IPL 2025: ফোকাস দিল্লিকে চ্যাম্পিয়ন করানো, চাপের মুখে কাদের পরামর্শে উজ্জীবিত অভিষেক পোড়েল?

IPL 2025: আইপিএল কেরিয়ারের তৃতীয় এবং চলতি সংস্করণে প্রথম অর্ধশতরানটি হাঁকালেন অভিষেক পোড়েল। গতকাল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।

ওপেন করতে নেমে পোড়েল ৩৬ বলে ৫১ রান করলেন। মেরেছেন পাঁচটি চার ও একটি ছয়। এইডেন মার্করামের বলে তিনি আউট হন ১১.৫ ওভারে দলের ১০৫ রানের মাথায়। তার ঠিক ৬ ওভার পরেই ১৬০ রানের টার্গেট পার করে ফেলে দিল্লি।

IPL 2025

৮ উইকেটে জয়ের ফলে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস রয়েছে দুই নম্বরে। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট রয়েছে গুজরাত টাইটান্সের। গুজরাত (১.১০৪) দিল্লির (০.৬৫৭) চেয়ে এগিয়ে রয়েছে নেট রান রেটে। ম্যাচের পর অভিষেক পোড়েল জানিয়ে দিলেন, তাঁর ফোকাস এখন শুধুই দিল্লিকে প্রথমবার খেতাব জেতানো।

অভিষেক বলেন, প্রতিটি ইনিংসই উপভোগ করছি। প্রতিটি ইনিংসেই নিজের খেলা উন্নতি করার চেষ্টা করছি। ভবিষ্যতে দেশের হয়ে খেলার পরিকল্পনা রয়েছে। দীর্ঘ সময় দেশের হয়ে খেলতে চাই। কিন্তু বর্তমান ফোকাস আইপিএল ট্রফি, তাতে আমি কীভাবে অবদান রাখতে পারি। এটাকেই এখন অগ্রাধিকার দিচ্ছি।

সাফল্যের কারণেও আলোকপাত করলেন অভিষেক। তিনি বলেন, আমি নিজের খেলা সম্পর্কে ওয়াকিবহাল। সাপোর্ট স্টাফরাও সেটা জানেন। তাঁরা আমাকে টেনশনমুক্ত থেকে খোলা মনে খেলার পরামর্শ দিয়েছেন।

অভিষেক বলেন, উইকেট ভালো। সেই তুলনায় ১৬০ রানের টার্গেট বেশ কমই ছিল। ফলে সেটা মাথায় রেখে আমরা দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম রান তাড়া করে জেতার ব্যাপারে। টস জেতাটাও ভালো বিষয়। তাতে খুব বেশি ফারাক না হলেও অধিনায়ক সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। লখনউয়ের শুরুটা ভালো হলেও আমরা আত্মবিশ্বাসী ছিলাম মাঝের ওভারে তাদের রান তোলার গতিতে রাশ টানার ব্যাপারে।

Take a Poll

দ্বিতীয়ার্ধে যেভাবে দিল্লির বোলাররা কামব্যাক করেছেন তাতে স্পিনারদের ভূমিকার প্রশংসা করেছেন অভিষেক। এবারের আইপিএলে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। হেড কোচ হেমাঙ্গ বাদানি, মেন্টর কেভিন পিটারসেনদের পরামর্শ নিয়েছেন। জেনেছেন কোথায় কীভাবে উন্নতি করা যায়।

অভিষেক বলেন, প্রথম ম্যাচে শূন্য করার পর চাপ অনুভব করছিলাম। তবে দলের সকলকে পাশে পেয়েছি। তাঁরা উৎসাহ জুগিয়েছেন। কেপি বলেছিলেন, আমরা পাশেই রয়েছি। উদ্বেগের কিছু নেই। হেমাঙ্গ বাদানি, লোকেশ রাহুল যেভাবে পাশে দাঁড়িয়েছেন সেটারও উল্লেখ করেন চন্দননগরের অভিষেক।

অভিষেক জানান, গত বছর লখনউ সুপার জায়ান্টস ম্যাচে ভালো খেলার কথা মনে করিয়ে উজ্জীবিত করেন রাহুল। কুলদীপ যাদবও অভিষেককে মনে করিয়ে দেন, তিনি ভালো ব্যাটার। টাইমিং ভালো। সকলে যেভাবে মোটিভেট করেছেন তা খুব গুরুত্বপূর্ণ বলে মন্তব্য পোড়েলের।

চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী অভিষেক। ৮ ম্যাচে ৮ ইনিংসে ২২২৫ রান করেছেন। স্ট্রাইক রেট ১৪৬.১০। লোকেশ রাহুল ৭ ম্যাচে ৩২৩ রান করেছেন। তিনটি অর্ধশতরান-সহ। রানের নিরিখে রাহুলের পরেই রইলেন অভিষেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+