IPL 2025: অলিম্পিক্সে সোনাজয়ীর নাতি, মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে অভিষেক বিশ্বকাপজয়ী রাজের

চলতি আইপিএলে একের পর এক নতুন ক্রিকেটারদের সুযোগ করে দিচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। ভিগনেশ পুথুর, অশ্বিনী কুমারের পর এবার রাজ অঙ্গদ বাওয়া। গত বছর নভেম্বর মাসে নিলামে ৩০ লক্ষ টাকায় দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। শুক্রবার লখনউ দলের বিরুদ্ধে ম্যাচে রাজের অভিষেক হল মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে।

এর আগে পাঞ্জাব কিংস দলের হয়ে ২০২২ সালে আইপিএলে দুটি ম্যাচ খেলেছিলেন রাজ। এরপর আর সুযোগ হয়নি। কিন্তু মুম্বই দল এবার অল্প মূল্যেই নিয়েছে রাজকে। ২০২২ সালে ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন রাজ। এরপর ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন। মুম্বইয়ের স্কাউটরা রাজের খেলা দেখেন।

Raj

রাজের রক্তেই কিন্তু খেলা। রাজের দাদু ত্রিলোচন সিং বাওয়া ছিলেন ভারতীয় হকি দলের সদস্য। ১৯৪৮ সালে লন্ডন অলিম্পিক্সে সোনাজয়ী ভারতীয় হকি দলের সদস্য ছিলেন ত্রিলোচন সিং বাওয়া। তাঁর নাতি রাজ দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন। এবার আইপিএলে সবথেকে সফল দলের হয়ে প্রতিনিধিত্বও করলেন।

খেলাধুলায় পারিবারিক ঐতিহ্যই বজায় রেখেছেন রাজ। তাঁর পরিবার প্রবলভাবেই খেলাধুলার সঙ্গে যুক্ত। পরিবারে দুই জন আন্তর্জাতিক স্তরে সাফল্য পেয়েছেন। দাদুর ঐতিহ্যের ধারা বহন করে চলেছেন নাতিও। দাদু যেমন অলিম্পিক্সে পদক জমিতেছেন তেমনই নাতি রতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য।

ব্যাটিং বোলিং উভয় বিভাগেই পারদর্শী পাঞ্জাবের এই ক্রিকেটার। প্রথম শ্রেণির ১১ ম্যাচে ৬৩৩ রান এবং ১৩ উইকেট আছেন। লিস্ট এ ক্রিকেটে ১১ ম্যাচে ১৬২ রান এবং ১২ উইকেট আছে। টি২০ ক্রিকেটে ২০ ম্যাচে ৩০৮ রান এবং ২২ উইকেট আছে রাজের। এবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পথ চলা শুরু করলেন রাজ। আগামী দিনে রাজ আইপিএলে রাজত্ব করতে পারবেন কিনা তার উত্তর সময়ই দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+