IPL 2024: আরসিবির জার্সিতে আবার খেলবেন? বেঙ্গালুরুর সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মনের কথা লিখলেন কোহলি

রান থেকে রেকর্ড আরসিবির জার্সিতে সবই করেছেন, কিন্তু ১৭ মরশুম শেষ শুধুই শূন্যতাই প্রাপ্তি বিরাট কোহলির। আইপিএল ট্রফি জয়ের সন্ধানে আগামী মরশুমে তাঁকে দলবদলের পরামর্শও দিয়েছেন কেভিন পিটারসনের মতো প্রাক্তনীরা। এবার কি সত্যিই অধরা আইপিএল ট্রফি জয়ের জন্য আরসিবি ছেড়ে অন্য দলে নাম লেখাবেন কোহলি? জল্পনা উস্কে দিল কিং কোহলির ইনস্টাগ্রাম পোস্ট।

শুক্রবার কোহলির ইনস্টাগ্রাম পোস্টে আবেগতাড়িত বার্তা দিয়েছেন। আরসিবি ভক্তরা সব সময়ই কোহলির সহ গোটা দলের কাছে খুব আবেগের। ম্যাচ জিতুক বা হারুক সমর্থকদের সব সময়ই পাশে পেয়েছে আরসিবি দল। ১৭ মরশুম ট্রফি জিততে না পারলেও সমর্থকরা কখনও আরসিবির থেকে মুখ ফিরিয়ে নেননি। তাই সমর্থকদের পাল্টা ভালোবাসায় ভরালেন কোহলি। কিং কোহলির বার্তা, 'বরাবরের মতো আমাদের ভালোবাসা দেওয়ার জন্য এবং প্রশংসা করার জন্য আরসিবি-এর সমস্ত ভক্তদের আবারও ধন্যবাদ।

Virat Kohli

কোহলির সঙ্গে আরসিবির প্রাণের সম্পর্ক, আইপিএলের প্রথম থেকেই এই দলেই খেলছেন বিরাট। দলের অধিনায়কত্ব ছাড়লেও তিনি আরসিবির চালিকা শক্তি মূল নিউক্লিয়াস।২০২৪ সালে তিনি ৭০০-র বেশি রান করেছেন, যার মধ্যে একটি সেঞ্চুরি এবং পাঁচটি অর্ধশতরান রয়েছে। ২০১৬ সালের ৯৭৩ রানের পর এবার আইপিএলে ৭৪১ রান করেছেন কোহলি।

ইতিমধ্যেই আইপিএল থেকে আরসিবির বিদায়ের পর অসসর ঘোষণা করেছেন দীনেশ কার্তিক। তাঁকে ভালোবাসায় আবেগে বিদায় জানিয়েছে আরসিবি শিবির।কার্তিকের সঙ্গে খেলার অভিজ্ঞতা নিয়ে কোহলি বলেছেন, ''কার্তিকের মধ্যে সততা এবং সাহস ছিল। যেটা আমার খুব ভাল লাগত। যে বিষয়টা জানে বো ভোঝে শুধু সেটা নিয়েই কথা বলে। এই জন্যই ওর সঙ্গ সব সময় দারুণ উপভোগ্য হয়। কখনও সমস্যা তৈরি হয় না। এক সঙ্গে চলতে অসুবিধা হয় না।''

এদিকে এলিমিনেটর থেকে বিদায় নেওয়ার পরই আরসিবি প্রসঙ্গে মুখ খুলেছেন গৌতম গম্ভীর। টানা ছয় ম্যাচ জিতলেও বেঙ্গালুরু ছন্দে ছিল এ কথা মানতে রাজি হননি নাইট মেন্টর। গম্ভীরের স্পষ্ট বক্তব্য, "আমি নিজে অধিনায়ক থাকার সময়েও ছন্দ ব্যাপারটায় গুরুত্ব দিতাম না। আমার মনে হয় এই শব্দটা অকারণে বেশি ব্যবহার করা হয়। ম্যাচের দিন একটা দল কতটা ইচ্ছাশক্তি নিয়ে মাঠে নামল তার উপর অনেক কিছু নির্ভর করে।"


একইসঙ্গে গম্ভীরের সাফ জবাব, ম্যাচের দিন যে দল মাঠে নেমে ভয়ডরহীন খেলতে পারে এবং সাহস দেখাতে পারে তারাই সবচেয়ে বেশি সুবিধা পায়। কারণ ব্যাট আর বল আগের কোনও ম্যাচের ছন্দ বোঝে না।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+