IPL 2024: শ্রেয়স নাকি নীতীশ, কে হবেন অধিনায়ক? নেতৃত্ব নিয়ে নাইট শিবিরে উভয় সংকট
আসছে আইপিএলের নিলাম। হাতে টাকা অনুযায়ী অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে সব দলের। ব্যতিক্রম নয় নাইট শিবিরও। শাহরুখ খানের দল এবার মেন্টর করে ঘরের ছেলে গৌতম গম্ভীরকে ফিরিয়ে এনেছে। ফলে নিলামে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। তবে শুধু দল গঠনই নয়, ম্যাচে প্রথম একাদশ নির্বাচনেও তাঁর প্রভাব থাকবে। গম্ভীরের প্রত্যাবর্তনে নাইটদের অধিনায়কত্ব নিয়ে কী জট পাকল?
চোটের কারণে ২০২৩ সালের আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন কেকেআরের ঘোষিত অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর পরিবর্তে গোটা টুর্নামেন্টে নেতৃত্বের ভুমিকা পালন করেন নীতীশ রানা। কিন্তু এবার দলে ফিরছেন শ্রেয়স, স্বাভাবিকভাবে তাঁর কাঁধে ফের উঠবে নেতৃত্বের ভার। কিন্তু অঙ্ক এতটাও সোজা নয়। একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে অধিনায়ক নির্বাচন নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে কেকেআর শিবিরে।

কিন্তু কার হাতে থাকবে নেতৃত্বের ভার? ২০২৩ সালে নীতীশ রানার নেতৃত্বে ১৪ ম্যাচের মধ্যে ছয়টিতে জয় পেয়ে সাত নম্বরে শেষ করে কেকেআর। গম্ভীর এবং নীতীশ উভয়ের দিল্লি বলয়ের ক্রিকেটার। নাইট দলনেতা হিসাবে নীতীশের পক্ষেই ভোট দিতে পারেন গম্ভীর। এই ক্ষেত্রে গম্ভীরের যুক্তি হতে পারে, দলের সেরা ব্যাটসম্যান শ্রেয়সের উপর বাড়তি চাপ না দিয়ে তাঁকে খোলা মনে খেলতে দেওয়া হোক।
কিন্তু নীতীশের থেকে শ্রেয়সের ক্রিকেটীয় দক্ষতা যেমন বেশি তেমনই তিনি ভারতীয় দলের অন্যতম তারকা। ফলে শ্রেয়সের মতো একজনকে দলে রেখে তাঁকে অধিনায়ক না করাটাও কঠিন হতে পারে নাইট শিবিরের জন্য। এই ক্ষেত্রে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর গোতির মতামতও ভিন্ন হতে পারে। ফলে ২০২৪ সালের অধিনায়কত্ব নিয়ে বেশ উভয় সংকটেই পড়েছে বিসিসিআই।
শাকিব আল হাসান, লিটন দাস, ডেভিড উইজে, টিম সাউদি, জনসন চার্লস,লকি ফার্গুসনের মতো বিদেশিদের পাশাপাশি আর্য দেশাই, নারায়ন জগদীশন, মনদীপ সিংহ, কুলবন্ত খেজরোলিয়া, শার্দূল ঠাকুর, ও উমেশ যাদবকেও দল থেকে বাদ দিয়েছে নাইটরা।কেকেআরের হাতে রয়েছে ৩২.৭ কোটি টাকা। কেকেআর নিতে পারবে ১২ জনকে।
এদিকে নাইট শিবিরকে স্বস্তি দিচ্ছেন রাসেল। দেশের জার্সিতে তাঁর দুরন্ত পারফরম্যান্স অব্যাহত। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে রাসেল ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন। ব্যাট হাতে ১৪ বলে ২৯ রান করে রাসেল অপরাজিত থাকেন। ২টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।শেষ বার ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন রাসেল।












Click it and Unblock the Notifications