Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: ক্যাপ্টেন কুলও রেগে যান, সিএসকে সাজঘরের অজানা গল্প প্রকাশ্যে আনলেন ধোনির সতীর্থ

মহেন্দ্র সিং ধোনির আরও এক নাম ক্যাপ্টেন কুল। মাঠে যতই কঠিন পরিস্থিতি হোক মাহির মাথা সব সময়ই হিমশীতল থাকে। কখনও কোনও পরিস্থিতিতেই মাথা গরম করেন না ধোনি। কিন্তু সেই মাহিরও রাগ হয়, তিনি রেগে গিয়ে ফুঁসে উঠেন। সিএসকে সাজঘরের অজানা কাহিনীই প্রকাশ্যে এনেছেন ধোনির প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না।

১০ বছর আগের একটি ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন রায়না। ২০১৪ সালে পাঞ্জাব দলের কাছে আইপিএলের কোয়া‌লিফায়ারে হারতে হয়েছিল সিএসকে দলকে। দলের এই পরাজয় মানতে পারেননি অধিনায়ক ধোনি। সাজঘরে ফিরে রাগে ফেটে পড়েন ধোনি। সতীর্থদের উপর চিৎকারও করেন।

IPL 2024

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রায়না বলেছেন, 'ধোনিকে আমি কোনও দিন অত রাগতে দেখিনি। ও যেন নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। নিজের হেলমেট আর প্যাড রাগে ছুড়ে ফেলেছিল। সেদিন ম্যাচের পর সবার সঙ্গে বেশিক্ষণ ধরেই কথা বলছিল। ধোনি বলছিল, এই ম্যাচটা আমরা জিততে পারতাম। আমাদের হারা উচিত হয়নি। সেই ম্যাচটা জিতলে হয়তো সে বারও আইপিএল জিততাম আমরা। সেটাই ধোনির মাথায় ছিল। তাই হার মেনে নিতে না পারায় উত্তেজিত হয়ে পড়েছিল ধোনি।'

২০২০ সালে করোনার কারণে আইপিএলের আসর বসেছিল সংযুক্ত আরব আমীরশাহীতে। কিন্তু আইপিএল খেলতে গিয়েও ফিরে আসেন রায়না। সেই সময় রটে ছিলে হোটেলের ঘর পছন্দ না হওয়ায় ফিরে আসেন রায়না। যদিও পারিবারিক কারণেই ফিরতে হয়েছিল রায়নাকে।

রায়না সেই প্রসঙ্গে বলেছেন, আমার কাকার পরিবারের তিন জনকে খুন করা হয়েছিল। পাঠানকোটে দুষ্কৃতীরা পুরো পরিবারকে শেষ করে দিয়েছিল। কিন্তু তখনই আমি ফিরতে পারিনি। কোভিডের কারণে অনের নিয়ম ছিল। ১৫ দিন জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হত। তাই সুযোগ পেয়েই দেশে ফিরে এসেছিলাম। সেই সময় আমি পরিবারের পাশে থাকতে চেয়েছিলাম। ধোনি আমাকে সমর্থন‌ করেছিল।'

উল্লেখ্য ,২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলেন রায়না। মাঝে দু'বছর চেন্নাই নির্বাসিত থাকায় গুজরাত লায়ন্সে খেলেছিলেন তিনি।

অন্যদিকে ধোনিকে নিয়ে আবেগ প্রবণ পোস্ট করেছেন শিবমের স্ত্রী অঞ্জুম খান। তারকা ক্রিকেটারের স্ত্রী সোশাল মিডিয়ায় লিখেছেন, "আমার কাছে ধোনি মানেই ক্রিকেট আর ক্রিকেট মানেই ধোনি। ওকে আমি এতটাই সম্মান করি। সত্যি কথা বলতে, ধোনি একটা আবেগের নাম।

একই সঙ্গে অঞ্জুম আরও লিখেছেন, ছোট থেকেই আমি টিভিতে বা তাঁর ম্যাচ দেখার পরে যেমন উত্তেজিত হতাম। পুরো দল আউট হয়ে গেলেও মাহি আছে, সে আমাদের জেতাবে, কিছুই হবে না, আমরা জিতব। এমনই মনোভাব থাকত আমার। মাহির প্রতি আমার অনুভূতি ব্যাখ্যা করতে পারি না।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+