IPL 2025: বিরাটদের ডেরায় দাপুটে পারফরম্যান্স গিলের দলের, বাটলারের ব্যাটে সহজ জয় গুজরাতের
প্রথম দুই ম্যাচে অনায়াসে জিতেছিল আরসিবি। কিন্তু ঘরের মাঠে প্রথম ম্য়াচ খেলতে নেমেই ধাক্কা খেল আরসিবি। বুধবার গুজরাত টাইটান্সের কাছে হেরে গেল রজত পাটীদেরর দল। ৮ উইকেটে জয় পেল গুজরাত। টানা দ্বিতীয় ম্য়াচে জয় পেল শুভামন গিলের দল।
বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় গুজরাত। ঘরের মাঠে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় আরসিবি দল। চলতি মরশুমে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যাট হাতে পুরোপুরি ফ্লপ কোহলি। ৬ বলে ৭ রান করে আরশাদ খানের বলে আউট হলেন বিরাট। আরসিবির বিরুদ্ধে আগুনে মেজাজে বোলিং করলেন মহম্মদ সিরাজ। তিন নম্বরে ব্যাট করতে নেমে দেবদত্ত পাড়িক্কল ৪ রান করে সিরাজের বলে বোল্ড হলেন।

১৩ বলে ১৪ রান করে সিরাজের বলেই বোল্ড হলেন ফিল সল্ট। কঠিন সময়ে ব্যাট করতে নেমে দলকে রানের দিশা দেখাতে ব্যর্থ রজত পাটীদার। ১২ বলে ১২ রান করে ইশান্তের বল আউট হলেন আরসিবি অধিনায়ক। ৪২ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমতো চাপ সৃষ্টি হয় আরসিবি শিবিরে। তবে আরসিবিকে লজ্জার হাত থেকে রক্ষা করলেন লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা।
লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা জুটি রানে ফেরাল আরসিবিকে। লিয়াম লিভিংস্টোন ৪০ বলে ৫৪ রান করেন। একটি চার এবং পাঁচটি ছক্কা মারেন।, জিতেশ শর্মা ২১ বলে ৩৩ রান করনে। ক্রুণাল পাণ্ডিয়া ৫ বলে ৫ রান করে আউট হলেন। শেষ দিকে টিম ডেভিড ভালো ইনিংস খেলে আরসিবিকে ম্যাচের মধ্যে রাখলেন। ১৮ বলে ৩২ রান করেন টিম ডেভিড। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে আরসিবি।
গুজরাতের হয়ে সবথেকে সফল বোলার সিরাজ। তিনি ৪ ওভারে ১৯ রান দিয়ে তিন উইকেট নেন। সাই কিশোর ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নেন। আরশাদ, প্রসিদ্ধ, ইশান্ত একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি গুজরাতের। ৩২ রানে তাদের ওপেনিং জুটির পতন ঘটে। ১৪ বলে ১৪ রানে আউট হলেন গুজরাতের দলনেতা শুভমান গিল। এরপর জস বাটলারের সঙ্গে দলের ব্যাটিংয়ের হাল ধরেন সাই সুদর্শন। ৭৫ রানের পার্টনারশিপ তৈরি করলেন এই দুই জনে। এক রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করলেন সুদর্শন। ৩৬ বলে ৪৯ রান করে হ্যাজলউডের বলে আউট হলেন সুদর্শন। তাঁর ইনিংসে ছিল সাতটি চার এবং একটি ছক্কা।
এরপর ইশান্তের পরিবর্ত হিসাবে নামেন রাদারফোর্ড। বাটলার কিন্ত নিজের খেলা চালিয়ে যেতে থাকেন। অর্ধশতরান পূরণ করেন বাটলার। শেষ পর্যন্ত ১৭.৫ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের জন্য রান তুলে নেয় গুজরাত। ৩৯ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন বাটলার।
এই ম্যাচ জিতে তিন ম্য়াচে চার পয়েন্ট ও প্লাস ০.৮০৭ রান রেট নিয়ে চার নম্বরে গুজরাত। আরসিবি সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে তিন নম্বরে আছে।












Click it and Unblock the Notifications