IPL 2024: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বদলার ম্যাচ কেকেআরের, প্রথম কোয়ালিফায়ার খেলতে জিততেই হবে সঞ্জুদের
IPL 2024: চলতি আইপিএলে লিগ পর্বের শেষ ম্য়াচে গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের হোম ম্যাচে প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। প্রথম দুইয়ে থাকতে গেলে এই ম্যাচে জিততেই হবে রাজস্থান রয়্যালসকে।
টানা চারটি ম্যাচ হেরে যাওয়ায় রাজস্থান রয়্যালসের নেট রান রেটের অনেকটাই ক্ষতি হয়েছে। এই ম্যাচের আগে যদি সানরাইজার্স হায়দরাবাদ জিতে যায় তাহলে প্রথম কোয়ালিফায়ার খেলতে জিততেই হবে সঞ্জু স্যামসনদের।

আইপিএলে রাজস্থান ও কলকাতার মোট ২৯টি দ্বৈরথ হয়েছে। তার মধ্যে ১৪টি করে জয় রয়েছে দুই দলের। একটি ম্যাচ পরিত্যক্ত। চলতি আইপিএলে ইডেনে কেকেআরের বিরুদ্ধে শেষ বলে ২ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল রাজস্থান রয়্যালস।
দুই দলের শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে ৩-২ ব্যবধানে এগিয়ে রাজস্থান। ২০২২ সালে শেষবার রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল নাইটরা। গত বছরের আইপিএলেও জয় পেয়েছিল রাজস্থান। ২৭ এপ্রিলের পর চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই কিংস ও পাঞ্জাব কিংসের কাছে পরাস্ত হয়েছে রাজস্থান।
প্লে-অফে নামার আগে জয়ের রাস্তায় ফিরতে মুখিয়ে রাজস্থান রয়্যালস। তাদের দলে পরিবর্তনের সম্ভাবনা তেমন নেই। তবে কেকেআরের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে ছয় বোলার নিয়ে নামার পরিকল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে ইমপ্যাক্ট সাবের সুযোগ নিতে বোলার বাড়ানো হতে পারে।
কলকাতা নাইট রাইডার্স দুরন্ত ছন্দে রয়েছে। এই ম্যাচে কেকেআর চাইবে প্রথম কোয়ালিফায়ারের প্রস্তুতি সেরে নিতে। ফিল সল্টের জায়গায় খেলানো হবে রহমানুল্লাহ গুরবাজকে। গুয়াহাটিতে আগের ম্যাচে দেড়শো করতে পারেনি কোনও দল।
কালকের উইকেটও মন্থর হলে গুরুত্বপূর্ণ হবেন কেকেআরের স্পিনাররা। সেক্ষেত্রে ইমপ্যাক্ট সাব হিসেবে সুযশ শর্মাকেও দেখা যেতে পারে। তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৪ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকায় অস্বস্তি থাকবে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আছে।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দল- রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, নীতীশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রামনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা। বোলিংয়ের সময়- বৈভব অরোরা বা সুযশ শর্মা।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দল- যশস্বী জয়সওয়াল, টম কোহলার-ক্যাডমোর, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার বা রভম্যান পাওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল। ইমপ্যাক্ট সাব- ডনোভান ফেরেইরা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications