IPL 2025: মুম্বই-কেকেআর ম্যাচের আগে থাকছে গ্ল্যামারের শো, ওয়াংখেড়ে স্টেডিয়াম মাতাবেন বলিউড অভিনেত্রী
আইপিএল মানে শুধু ব্যাট বলের লড়াই নয়, একই সঙ্গে থাকে বিনোদনের বিপুল সম্ভারও। বিগত ১৭ বছর ধরেই আইপিএলের সঙ্গে বিনোদনের যোগসূত্র গভীর থেকে গভীরতর হয়েছে। চলতি মরশুম আইপিএলের ১৮ তম সংস্করণ। গত ২২ মার্চ ইডেনে আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।
সোমবার মুম্বই ইন্ডিয়ান্স-কেকেআর ম্যাচের আগে থাকছে বিনোদনের মেগা শো। কিন্তু এবার শুধু উদ্বোধনী অনুষ্ঠানে আইপিএল গ্ল্যামার সীমাবদ্ধ থাকছে না। প্রতিটি মাঠেই প্রথম ম্যাচের আগে বা ম্যাচ বিরতির সময় একটি বিনোদনমূলক অনুষ্ঠান রাখা হচ্ছে যার ব্যতিক্রম হবে না সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামেও । মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআর ম্যাচের আগেও থাকছে গ্ল্যামারের মেগা শো। চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স।

পাঁচবারের চ্যাম্পিয়নরা এর আগে দুটি ম্যাচ খেললেও দুটিই ছিল অ্যাওয়ে ম্যাচ। সোমবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআর ম্যাচ শুরুর আগে থাকছে বিনোদনের ধামাকা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে পারফর্ম করবেন বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পাণ্ডে। এমনিতেই মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআর ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে তার আগে দর্শকদের জন্য থাকছে বিনোদনের বিরাট ব্যবস্থা। সন্ধ্যে সাড়ে ছটা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেগা এই অনুষ্ঠানেই পারফর্ম করবেন বলিউড অভিনেত্রী। সন্ধ্যে সাতটায় টস হবার কথা। ফলে ৩০ মিনিটের একটি অনুষ্ঠান হতে পারে। তবে মায়া নাগরীতে আইপিএলের প্রথম ম্যাচের আগে গ্ল্যামারের শো-কে ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এর আগে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ইডেন গার্ডেন্সে পারফর্ম করেছিলেন দিশা পাটানি পাশাপাশি শ্রেয়া ঘোষাল সংগীত অনুষ্ঠান পরিবেশন করেন।
সোমবার আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচে কেকেআরের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের। । কেকেআরের কাছে এই ম্যাচ সম্মানের লড়াই। বিশেষ করে ওয়াংখেড়ে স্টেডিয়ামের । কারণ এই মাঠেই নাইট কর্ণধার শাহরুখ খানকে একবার প্রবল অপমানিত হতে হয়েছিল। এরপর থেকে এই মাঠে যতবারই খেলতে নেমেছে কেকেআর এবং মুম্বই ইন্ডিয়ান্স ততবারই জেতার জন্য মরিয়া থেকেছে নাইট ব্রিগেড।
আইপিএলের ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের পরিসংখ্যান একেবারেই ভালো নয়। উল্লেখ্য এখনও পর্যন্ত আইপিএলে এই দুই দল মুখোমুখি হয়েছে ৩৪ বার। জয়ের নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআর এর বিরুদ্ধে ২৩ বার জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স সেখানে নাইটদের জয় সংখ্যা মাত্র ১১।












Click it and Unblock the Notifications