IPL 2024: চিন্নাস্বামীতে সৌজন্যের নিদর্শন, কোহলিকে শুভেচ্ছা সৌরভের, পাল্টা প্রতিক্রিয়া বিরাটেরও, দেখুন ভিডিও

২০২৩ সালের আইপিএলে অন্যতম চর্চিত ইস্যু ছিল সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলির করমর্দন‌ পর্ব। দুই তারকা একে অপরকে এড়িয়ে গিয়ে বিরাট বিতর্কের জন্ম দিয়েছিলেন। কিন্তু এৱপর সময় অনেকটা বয়ে গিয়েছে। দুই জনের সম্পর্কও অনেক সহজ হয়েছে। রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সৌরভ-বিরাটও সৌজন্যের বার্তা দিলেন।

এক বছর আগে, এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (তখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে আইপিএলের ম্যাচে বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের আচরণ ইঙ্গিত দেয় যে উভয়ের মধ্যে সবকিছু ঠিক ছিল না। পরে, দু'জন এমনকি ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছিলেন বলে জানা গিয়েছিল। যাইহোক, রবিবার, সেই একই ভেন্যুতে দেখা গেল একেবারে অন্য চিত্র।

Sourav Ganguly

দিল্লিকে ৪৭ রানে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে নিজেদের ভাসিয়ে রাখতে সক্ষম হয়েছে বেঙ্গালুরু। ম্যাচ শেষে কোহলিকে শুভেচ্ছা জানান দিল্লি দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন আরসিবি অধিনায়কও তার চূড়ান্ত শ্রদ্ধা জানিয়েছেন দাদার প্রতি। সৌজন্যের একটা দারুণ দৃশ্যের অবতারণা হল চিন্নাস্বামীর মাঠে।

২০২৩ সালে অবশ্য দেখা গিয়েছিল অন্য চিত্র। আরসিবি অধিনায়ক ফাফ দু'প্লেসিসের সঙ্গে হাত মেলালেও সৌরভ এড়িয়ে যান কোহলিকে । কিন্তু ফাফের পরই লাইনে ছিলেন বিরাট। ভাইরাল ভিডিও'য় দেখা গিয়েছিল, সৌরভ বা বিরাট কেউই কারও দিকে হাত মেলাতে এগিয়ে যাননি। সৌরভ বাকি সকলের সঙ্গে হাত মেলালেও বিরাটের হাতে হাত ছোঁয়াননি। যদিও ব্যাপারটি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত সেটা স্পষ্ট নয়।


এক বছর পরে, উভয়ের মধ্যে সমীকরণ অনেক পাল্লে গিয়েছে। বিরাটের প্রশংসায় বার বারই পঞ্চমুখ হন সৌরভ। দিল্লিরর বিরুদ্ধে ঘরের মাঠে আরসিবি-র জোরালো জয়ের পরে কোহলিকে শুভেচ্ছা জানালেন সৌরভ। দুই পক্ষের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ সদস্যরা ম্যাচ-পরবর্তী করমর্দন অনুষ্ঠানের জন্য জড়ো হন। কোহলির সাথে দেখা করার আগে সৌরভ তাঁর টুপি খুলে ফেলেন এবং সৌরভ তাঁকে অভিনন্দন জানালে পরবর্তীতে 'ধন্যবাদ' বলে এবং হাসি মুখে প্রতিক্রিয়া জানান কোহলিও। প্রাক্তন ভারত অধিনায়ক পরে আরসিবির বাকি খেলোয়াড়দের সাথে দেখা করার সময় তাঁর টুপি পরেছিলেন।

কোহলি এবং গাঙ্গুলির মধ্যে ফাটল গোপন ছিল না। ২০২১ সালে ভারতীয় দলের টি২০ নেতৃত্ব থেকে পদত্যাগ করার এক মাস পরে, কোহলিকে ওডিআই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত তার এবং বিসিসিআই প্রশাসনের মধ্যে বাক যুদ্ধের জন্ম দেয়, তখন সৌরভ ছিলেন বোর্ডের সভাপতি। বিরাট পরে ২০২২ সালের জানুয়ারিতে ভারতীয় দলের টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+