Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: আইপিএলে নজর কাড়ছেন শিবম, বিশ্বকাপের লড়াইয়ে সিএসকে তারকা চাপে রাখছেন পাণ্ডিয়াকেও

আইপিএল্ পর্ব মিটলেই শুরু হয়ে যাবে টি২০ বিশ্বকাপ। চলতি মাসের শেষেই বিশ্বকাপের জন্য ভারতীয় দল নির্বাচন হবে। ফলে নির্বাচকদের নজরে এখন আইপিএল। বিশ্বকাপে দলে জায়গা করে নেওয়ার জন্য আইপিএলে ভালো পারফরম্যান্স করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেটারদের জন্য। একটি জায়গার জন্য একাধিক ক্রিকেটার লড়াইয়ে আছেন।

টি২০ ক্রিকেটে অলরাউন্ডারদের চাহিদা সবসময়ই বেশি থাকে। বিশ্বকাপের ভারতীয় দলে রবীন্দ্র জাদেজার স্থান পাওয়া এক প্রকার নিশ্চিত। দ্বিতীয় অলরাউন্ডার কে হবেন? ফিট থাকলে হার্দিকের টি২০ দলে থাকা নিয়ে সংশয়ের জায়গা নেই। কিন্তু আইপিএলের পারফরম্যান্সের নিরিখে সেই পাণ্ডিয়াকেই চটাপে ফেলেছেন আরও এক জন অলরাউন্ডার। তিনি শিবম দুবে। সিএসকের তারকা অলরাউন্ডার শিবম দুবে এ বারের আইপিএলে ৪টি ম্যাচ খেলেছেন।

Shivam Dube

এই ম্যাচগুলিতে রান করেছেন ৩৪, ৫১, ১৮ এবং ৪৫ রান। গত বছরের আইপিএলে শিবম ভালো পারফর্ম করেছিলেন। ব্যাটের পাশাপাশি বোলিংও যথেষ্ট ভালোই করতে পারেন শিবম দবে। ফলে টি২০ বিশ্বকাপের দলে হার্দিককে চ্যালেঞ্জের মধ্যে ফেলেছেন শিবম।প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান সমাজ মাধ্যমে আবার লিখেছেন, 'এই মুহূর্তে শিবম দুবে ভারতীয় ক্রিকেটে স্পিন হিটিং ক্ষমতার দিক থেকে যে কারও থেকে এগিয়ে! বিশ্বকাপের জন্য ভারতীয় নির্বাচকদের ওর দিকে বিশেষ নজর রাখা উচিত।'

দুবে শুধু হার্দিককেই নয়ই একইসঙ্গে চাপে রাখছেন সূর্যকুমার যাদব এবং ঋষভ পন্থকেও। দুই জনেই বিশ্বকাপের দলে মিডল অর্ডারের ব্যবাটার হিসাবে জায়গা পাওয়ার অন্যতম দাবিদার। তবে দুই জনেই চোট সারিয়ে আইপিএলের মঞ্চে ফিরেছেন। পন্থ অবশ্য ব্যাট হাতে দুটি অর্ধশতরান করে ফেলেছেন। তবে সূর্যের পরীক্ষা শুরু হতে পারে রবিবার থেকে।অস্ত্রোপচারের পর থেকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন সূর্যকুমার যাদব। সেখান কয়েকটি প্র্যাক্টিস ম্যাচও খেলেন তিনি। অবশেষে এনসিএ-র ফিট সার্টিফিকেট হাতে পেয়ে মুম্বই দলের সঙ্গে যোগ দিয়েছেন সূর্য।

যুবরাজ সিং বলেছেন, শিবম দুবে যেভাবে খেলছেন তাতে তার টি২০ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়া উচিত। তিনি ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুলের মতো খেলোয়াড়দের উপর অনেক চাপ সৃষ্টি করেছেন এবং এখন তাদের বিশ্বকাপ স্কোয়াড তৈরি করতে ধারাবাহিক রান করতে হবে।

জুনে টি২০ বিশ্বকাপ, ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এর বাইরে স্কোয়াডে আর কিছু নিশ্চিত নয়। সবচেয়ে বেশি লড়াই হতে পারে কিপার ব্যাটার পজিশন। একটি পদের জন্য অনের দাবিদার। রাহুল, জীতেশ শর্মা, ধ্রুব জুরেলের সঙ্গে লড়াইয়ে নিজের নামটা ভাসিয়ে রেখেছেন সঞ্জু স্যামসনও।

যদিও পন্থকে নিয়ে সৌরভ বলেছেন, আরও কতগুলি ম্যাচে ম্যাচে ওর খেলা দেখার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত।’

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+