MI vs KKR, IPL 2025: মুম্বইয়ের চেনা পরিবেশে দ্বৈরথের আগে আত্মবিশ্বাসী অঙ্গকৃষ, কেকেআরকে দিতে চান চার তারা

MI vs KKR, IPL 2025: আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্ক রাহানেদের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা।

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কেকেআরের ব্যাটার অঙ্গকৃষ রঘুবংশী। কেকেআরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আগের কথা ভুলে নতুনভাবে শুরু করতে প্রস্তুত তাঁরা।

MI vs KKR IPL 2025

১২ বছরের খরা কাটিয়ে গত বছর ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল কেকেআর। এবার মুম্বইয়ের মাঠে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে বদ্ধপরিকর গতবারের চ্য়াম্পিয়নরা। মুম্বই ইন্ডিয়ান্স চলতি আইপিএলে দুটি ম্যাচেই হেরেছে। এই আবহে চাপ বজায় রাখতে চাইছে কেকেআর।

Take a Poll

যদিও আগেরবারের সেই জয়ের কথা মাথায় রাখতে চাইছে না কেকেআর। অঙ্গকৃষ রঘুবংশী বলেন, আমরা অতীতের ফলাফল মনে রাখতে চাই না। সামনের ম্যাচেই ফোকাস রাখি। নতুনভাবে শুরু করে জেতার জন্য ঝাঁপানোর কথাই উঠে এসেছে রঘুবংশীর বক্তব্যে।

কেকেআরের হ্যাপি ড্রেসিংরুম যে সাফল্যের অন্যতম ভিত্তি সে কথা বুঝিয়ে দিয়ে রঘুবংশী বলেন, আমাদের ড্রেসিংরুমে এমন অনেকেই আছেন যাঁদের অনেক জ্ঞান। তাঁদের সঙ্গে থাকতে পেরে খুবই ভালো লাগে। অনেক কিছু শিখতেও পারি। শেখার পরিবেশ দারুণ। কেকেআরে থাকার সফর পুরোপুরিভাবে উপভোগ করছি।

২০১২, ২০১৪-র পর ২০২৪ সালে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ফলে নাইটদের জার্সিতে লোগোর উপর দেখা যাচ্ছে তিনটি তারা। সেটিকে চার করাই লক্ষ্য অঙ্গকৃষদের। তিনি বলেন, আমরা সকলে মিলে যে লক্ষ্যপূরণ করতে চাইছি তা হলো জার্সিতে চারটি তারা নিশ্চিত করা। চতুর্থবার ট্রফি জেতাই মূল লক্ষ্য। সেই লক্ষ্যপূরণে যত বেশি সম্ভব প্র্যাকটিস আর কঠোর পরিশ্রমেই জোর দিচ্ছি।

অজিঙ্ক রাহানের নেতৃত্বে অঙ্গকৃষ রঘুবংশী মুম্বইয়ের হয়েই খেলেন। ফলে ওয়াংখেড়ে তাঁর কাছেও হোম গ্রাউন্ড। চেনা পরিবেশে কেকেআর জার্সিতে নিজের দক্ষতার পরিচয় দিতে প্রস্তুত বছর ২০-র এই ক্রিকেটার। আরসিবি ম্যাচে ২২ বলে ৩০ করার পর রাজস্থান রয়্যালস ম্যাচে ১৭ বলে ২২ রানে অপরাজিত ছিলেন অঙ্গকৃষ। ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রাখতে আত্মবিশ্বাসী তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+