IPL 2025: কেকেআরের পথে হাঁটলেন না গোয়েঙ্কা, লখনউয়ে বাংলার শাহবাজ ও আকাশ! পন্থ-সহ সম্ভাব্য সেরা ১২

IPL 2025: কলকাতা নাইট রাইডার্স এবারও বাংলার কাউকে নেয়নি। তবে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টসে থাকছেন বাংলার ২ প্রতিনিধি। অলরাউন্ডার শাহবাজ আহমেদ, পেসার আকাশ দীপ।

নিকোলাস পুরাণের চেয়ে লখনউয়ের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে ঋষভ পন্থই। ৮ জনকে নেওয়ার সুযোগ থাকলেও দিল্লি ক্যাপিটালস ৬ জন বিদেশিকে রেখে ২৪ জনের দল গড়েছে।

IPL 2025

লখনউ সুপার জায়ান্টস এবারের আইপিএল নিলামে রেকর্ড গড়েছে। ঋষভ পন্থকে ২৭ কোটি টাকা দর দিয়ে। আইপিএলে আগে কেউ কখনও এত পরিমাণ অর্থের বিনিময়ে কোনও দলে চুক্তিবদ্ধ হননি। আইপিএলের ইতিহাসে পন্থই সবচেয়ে দামী ক্রিকেটারের রেকর্ড গড়লেন, শ্রেয়স আইয়ারকে পিছনে ফেলে।

লখনউ সুপার জায়ান্টসে অবশ্য কোনও ভারতীয় ওপেনার নেওয়া হয়নি। বোলিং আক্রমণ ভারতীয়-নির্ভর হতে চলেছে। বোলারদের মেন্টর জাহির খান। দল দেখে স্পষ্ট, বিদেশিদের উপরই ব্যাটিং বিভাগে বেশি ভরসা রাখতে হবে লখনউকে।

আইপিএল নিলামের আগে লখনউ সুপার জায়ান্টস রেখে দিয়েছিল নিকোলাস পুরাণ, রবি বিষ্ণোই, ময়াঙ্ক যাদব, মহসীন খান ও আয়ুষ বাদোনিকে। বাদোনির সঙ্গে বিশেষজ্ঞ ব্যাটারদের মধ্যে রয়েছেন এইডেন মার্করাম, ডেভিড মিলার, হিম্মত সিং, ম্যাথু ব্রিৎজকে।

উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ, নিকোলাস পুরাণ ও আরিয়ান জুয়াল। সম্ভাব্য অধিনায়ক পন্থই কিপিং করবেন। পেস বোলিং অলরাউন্ডারদের তালিকায় রয়েছেন মিচেল মার্শ, রাজবর্ধন হাঙ্গারগেকর, আরশিন কুলকার্নি।

স্পিন বোলিং অলরাউন্ডার শাহবাজ আহমেদের সঙ্গে আছেন আবদুল সামাদ, যুবরাজ চৌধুরী। রবি বিষ্ণোইয়ের সঙ্গে নেওয়া হয়েছে এম সিদ্ধার্থ, দিগ্বেশ সিংয়ের মতো স্পিনারকে। জোরে বোলারদের তালিকায় আছেন- ময়াঙ্ক যাদব, মহসীন খান, আকাশ দীপ, আবেশ খান, আকাশ সিং, শামার জোসেফ ও প্রিন্স যাদব।

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য সেরা ১২- মিচেল মার্শ, এইডেন মার্করাম, ঋষভ পন্থ (উইকেটকিপার), নিকোলাস পুরাণ, আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, শাহবাজ আহমেদ, আবদুল সামাদ, রবি বিষ্ণোই, আবেশ খান, আকাশ দীপ বা মহসীন খান, ময়াঙ্ক যাদব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+