IPL 2025: সানরাইজার্স হায়দরাবাদ ধরে রাখছে দুই অস্ট্রেলীয়কে, ৩ বিদেশির সঙ্গে কোন ২ ভারতীয় রিটেনশন লিস্টে?

IPL 2025: সানরাইজার্স হায়দরাবাদ আন্তর্জাতিক ক্রিকেট খেলা পাঁচ প্লেয়ারকে ধরে রাখার সিদ্ধান্ত নিল। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে তেমনই দাবি করা হচ্ছে।

এই ৫ প্লেয়ারের মধ্যে বিদেশি ৩ জন। তাঁদের মধ্যে ২ জন অস্ট্রেলিয়ার। যদিও দক্ষিণ আফ্রিকার তারকার জন্য সবচেয়ে বেশি অর্থ খরচ করতে চলেছে অরেঞ্জ আর্মি।

IPL 2025

প্রোটিয়া তারকা হেইনরিখ ক্লাসেনকে ২৩ কোটি, অধিনায়ক প্যাট কামিন্সকে ১৮ কোটি ও অভিষেক শর্মাকে ১৪ কোটি টাকায় রাখার সিদ্ধান্তের কথা আগেই প্রকাশিত হয়েছিল ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে। কাল রিটেনশন লিস্ট জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে বিকেল ৫টায়।

আজ ওই সংবাদমাধ্যমের দাবি, ট্রাভিস হেডকে ১৮ কোটি ও নীতীশ কুমার রেড্ডিকে ৬ কোটি টাকায় ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে প্রথম থেকে পঞ্চম ক্যাপড ক্রিকেটারের দর নির্ধারিত হয়েছিল যথাক্রমে ১৮, ১৪, ১১, ১৮ ও ১৪ কোটি টাকা।

সূত্রের খবর, হেইনরিখ ক্লাসেনকে ২৩ কোটি টাকায় ধরে রাখতে হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদকে। ফলে ৫ কোটি টাকা অতিরিক্ত লাগছে। সেই ৫ কোটি টাকা কেটে নেওয়া হচ্ছে নীতীশের থেকে। ফলে যেখানে ১১ কোটি টাকায় একজন ক্যাপড ক্রিকেটার রাখা যায়, সেখানে নীতীশ পাবেন ৬ কোটি টাকা।

আনক্যাপড ক্রিকেটার ধরে রাখতে সানরাইজার্স হায়দরাবাদ রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করবে বলেও জানা যাচ্ছে। চলতি বছর সানরাইজার্সকে আইপিএল ফাইনালে তুলতে এই ক্রিকেটাররা অবদান রেখেছিলেন। ফলে কোর গ্রুপের পাঁচজনকে রাখতে চলেছে অরেঞ্জ আর্মি।

পাঁচ ক্রিকেটারকে ধরে রাখতে সানরাইজার্সের খরচ হবে ৭৫ কোটি টাকা। চার কোটি টাকায় একজন আনক্যাপড ক্রিকেটারকে ধরে রাখা যায়। আনক্যাপড ক্রিকেটার নিয়ে সানরাইজার্সের পরিকল্পনা অবশ্য এখনও স্পষ্ট নয়। প্যাট কামিন্সই নেতৃত্ব দেবেন বলে ঠিক রয়েছে।

ট্রাভিস হেড চলতি বছর আইপিএলে ১৯১.৫৫ স্ট্রাইক রেটে ৫৬৭ রান করেছিলেন। বিশ্বের দ্বিতীয় প্লেয়ার হিসেবে তিনি চলতি বছরে ১৭৫-এর বেশি স্ট্রাইক রেট ও ৪০-এর বেশি গড় রেখে ১ হাজার টি২০ রান করেছেন। আইপিএল ফাইনালে সুবিধা করতে না পারলেও বড় মঞ্চে জ্বলে ওঠার নজির রয়েছে হেডের।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও একদিনের আন্তর্জাতিকের বিশ্বকাপ ফাইনালে শতরান হাঁকিয়েছিলেন ভারতের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে তাঁর ১৩৭ রানের ইনিংস দেখার পর হেডকে ৬.৮ কোটি টাকায় কিনেছিল সানরাইজার্স। ফলে এবার অনেকটাই দর বাড়ছে হেডের।

নীতীশ কুমার রেড্ডি বাংলাদেশের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক সিরিজে দলের আস্থার মর্যাদা দিয়েছেন। অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন ভারতীয় এ দলের হয়ে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ট্রাভেলিং রিজার্ভ ছিলেন। বর্ডার-গাভাসকর ট্রফির জন্য অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় টেস্ট দলেও আছেন নীতীশ।

২১ বছরের নীতীশকে ২০ লক্ষ টাকা দিয়ে ২০২৩ সালের আইপিএলের আগে নিয়েছিল সানরাইজার্স। তিনি ১৪৩ স্ট্রাইক রেটে ৩০৩ রান করার পাশাপাশি ৩টি উইকেট নিয়ে চলতি বছরের আইপিএলে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন। এহেন নীতীশের দর ২০ লক্ষ থেকে বেড়ে হচ্ছে ৬ কোটি টাকা। আনক্যাপড ক্রিকেটারকে ৪ কোটিতে রাখা যায়। ক্যাপড ক্রিকেটারের সর্বনিম্ন দর ১১ কোটি। তবে নীতীশকে ম্যানেজ করেই ক্লাসেনকে রাখতে চলেছে সানরাইজার্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+