IPL 2025: বিনিয়োগকারীদের আকর্ষণের জন্য নয়, জেড্ডা কেন নিলামের ভেন্যু? উত্তর দিলেন অরুণ ধুমল
অনেক আলাপ-আলোচনার পর সৌদি আরবের জেড্ডা শহরকেই আগামী মরশুমের আইপিএলের জন্য নিলামের ভেন্যু হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই। গত বছর আইপিএলের মিনি নিলাম দুবাইতে অনুষ্ঠিত হয়েছিল। এবার সৌদি আরবকেই বেছে নিয়েছে বিসিসিআই। স্পনসর বা অতিরিক্ত বিনিয়োগের আশাতেই জেড্ডাকে বেছে নেওয়া হয়েছে? এই বিষয়ে এবার মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল।
আইপিএলের মেগা নিলামের জন্য জেড্ডা শহরকে বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে একটি ইংরেজি সংবাদ মাধ্যমে অরুণ ধুমল বলেছেন, অতিরিক্ত স্পনসরশিপের আশায় নিলামের ভেন্যু হিসেবে জেদ্দা শহরকে বেছে নেওয়া হয়নি। বরং এই সত্য স্বীকৃত যে মধ্যপ্রাচ্য বর্তমানে একটি ক্রিকেট হাব হয়ে উঠেছে যেখানে আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলিও বিশ্বব্যাপী লিগে বিনিয়োগ করেছে।'

দুবাইয়ের কোকা-কোলা এরিনা গত বছর মিনি নিলাম আয়োজিত হয়েছিল, এটা দ্বিতীয় বছর যেখানে বিদেশে নিলাম অনুষ্ঠিত হচ্ছে। দুবাইয়ের আন্তর্জাতিক টি২০ লিগ এবং দক্ষিণ আফ্রিকার টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগে উল্লেখযোগ্য অংশীদারিত্ব অর্জন করেছে কিছু আইপিএলের ফ্র্যাঞ্চাইজি। কিছু আইপিএল দলের কর্ণধাররা এখন ইংল্যান্ডের দ্য হান্ড্রেড-এ অংশ নিতে আগ্রহী।
লন্ডন মেগা নিলামের জন্য সংক্ষিপ্ত তালিকায়ও থাকলেও আবহাওয়া, খরচ এবং অন্যান্য লজিস্টিক সমস্যার কারণে ইংল্যান্ডের রাজধানী শহরকে বাদ দেওয়া হয়। আইপিএল কর্তারা চাইছিলেন নিলামের মাধ্যমে ক্রিকেট যেখানে একটু কম জনপ্রিয় সেখানে খেলাটির প্রসার ঘটাতে। সৌদি আরব বর্তমানে ধনকুবেরদের স্থান। খেলাধুলায় ব্যাপক বিনিয়োগর করছে এই দেশটি। ফলে সেই দেশে আইপিএল নিলাম হলে বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়তেই পারে।
এবার আইপিএলে চালু হচছে ম্যাচ ফি। প্রতিটি ম্যাচ খেলার জন্য আইপিএলে ক্রিকেটাররা পাবেন ৭.৫ লক্ষ টাকা। এরফলে আইপিএলে ক্রিকেটারদের পারফরম্যান্স আরও ভালো হবে বলেই মনে করেন অরুণ ধুমল। তিনি জানিয়েছেন, 'একজন ক্রিকেটার ম্যাচ পিছু সাড়ে সাত লক্ষ টাকা পাবেন। আমাদের লক্ষ্য হল ক্রিকেটারদের থেকে আরও ভালো পারফরম্যান্স পাওয়া যাতে টুর্নামেন্টের মান বাড়ে।'
AUS vs IND: সৌরভ থেকে ধোনি, বর্ডার-গাভাসকর ট্রফিতে সফল অধিনায়ক কে? রইল পরিসংখ্যান
একইসঙ্গে তিনি বলেন, 'এরফলে একজন নতুন ক্রিকেটার বেতনের সঙ্গে অতিরিক্ত টাকা পাবেন, এতে তাঁর উর্পাজন বৃদ্ধি পাবে।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications