IPL 2024,SRH vs MI: দ্বিতীয় ম্যাচেই দুরন্ত জয় হায়দরাবাদের, লড়াই করেও ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্স
বুধবার ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামছে কমলা ব্রিগেড। দুই দলই প্রথম ম্যাচে হেরেছে ফলে আইপিএলেস প্রথম জয়ের খোঁজে সানরাইজার্স এবং মুম্বই। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুম্বই ও হায়দরাবাদ একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। হার্দিক বনাম কামিন্সের দ্বৈরথ। ম্যাচের আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

আইপিএলে সর্বোচ্চ রান
আইপিএলে ইতিহাস সৃষ্টি করল সানরাইজার্স হায়দরাবাদ। আরসিবির সর্বোচ্চ ২৬৩ রানের রেকর্ড ভেঙে দিল সানরাইজার্স।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। মুম্বই শিবিরের লক্ষ্য ছিল শুরুতেই প্রতিপক্ষের উইকেট তোলা। প্রাথমিকভাবে সেই লক্ষ্যে কিছুটা সফল হয়েছিল মুম্বই দল। ১১ রানে মায়াঙ্ক আগরওয়ালকে আউট করেন পাণ্ডিয়া। কিন্তুয় এরপরই ঝড়ের গিতে রান তুলতে থাকেন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা জুটি। একদিনের বিশ্বকাপ ফাইনানলের নায়ককে এই ম্যাচে খেলায় কমলা বাহিনী।
২৪ বলে ৬২ রানের ইনিংস খেললেন হেড। তাঁর ইনিংসে ছিল ৯টি চার এবং তিনটি ছক্কা। অভিষেক শর্মা করলেন ২৩ বলে ৬৩ রান। তিনটি চার এঊং সাতটি ছক্কা হাঁকান অভিষেক। এরপর এইডেন মার্করাম, হেনইরিখ ক্লাসেন জুটি মুম্বই বোলারদের উপর শাসন শুরু করেন। ১৪.৪ ওভারেই স্কোরবোর্ডে ২০০ রান তোলে সানরাইজার্স।একটুর জন্য আরসিবির রেকর্ড ভাঙতে পারল না হায়দরাবাদ। আরসিবি ১৪.১ বলে ২০০ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৭ রান তুলল সানরাইজার্স।ক্লাসেন ৩৪ বলে ৮০ রানে অপরাজিত থাকেন। চারটি চার ও ৭টি ছক্কা মারেন।
এদিন মুম্বই বোলারদের কার্যত দিশেহারা লাগল। বার বার মেজাজ হারাতে দেখা গেল অধিনায়ক হার্দিককে।
দুই দলের প্রথম একাদশ
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশঃ ঈশান কিষাণ, রোহিত শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, টিম ডেভিড, নমন ধীর, শামস মুলানি, জেরাল্ড কোয়েটজি, পীযূষ চাওলা, জসপ্রীত বুমরাহ ,কেওয়ানা মাফাকা।।
সানরাইজার্সের প্রথম একাদশঃ ট্রাভিস হেড, মায়াঙ্ক আগরওয়াল, , অভিষেক শর্মা, এইডেন মার্করাম, হেনইরিখ ক্লাসেন, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, , প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার,মায়াঙ্ক মার্কান্ডে, জয়দেব উনাদকাট।
টসে জিতে বোলিং নিল মুম্বহই
আইপিএলের ম্যাচে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বই ইন্ডিয়ান্স। টসে জিতে
বোলিংয়ের সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের। ম্যাচের আগে রোহিতের আগে বিশেষ জার্সি তুলে দিলেন রোহিত। কারণ মুম্বইয়ের হয় ২০০তম ম্যাচ এটি রোহিতের। ঘরের মাঠে সানরাইজার্স মুখোমুখি মুম্বইয়ের, শূন্য থেকে শুরু করবে দুই দল। কারণ, গত ম্যাচে কলকাতার কাছে হেরেছে হায়দরাবাদ। আর গুজরাতের কাছে হেরেছে মুম্বই। মাঠে নামার আগে জল্পনা দু দলের প্রথম একাদশকে ঘিরে।পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল অভিযান শুরু হয়েছে হার দিয়ে। বুধবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে হার্দিক ব্রিগেড । প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ দু-দলই মরসুমের প্রথম জয়ের খোঁজে। মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ যতটা না বেশি সানরাইজার্স, তার চেয়েও বেশি নিজেরাই। কারণ তাঁদের আভ্যন্তরীন দ্বন্ড নিয়ে চর্চা তুঙ্গে। এখনও পর্যন্ত দুই দল ২১ বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে মুম্বই জিতেছে ১২ বার, হায়দরাবাদ জিতেছে ৯বার।
The Moment Sachin Tendulkar presented a special Jersey to Rohit Sharma on his 200th match for Mumbai Indians.
— CricketMAN2 (@ImTanujSingh) March 27, 2024
- Moments of the Day! 💙 pic.twitter.com/Ce5qzuFKDk












Click it and Unblock the Notifications