যপ্রাচ্যে ক্রিকেটের প্রসার ঘটানোই লক্ষ্য বিসিসিআই। যাতে আইপিএলে পুঁজি বিনিয়োগ করেন সেখানকার উদ্যোগপতিরা। ফলে সাধ এবং সাধ্যের মেলবন্ধন ঘটানোই মূল লক্ষ্য বোর্ডের।

আইপিএলে কোন দল কোন ক্রিকেটারদের ধরে রাখবে সেটা চলতি মাসের শেষেই বিসিসিআইকে জানিয়ে দিত হবে। হাতে মাত্র কয়েকদিন মাত্র সময় বিসিসিআইয়ের নয়া নিয়ম মেনেই আইপিএলের ১০ দল তৈরি করছে রণকৌশল। এবার সমস্ত দলকে মোট ৬ জন খেলোয়াড় রাখার অনুমতি দেওয়া হয়েছে। একইসঙ্গে এই ৬ টি রিটেনশনে, সর্বোচ্চ ৫ জন ক্যাপড এবং সর্বোচ্চ ২ জন আনক্যাপড খেলোয়াড় থাকতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+