Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: রানের তালিকায় শীর্ষে কোহলি, আইপিএলে অরেঞ্জ ও পার্পল ক্যাপের লড়াইয়ে রয়েছেন কারা?

দুই সপ্তাহ কেটে গেল চলতি আইপিএলের। সব দলই গড়ে ৩টি ম্যাচ খেলে ফেলেছে। এমনকি অনেকগুলি দল চারটি ম্যাচও খেলেছে। এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে আরসিবি। তবে পাঁচটির মধ্যে চারটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে বেঙ্গালুরুকে। দলের পারফরম্যান্স যতই তলানি হোক না কেন ব্যাট হাতে কিন্তু উজ্জ্বল বিরাট কোহলি।

শনিবার রাজস্থান রয়্যা লসের বিরুদ্ধে শতরান হাঁকিয়ে আইপিএলে ওরেঞ্জ ক্যাপের লড়াইয়ে এগিয়ে থাকলেন কোহলি। আইপিএলে ব্যক্তিগত রানের নিরিখে এখনও পর্যন্ত শীর্ষে কোহলি। কিন্তু অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে কোহলির সঙ্গে রয়েছেন আর কোন ব্যাটসম্যানরা। সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

বিরাট কোহলি ২০১৬ সালে ৯৭৩ রান করেছিলেন। জিতেছিলেন অরেঞ্জ ক্যাপ। এবারও কমলা টুপির লড়াইয়ে প্রথম থেকেই সামিল কোহলি।৫ ম্যাচ খেলে কোহলির রান ৩১৬। এর মধ্যে একটি শতরান ও দুটি অর্ধশতরান রয়েছে।। সর্বোচ্চ স্কোর ১১৩। গড় ১০৫.৩৩।বিরাট চলতি আইপিএলে সিএসকের বিরুদ্ধে ২১, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৭৭, কেকেআরের বিরুদ্ধে অপরাজিত ৮৩ ও লখনউ সুপার জায়ান্টস ম্যাচে ২২ রান করেছিলেন।

আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে সাড়ে ৭ হাজার রান করার ঈর্ষণীয় নজিরও গড়ে ফেলছেন কোহলি। যদিও বিরাট কোহলির এদিনের শতরান ভারতের মাটিতে আইপিএলে মন্থরতম।

দ্বিতীয় স্থানে আছেন রাজস্থানের রিয়ান পরাগ। ৮ ম্যাচে খেলে তাঁর রান ১৮৫। সর্বোচ্চ স্কোর ৮৪। গড় ৯২.৫। কমলা টুপির লড়াইয়ে তৃতীয় স্থানে আছেন রাজস্থানেরই সঞ্জু স্যামসন। ৪ ম্যাচ খেলে তাঁর রান ১৭৮। সর্বোচ্চ স্কোর ৮২। গড় ৫৯.৩৩।এই তালিকায় চতুর্থ স্থানে আছেন হেইনরিখ ক্লাসেন। ৪ ম্যাচ খেলে তাঁর রান ১৭৭।

ব্যাটারদের পর এবার নজর রাখা যাক বোলারদের কীর্তির দিকে। কারণ অরেঞ্জ ক্যাপের পাশাপাশি জমজমাট পার্পল ক্যাপের লড়াইও। আইপিএলে সর্বোধিক উইকেট শিকারীদের তালিকায় এখনও পর্যন্ত শীর্ষে যজুবেন্দ্র চাহাল। চার ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৮। দ্বিতীয় স্থানে আছেন গুজরাতের মোহিত শর্মা। চার ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৭।

অন্যদিকে সিএসকের পেসার মুস্তাফিজুর রহমান রয়েছেন তিন নম্বরে। ৩ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৭। টি২০ বিশ্বকাপে ভিসা করানোর জন্য দেশে ফিরে যেতে হয়েছিল বাংলাদেশের মুস্তাফিজুরকে। ফলে সিএসকের হয়ে একটি ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে রান হোক বা উইকেট এবার কিন্তু রাজস্থান ক্রিকেটারদেরই রমরমা বেশি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+