IPL 2025: চেন্নাই সুপার কিংসে অলরাউন্ডারদের আধিক্য, ভারসাম্য রেখেই দল গঠন, কয়েকজন হয়তো রিজার্ভ বেঞ্চেই

IPL 2025: আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ষষ্ঠবার খেতাব জেতার লক্ষ্যে নামবে আগামী আইপিএলে। ভক্তরা অপেক্ষায় ধোনি-ধামাকার জন্য।

চেন্নাই সুপার কিংস ২৫ জন প্লেয়ারের কোটা পূরণ করেছে। তবে ৮ বিদেশি নিতে পারেনি। সাতজন বিদেশি রয়েছেন। তাৎপর্যপূর্ণ হলো, ১০ বছর বাদে রবিচন্দ্রন অশ্বিনের সিএসকে জার্সি গায়ে চাপানো।

IPL 2025

চেন্নাইয়ের চিপকের উইকেট স্পিন সহায়কই হয়ে থাকে। তামিলনাড়ুর অশ্বিনে ফের আইপিএলে নিজের শহরের দলে। আইপিএলে রবিচন্দ্রন অশ্বিন শেষবার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন ২০১৫ সালে। এবার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার স্পিন জুটি প্রতিপক্ষকে ভোগাতে পারে।

মাহিশ থিকশানা এবার নেই চেন্নাই সুপার কিংসে। তবে মিস্ট্রি স্পিনার নূর আহমেদকে এবার দেখা যাবে সিএসকের জার্সিতে। আফগানিস্তানের এই স্পিনার হতে পারেন ঋতুরাজ গায়কোয়াড়ের তুরুপের তাস। চেন্নাই সুপার কিংস দলে এবার প্রচুর অলরাউন্ডার রয়েছেন।

তবে নিলাম থেকে এমন কিছু ক্রিকেটার নেওয়া হয়েছে যাঁরা হয়তো গোটা টুর্নামেন্ট রিজার্ভ বেঞ্চেই কাটিয়ে দেবেন। রাহুল ত্রিপাঠী বা দীপক হুডাকে ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে খেলানো হতে পারে। কমলেশ নাগারকোটি, শ্রেয়স গোপাল, এমনকী বিজয় শঙ্কররা আদৌ সেরা ১২-এ আসবেন কিনা সেটাই দেখার।

চেন্নাই সুপার কিংস আইপিএল নিলামের আগে ধরে রেখেছিল অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি, মাথিশা পাথিরানাকে। নিলাম থেকে রাইট টু ম্যাচ ব্যবহার করে ফিরিয়েছে রাচিন রবীন্দ্রকে। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে সিএসকে দলে ঋতুরাজ ছাড়াও রয়েছেন রাহুল ত্রিপাঠী, শেখ রশিদ, দীপক হুডা ও আন্দ্রে সিদ্ধার্থ।

উইকেটকিপার হিসেবে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, ডেভন কনওয়ে ও বংশ বেদী। পেস বোলিং অলরাউন্ডারদের মধ্যে সিএসকে দলে রয়েছেন শিবম দুবে, স্যাম কারান, বিজয় শঙ্কর, অংশুল কম্বোজ, জেমি ওভার্টন ও রামকৃষ্ণ ঘোষ।

স্পিন বোলিং অলরাউন্ডারদের মধ্যে দলে রয়েছেন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রাচিন রবীন্দ্র। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন নূর আহমেদ, শ্রেয়স গোপাল। জোরে বোলারদের মধ্যে রয়েছেন মাথিশা পাথিরানা, খলিল আহমেদ, কমলেশ নাগারকোটি, মুকেশ চৌধুরী, গুরজাপনীত সিং, নাথান এলিস।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য সেরা ১২- ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), ডেভন কনওয়ে বা রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, শিবম দুবে, স্যাম কারান, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ বা নাথান এলিস, খলিল আহমেদ বা গুরজাপনীত সিং, মাথিশা পাথিরানা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+