IPL 2025: নজরকাড়া পারফরম্যান্স করতে ব্যর্থ, মেগা নিলামের আগে চাপে তিন তারকা বিদেশি
আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে আইপিএলের নিলামের আসর। শুক্রবারই বিসিসিআইয়ের পক্ষ থেকে চূড়ান্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু নিলামের আগেই চাপে তিন বিদেশি মার্কি ক্রিকেটার। কারা আছেন এই তালিকায়? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
রাজস্থান রয়্যালস এবার রিটেন করেনি জস বাটলারকে। ২০২৪ সালের আইপিএলে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি ইংল্যান্ডের এই ক্রিকেটার। ১১ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ৩৫৯ রান। কিন্তু ২০২২ সালে ৮৬৩ রান করেছিলেন। বয়সও বেড়েছে বাটলারের। তবে বিদেশি মার্কি তালিকায় নাম আছে তাঁর। কিন্তু তাঁর বড় দর উঠার সম্ভাবনা কম। তাঁকে নিয়ে আগ্রহ কম দেখাতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলি।

তালিকায় দ্বিতীয় নাম অবশ্যই মিচেল স্টার্ক। ২০২৪ সালের আইপিএল নিলামে তাঁকে রেকর্ড ২৪.৭৫ কোটি টাকা দিয়ে দলে নেয় কেকেআর। নাইটরা চ্যাম্পিয়ন হলেও প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেননি অজি তারকা। ১৪ ম্যাচে ১৭ উইকেট ছিল তাঁর নামের পাশে। ফলে এত দামি তারকাকে আর রিটেন করেননি কেকেআর। এবার নিলামে তিনি থাকছেন মার্কি ক্রিকেটার হিসেবে।
কিন্তু স্টার্ককে নিয়ে কতগুলি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায় সেটাই প্রশ্ন। পাশাপাশি দল পেলেও তাঁর দাম অনেক কমতে পারে। ২০২৪ সালের নিলামে লটারি জিতেছিলেন স্টার্ক। কিন্তু এবার নিলামে তাঁকে নিয়ে ঝড় উঠার সম্ভাবনা কম।
তালিকায় তৃতীয় নাম লিয়াম লিভিংস্টোন, পাঞ্জাব কিংসের হয়ে গত মরশুমে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেননি ইংল্যান্ডের এই ক্রিকেটার। ৭ ম্যাচে করেছিলেন ১১১ রান। বল হাতে নিয়েছিলেন ৩ উইকেট। এবার পাঞ্জাব তাঁকে রিটেন না করলেও মার্কি ক্রিকেটার হিসেবে নিলামে উঠবেন।কিন্তু ব্রিটিশ ক্রিকেটারের বড় দাম পাওয়ার সম্ভাবনা কম।
IPL 2025: নাইটদের পরিচিত মুখ থেকে টিম ইন্ডিয়ার ব্রাত্য স্পিনার, নিলামে কাদের টার্গেট করতে পারে মুম্বই?
মোট ৫৭৪ জন ক্রিকেটার এবার নিলামে উঠতে চলেছেন। এরমধ্যে ভারতীয় ক্রিকেটার আছেন ৩৬৬ জন, ২০৮ জন আছেন বিদেশি ক্রিকেটার। ২০৪ টি স্লট আছে। এরমধ্যে বিদেশিদের জন্য সংরক্ষিত ৭০টি স্লট। আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা বিসিসিআইয়ের কাছে জমা দিয়েছে। দিওয়ালির সন্ধ্যায় স্পষ্ট হয়ে গিয়েছে কোন দল কাদের ধরে রাখছে।
-
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ












Click it and Unblock the Notifications