IPL Exclusive: আইপিএলের উদ্বোধনী ম্যাচ থেকে কোয়ালিফায়ার ও ফাইনাল ইডেনে, হায়দরাবাদে প্লে-অফের বাকি দ্বৈরথ
IPL 2025: আইপিএলের দামামা বেজে গেল। বিসিসিআই এবার চূড়ান্ত সূচি প্রকাশ করবে। আজ মুম্বইয়ে বিসিসিআইয়ের স্পেশ্যাল জেনারেল মিটিং ছিল। সেই সঙ্গে হলো আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক।
তাতেই চূড়ান্ত হয়ে গিয়েছে আইপিএলের দিনক্ষণ। ২১ মার্চ শুরু আইপিএল। ফাইনাল ২৫ মে। এ ছাড়া চারটি শহরে হবে ডব্লিউপিএল।

এদিন বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা প্রথমে জানান, আইপিএল শুরুর এবং ফাইনালের দিন। যদিও প্রথমে তিনি সংবাদমাধ্যমে ভুল করে আইপিএল শুরুর দিন ২৩ মার্চ বলে জানিয়েছিলেন। পরে সেই ভুল শুধরে জানান ২১ মার্চের কথা।
আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া ওয়ানইন্ডিয়া বাংলাকে জানিয়েছেন, ইডেনের মেগা ম্যাচ পাওয়ার কথা। গত ২৬ মে কলকাতা নাইট রাইডার্স আইপিএল খেতাব জিতেছিল। তাতেই নির্ধারিত হয়ে গিয়েছিল উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল পাওয়ার কথা।
সাধারণত আইপিএলের ফাইনাল যেখানে হয় সেখানেই দ্বিতীয় কোয়ালিফায়ারও হয়। সেইমতো এবার ক্রিকেটের নন্দনকাননে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলি হবে। মাঝে জল্পনা শুরু হয়েছিল, ইডেনের সংস্কারের জন্য আইপিএল ম্যাচ সরতে পারে কলকাতা থেকে। যদিও সিএবি সেই আশঙ্কার কথা উড়িয়ে দিয়েছিল আগেই।
জানা গিয়েছে, ২১ মার্চ আইপিএল শুরু ইডেনে। কেকেআরের প্রতিপক্ষ অবশ্য পরে চূড়ান্ত হবে। হায়দরাবাদে হবে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর। এবারের আইপিএলে থাকছে ১১টি ডাবল হেডার, অর্থাৎ একই দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ইডেনে দ্বিতীয় কোয়ালিফায়ার ২৩ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অভিষেক ডালমিয়া। আইপিএলের মেগা ফাইনাল হবে ২৫ মে। কলকাতা নাইট রাইডার্স এবার আইপিএল খেতাব দখলে রাখার লক্ষ্য নিয়েই নামবে।
এদিকে জানা গিয়েছে, আইপিএল ১ বছরের জন্য একজন কমিশনার নিয়োগ করেছে। আজ বোর্ডের সচিব হলেন দেবজিৎ সাইকিয়া ও কোষাধ্যক্ষ পদে এলেন প্রভতেজ সিং ভাটিয়া। বোর্ডের বৈঠকের ফাঁকেই তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন অভিষেক ডালমিয়া।
মহিলাদের প্রিমিয়ার লিগ বা ডব্লিউপিএলের ম্য়াচগুলি কোথায় হবে তাও এদিন বোর্ডের বৈঠকে চূড়ান্ত হয়েছে বলে জানান সহ সভাপতি রাজীব শুক্লা। আগে জানা গিয়েছিল, ডব্লিউপিএলের জন্য ভদোদরা ও লখনউকে বেছে রেখেছে বিসিসিআই।
এদিন আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে স্থির হয়েছে মুম্বই, ভদোদরা, লখনউ ও বেঙ্গালুরুতে হবে মহিলাদের প্রিমিয়ার লিগের ম্যাচগুলি। আরসিবি নামবে খেতাব ধরে রাখার লক্ষ্যে। মুম্বই পর্বের খেলাগুলি ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হবে। এই প্রথম WPL একসঙ্গে চারটি শহরে হচ্ছে। টুর্নামেন্ট শুরু হবে মুম্বইয়ে। তারপর লখনউ ও বেঙ্গালুরুতে। ভদোদরায় নতুন কোটাম্বি স্টেডিয়ামে হবে ফাইনাল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications