IPL 2025: শাহরুখের সঙ্গে ডিজে ব্র্যাভো, কেকেআরে বিনোদনের মহাধামাকা? নাইট মেন্টরের মুখে কিং খানের পার্টির কথা
গৌতম গম্ভীরের জায়গায় আসন্ন মরশুমে কলকাতা নািইট রাইডার্স শিবিরে মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন ডোয়েন ব্র্যাভো। যিনি ডিজে ব্র্যাভো নামেই বেশি বিখ্যাত। ক্যারিবিয়ান তারকা সঙ্গে শাহরুখ খানের জুটি যে এবার কেকেআর শিবিরের অন্যতম আর্কষণ হতে চলেছে তা সহজেই অনুমেয়। ইডেনে বিনোদনের মহাধামাকার সাক্ষী থাকতেই পারেন নাইট ভক্তরা।
কেকেআরের ম্যাচ দেখার পাশাপাশি ইডেনে নাইট ভক্তদের আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকেন শাহরুখ খান। কেকেআরের ম্যাচ শেষে ইডেনের দর্শকদের বাড়তি পাওনা থাকে শাহরুখ শো। ইডেনে হাজির থাকলেই নিজস্ব কায়দায় মাতিয়ে দেন ক্রিকেটের নন্দন কাননকে। এবার তাঁর সঙ্গে যুক্ত হবেন ব্র্যাভোও। ইডেনে বাজবে নতুন ডিজের সুর?

ফলে শাহরুখ এবং ডিজে ব্র্যাভোর কম্বিনেশন কিন্তু জমে যেতেই পারে আগামী আইপিএলে, আর মেন্টরের দায়িত্ব নিয়েই ব্র্যাভোর মুখে শাহরুখের পার্টির কথা। কেকেআরের প্রকাশিত ভিডিওতে ব্র্যাভো বলেছেন,
আমাদের বস এসআরকে (শাহরুখ খান), যেমন তিনি সবসময় বলেন, ম্যাচটা এবং খেলাট উপভোগ করো, মজা করে ক্রিকেট খেলো। আমরা পার্টি করতে যাচ্ছি এবং আমরা জিততে যাচ্ছি। চ্যাম্পিয়নের পক্ষ থেকে, আপনাকে অনেক ধন্যবাদ। করব, লড়ব, জিতবো, আমির কেকেআর।'
একইসঙ্গে কেকেআরের নতুন ভূমিকা নিয়ে ব্র্যাভো আরও বলেন, আমি সব সময় চাই আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দিতে। কেকেআরে নতুন দায়িত্ব পেয়ে ভাল লাগছে। চেষ্টা করব নিজের সেরাটা দিতে। আমরা আনন্দ করব, মজা করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জিতব।'
বৃহস্পতিবারই সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অল-রাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই । আইপিএল থেকেও অবসর নিয়েছেন ব্রাভো। তবে হাতে গোনা কয়েকটি ঘরোয়া টি২০ লিগে অংশ নিতেন ব্র্যাভো। তবে ক্রিকেটার ব্র্যাভোর অধ্যায় শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কেকেআরের মেন্টরের দায়িত্ব গ্রহণ করলেন।
তবে তিনি বসতে চলেছেন গম্ভীরের চেয়ারে। ফলে কেকেআরে তাঁকে নিয়ে থাকবে পাহাড় প্রমাণ প্রত্যাশা।সেটা কিন্তু সামলাতে হবে ব্র্যাভোকে।












Click it and Unblock the Notifications