IPL 2024: কেকেআর জার্সিতে দুরন্ত পারফরম্যান্স, টি২০ বিশ্বকাপে ফিরছেন নারিন? নাইট তারকা দিলেন বড় আপডেট

চলতি আইপিএলে দুরন্ত ছন্দে আছেন কেকেআর তারকা সুনীল নারিন, ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই নজরকাড়া পারফরম্যান্স করছেন নাইট অলরাউন্ডার। ৭ ম্যাচে করেছেন ২৮৬ রান। স্ট্রাইক রেট প্রায় ১৭৭। ওভার প্রতি ৭ রান দিয়ে তুলে নিয়েছেন ৯টি উইকেট। এবার কি অবসর ভেঙে টি২০ বিশ্বকাপের দলে ফিরবেন নারিন? গত কয়েকদিন ধরেই চর্চা শুরু হয়েছে কেকেআর তারকাকে নিয়ে। এবার বিশ্বকাপ খেলা প্রসঙ্গে নিজেই বড় আপডেট দিলেন নারিন।

২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ৩৫ বছরের ক্যারিবিয়ান তারকা। স্পিনার হিসাবে এখন তাঁর পরিচয় সীমাবদ্ধ নয়। নাইটদের হয়ে ওপেন করতে নেমে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলছেন নারিন।যা দেখে অনেকেই চমকে যাচ্ছেন। বল হাতেও সমান ভাবে কার্যকরী নাইট তারকা। এবার ঘরের মাঠে দেশের জার্সিতে বিশ্বকাপে নামবেন নারিন?

Sunil Narine

এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল জানিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে নারিনকে ফেরানোর চেষ্টা করছেন তিনি। তবে এবার সুনীল নারিন নিজেই পাওয়েলের সেই চেষ্টাকে বৃথা করে দিলেন। আসন্ন বিশ্বকাপে নিজের খেলা নিয়ে বড় মন্তব্য করলেন সুনীল নারিন।

কেকেআর মিডিয়াকে দেওয়া একটি বিবৃতিতে সুনীল নারিন বলেন, সম্প্রতি আমার পারফরম্যান্সের পর অনেকেই ইচ্ছা প্রকাশ করেছেন, যেন আমি অবসর ভেঙে টি২০ বিশ্বকাপে খেলি। কিন্তু আমি আমার নিজের সিদ্ধান্তেই স্থির থাকছি। কাউকে হতাশ করতে চাইছি না, তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দরজা আমি বন্ধই রাখতে চাই। যারা জুনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলবে, তাদের সমর্থন করার জন্য আমি তৈরি। গত কয়েক মাস ধরে তোমরা অনেক পরিশ্রম করেছ। এবার আমাদের ভক্তদের দেখিয়ে দাও, আরও একটা বিশ্বকাপ জেতার জন্য তোমরা তৈরি। সকলকে অনেক শুভেচ্ছা।"

চলতি বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এরআগেও আইসিসি ইভেন্ট হলেও, এই প্রথমবার মার্কিন মুলুকে কোনও আইসিসি ট্রফি হতে চলেছে। চলতি বছরের ১-২৯ জুন হবে এই টুর্নামেন্ট।আসন্ন টি২০ বিশ্বকাপে ৫ দলের চারটি গ্রুপ থাকতে চলেছে। প্রতি গ্রুপের পাঁচ দল একে অপরের বিরুদ্ধে খেলবে। সেরা দুই দল জায়গা করে নেবে একটি সুপার এইট পর্বে। সেখান থেকে বেছে নেওয়া হবে সেমিফাইনালিস্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+