IPL 2025: আইপিএলের সূচি ঘোষণা কবে? ঘরের মাঠে ম্যাচ খেলার সুবিধা হারাতে পারে দুই দল

আইপিএল শুরু হতে এক মাসের একটু বেশি সময় বাকি। ফলে টি২০ ক্রিকেটের মেগা শো ঘিরে প্রতীক্ষার প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। মেগা নিলামে সব দলই ঘর গুছিয়ে নিয়েছে। কোন কোনও দল আবার তাদের নতুন অধিনায়কের নামও ঘোষণা করে দিয়েছে। আগামী সপ্তাহেই আইপিএলের সূচি ঘোষণা হতে পারে।

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, আগামী সপ্তাহের মধ্যেই আইপিএলের সূচি ঘোষণা করে দিতে পারে বিসিসিআই। আগামী সাত দিনের মধ্যেই ঘোষিত হতে পারে সূচি। ২০২৪ সালে ২২ মার্চ আইপিএল শুরু হয়েছিল এবং ২৬ মে ফাইনাল হয়েছিল। চলতি বছরে আইপিএল শুরু হবে একদিন আগেই ২১ মার্চ। ফাইনাল ম্যাচ হতে চলেছে ১৫ মে।

তবে এবার ঘরের মাঠে খেলার সুবিধা হারাতে পারে দুই দল। একটি দল দিল্লি ক্যাপিটালস। তাদের হোম ম্যাচগুলি হতে পারে বিশাখাপত্তনমে। রাজস্থান রয়্যালসও জয়পুরের মাঠে তাদের হোম ম্যাচ খেলার সুবিধা নাও পেতে পারে। তারা কোথায় খেলবেন তা এখনও ঠিক হয়নি।

২১ মার্চ থেকে ২০২৫ সালের আইপিএল শুরু হবে। ফাইনাল হবে ২৫ মে। উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল দুটিই ইডেনে হওয়ার সম্ভাবনা আছে। তবে দুটি না হলে অন্তত একটি ম্যাচ ইডেনে হবে তা এক প্রকার নিশ্চিত। হায়দরাবাদে দুটি প্লে অফের ম্যাচ হবে।

এদিকে আইপিএলের ম্যাচের জন্য মাঠ এবং পিচকে ভালো রাখতে চাইছে বিসিসিআই। এরফলে যে মাঠে আইপিএলের ম্যাচ হবে সেখানে রঞ্জি বাদ দিয়ে আরও কোনও ম্যাচ হবে না। এমনকি স্থানীয় ম্যাচ, লেজেন্ডস লিগ, সেলিব্রিটি ক্রিকেট লিগের ম্যাচ হবে না।

এই মাঠের তালিকায় আছে ইডেনও। আইপিএলের দলের অনুশীলনের জন্যও মূল পিচ ও আউটফিল্ড ব্যবহার করতে দেওয়া যাবে না। আইপিএলের সূচি ঘোষণা হতে পারে কয়েকদিনের মধ্যেই। মার্চ মাসের মাঝামাঝি থেকে ইডেনে কেকেআরের শিবির শুরু হতে পারে। কিন্তু বোর্ডের নিয়ম অনুসারে ইডেনে অনুশীলন করা যাবে না নাইটদের। কিন্তু ইডেন বাদ দিলে কলকাতার অন্য কোথাও নৈশালোকে অনুশীলন করার ব্যবস্থা নেই। ফলে সমস্যা হতে পারে নাইটদের।

গত নভেম্বর মাসে সৌদি আরবের শহর জেড্ডায় দুই দিন ব্যাপী আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে মোট ১৮২ জন ক্রিকেটার দল পেয়েছেন। সর্বোচ্চ ২৭ কোটি টাকা দর পেয়েছেন ঋষভ পন্থ। এরপরই আছেন শ্রেয়স আইয়ার এবং বেঙ্কটেশ আইয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+