IPL 2025: গম্ভীরের উত্তরসূরি হওয়ায় অতিরিক্ত চাপ! শাহরুখ খান প্রসঙ্গে কী বললেন কেকেআরের নতুন মেন্টর?
কেকেআরের ঘরের ছেলে হিসেবেই পরিচিত গৌতম গম্ভীর। ২০১২ এবং ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে কেকেআর দল আইপিএল ট্রফি জিতেছিল। ১০ বছর পর ২০২৪ সালে ফের কেকেআর আইপিএল জেতে। গতবার নাইটদের দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। ২০২৪ সালে কেকেআর চ্যাম্পিয়নও হয়। জাতীয় দলের কোচ হওয়ায় কেকেআরের দায়িত্ব থেকে অব্যাহতি নেন গম্ভীর।
এবার নাইটদের নতুন মেন্টর ডোয়েন ব্র্যাভো। তাঁকে ঘিরে থাকবে প্রত্যাশার চাপ। এই প্রসঙ্গে ব্র্যাভো বলেন, কেকেআর চ্যাম্পিয়ন দল। সবাই ভালো ক্রিকেটার। এর আগে নিলামে আমি দলের সঙ্গে ছিলাম। অবশ্যই এর আগে আমার জায়গায় জিজি ছিলেন। তাঁর একরকম পরিকল্পনা ছিল, আমার একরকম পরিকল্পনা আছে। আমাদের দল অত্যন্ত ভালো। আমি আমার অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করব।

কেকেআর দলের এই প্রথমবার মেন্টর হলেও এর আগে থেকেই নাইটদের সঙ্গে তাঁর সম্পর্ক আছে। কারণ তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নাইট রাইডার্স দলের সদস্য ছিলেন ফলে। খুব ভালোভাবেই জানেন শাহরুখ খানকে। কিং খান যে দলের সঙ্গে কতটা গভীরভাবে সম্পৃক্ত থাকেন সেটাও দেখেছেন তিনি। ইডেনে বসে শাহরুখ সংক্রান্ত প্রশ্নের উত্তরে ব্র্যাভো বলেছেন, আমি এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নাইট রাইডার্স দলে ছিলাম। অনেক ভালোভাবেই জানি আমাদের বস শাহরুখ খান কতটা দলের সঙ্গে সম্পৃক্ত থাকেন। তাঁর খেলাধুলার প্রতি টান কতটা।
একইসঙ্গে ব্র্যাভো বলেন, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল পাশাপাশি আইপিএলে মুম্বই এবং চেন্নাইয়ের পরে কেকেআর সবথেকে সফল দল। এই দল তিনবার আইপিএল ট্রফি জিতেছে। শুধু ব্যাট-বলের খেলাই নয় একইসঙ্গে ব্র্যাভো সমান দক্ষ সুরে তালের ছন্দেও। তাঁকে ডিজে ব্র্যাভো বলেও ডাকা হয় এবার কি করব লড়ব জিতব-রে গানটিকে নতুনভাবে সাজাবেন। যদিও এই প্রশ্নের কিছুটা লাজুক হয়ে গেলেন ক্যারিবিয়ান তারকা। তিনি বললেন না আমি অল্প একটু গান করি না। খুব বেশি পারি না।
ব্র্যাভো সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন নাইট ব্রিডের সদস্যরাও। দলের সহ অধিনায়ক বেঙ্কটেশ আইয়ার বলেছেন, টি২০ ক্রিকেটে সবথেকে বেশি ম্যাচ খেলেছেন ব্র্যাভো। ফলে তিনি অত্যন্ত অভিজ্ঞ। এরআগে আমি ওনার খেলা দেখেছি। কীভাবে ম্যাচের রঙ বদলে দিতে পারেন সেটাও জানি। ফলে ওনার মতো অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্বের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications