IPL 2025: হার্দিকের বিপুল জরিমানা কেকেআর ম্যাচের আগে, ভুল থেকেও শিক্ষা নেন না মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক

IPL 2025: চলতি আইপিএলে হার্দিক পাণ্ডিয়াই প্রথম অধিনায়ক যিনি স্লো ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়লেন। তাতেই প্রশ্ন, হার্দিক কি আগের অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেন না।

গতকাল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে নির্ধারিত সময়ে পুরো ২০ ওভার শেষ করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। সে কারণে শেষ ওভারে বৃত্তের বাইরে মাত্র ৪ জন ফিল্ডার রেখে বল করতে হয়েছে মুম্বইকে।

IPL 2025

এবারের আইপিএলের প্রথম ম্যাচে হার্দিক খেলতে পারেননি। গত বছরের আইপিএলে স্লো ওভার রেটের কারণেই নির্বাসনের মুখে পড়েছিলেন। যা কার্যকরী হয় এবার। ফলে চলতি আইপিএলে চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নেতৃত্ব দিতে হয় সূর্যকুমার যাদবকে।

হার্দিক চলতি আইপিএলে প্রথম ম্যাচটি খেললেন গতকাল। নেতৃত্ব দিতে নেমে ফের জড়ালেন স্লো ওভার রেটের ফাঁদে। এটি এবার মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম অপরাধ বলে আইপিএলের আচরণবিধির ২.২ ধারা অনুসারে হার্দিকের ১২ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।

Take a Poll

চলতি আইপিএলে প্রথম ২টি ম্যাচেই পরাস্ত হলো মুম্বই ইন্ডিয়ান্স। কাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স প্রথম হোম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। এবারের আইপিএল শুরুর আগে স্লো ওভার রেট সংক্রান্ত নিয়মে কিছু বদল এনেছে বিসিসিআই।

এবারের আইপিএলে যে আচরণবিধি লাগু হয়েছে তাতে স্লো ওভার রেটের জন্য ডিমেরিট পয়েন্ট সিস্টেমের পাশাপাশি সাসপেনশন পয়েন্ট চালু করা হয়েছে। যা বৈধ থাকবে ৩৬ মাসের জন্য। এই নিয়ম চালুর পর প্রথম শাস্তির কোপে পড়লেন হার্দিক। হলো বিপুল জরিমানা।

হার্দিকের কাছে সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের সাংবাদিক বৈঠকে জানতে চাওয়া হয়েছিল স্লো ওভার রেটের কারণে অধিনায়কদের নির্বাসনের নিয়ম সঠিক কিনা। হার্দিক বলেন, এ বিষয়ে আমার কোনও নিয়ন্ত্রণ নেই। গত বছর যা হয়েছিল তা খেলার অঙ্গ। আমরা দুই-আড়াই মিনিট লেট ছিলাম। এর জন্য কী হতে পারে সে ব্যাপারে অবগত ছিলাম না। যা হয়েছে তা দুর্ভাগ্যজনক। তবে কেউ নিয়মের ঊর্ধ্বে তো নয়। শাস্তির বিধান ঠিক করা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়।

এদিকে, গতকাল ম্যাচের শেষে হার্দিক পাণ্ডিয়া দলের তরফে দুটি পুরস্কার পেলেন। ড্রেসিংরুমের সেই ভিডিও শেয়ার করেছে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। হার্দিক ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। সে কারণে পেলেন সেরা বোলারের পুরস্কার।

হার্দিকের হাতে পুরস্কার তুলে দেন ভিগনেশ পুথুর। হার্দিকের দুরন্ত থ্রোর সৌজন্যে রান আউট হন রাহুল তেওয়াটিয়া। হার্দিকের হাতে সেরা ফিল্ডারের পুরস্কার তুলে দিয়েছেন উইল জ্যাকস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+