IPL 2025: মাঝের ওভারের পারফরম্যান্সই গড়ে দিল ফারাক, আরসিবির জয়ে অবদান বিরাট-ক্রুণাল জুটিরও
IPL 2025: আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবি ৯ বল বাকি থাকতে জিতল ৬ উইকেটে।
অরুণ জেটলি স্টেডিয়ামে জয়ের লক্ষ্যমাত্রা ছিল ১৬৩ রানের। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল বিরাট কোহলি ও ক্রুণাল পাণ্ডিয়ার চতুর্থ উইকেট জুটিতে শতাধিক রানের পার্টনারশিপ।

বিরাট ও ক্রুণাল ৮৪ বলে ১১৯ রানের পার্টনারশিপ গড়েন আরসিবি ৪ ওভারে ২৬ রানে তিন উইকেট হারানোর পরেও। নিশ্চিতভাবেই আরসিবির জয়ের নেপথ্যে এই পার্টনারশিপ বড় ফ্যাক্টর। তবে দিল্লি ক্যাপিটালসকে যেভাবে ১৬২ রানে বেঁধে ফেলেন আরসিবির বোলাররা তা তারিফযোগ্য।
অভিষেক পোড়েল ১১ বলে ২৮ ও ট্রিস্টান স্টাবস ১৮ বলে ৩৪ রান করেন। দিল্লি ক্যাপিটালসের বাকি ব্যাটাররা ৯২ বলে মাত্র ৯৬ রান করেছেন। ১৫ ও ১৬ ওভার মিলিয়ে মাত্র ১৩ রান দেন সুযশ শর্মা ও ক্রুণাল পাণ্ডিয়া। তার আগেই, জশ হ্যাজলউড অক্ষর প্যাটেলকে আউট করায় সুবিধা হয় আরসিবি স্পিনারদের।
পাওয়ারপ্লেতে দিল্লি ক্যাপিটালস ২ উইকেটে ৫২ তুলেছিল। সেখানে আরসিবি প্রথম ৬ ওভারে তিন উইকেট হারিয়ে ৩৫ রান তুলতে সক্ষম হয়। ৭ থেকে ১৫ ওভারে দিল্লি ক্যাপিটালস যেখানে ২ উইকেট খুইয়ে ৫৬ রান তোলে, সেখানে এই পর্যায়ে আরসিবি কোনও উইকেট না হারিয়ে ৭৯ রান তুলে ফেলে। ডেথ ওভারে দিল্লির গড় ছিল যেখানে ১০.৮, সেখানে আরসিবির ১০.২।
🔝 of the points table ✅
— IndianPremierLeague (@IPL) April 27, 2025
Unbeaten away from home ✅@RCBTweets are flying high and above with yet another convincing victory tonight ❤
Scorecard ▶ https://t.co/9M3N5Ws7Hm#TATAIPL | #DCvRCB pic.twitter.com/OIjrI13Bzd
ফলে পরিসংখ্যানেই স্পষ্ট, মাঝের ওভারে ৬.২২ গড় রেখে রান তোলা কাজটা কঠিন করে দেয় ক্যাপিটালসের। অক্ষর প্যাটেল ম্যাচের পর বলেন, আরও ১০-১৫ রান বেশি তোলা উচিত ছিল। উইকেট সহজ ছিল না। শিশির পড়ায় পরের দিকে ব্য়াটিং সহায়ক হয়ে যায়।
বোলারদের প্রশংসা করেছেন বিরাট কোহলিও। তিনি বলেন, জশ হ্যাজলউড ও ভুবনেশ্বর কুমার বিশ্বমানের। সে কারণেই হ্যাজলউডের দখলে বেগুনি টুপি। ক্রুণাল যেভাবে গতির তারতম্য ঘটিয়েছেন সেটাও অসাধারণ। সুযশ শর্মা উইকেট না পেলেও আমাদের ডার্ক হর্স। সবমিলিয়ে মাঝের ওভারে আমাদের স্পিনাররা লাগাতার আক্রমণাত্মক ছিলেন।
আরসিবি অধিনায়ক রজত পাটীদারের কথায়, দলগত পারফরম্যান্সেই এই জয় এসেছে। বোলাররা এই উইকেটে দারুণ বোলিং করেছেন। ১৬০-এর আশেপাশে দিল্লিকে থামানো সহজ ছিল না। ফলে বোলারদেরই কৃতিত্ব দিচ্ছি। তবে রান তাড়া করার বিষয়ে আমরা আগাগোড়া আত্মবিশ্বাসী ছিলাম। কারণ, এই টার্গেট জেতার মতোই ছিল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications