Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: আইপিএল থেকে বিদায় পাঞ্জাব কিংসের, চারে চারের পরেও প্লে-অফে যেতে পারবে আরসিবি?

IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্সের পর আইপিএল থেকে বিদায় নিল পাঞ্জাব কিংস। আজ ধরমশালায় চলতি আইপিএলে টানা চতুর্থ জয় ছিনিয়ে নিয়ে ভেসে রইল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বিরাট কোহলি ও রজত পাটীদারের অর্ধশতরানের পাশাপাশি ঝোড়ো ব্যাটিং করেন ক্যামেরন গ্রিন। বল হাতে কামাল দেখালেন মহম্মদ সিরাজ, লকি ফার্গুসন, স্বপ্নিল সিং ও কর্ণ শর্মা। দুরন্ত থ্রো-য় শশাঙ্ক সিংকে রান আউট করে পাঞ্জাবকে লড়াই থেকে ছিটকে দেন বিরাট।

IPL 2024

টস জিতে ফিল্ডিং নিয়েছিল পাঞ্জাব কিংস। আরসিবি তোলে ৭ উইকেটে ২৪১। বিরাট কোহলি ৪৭ বলে ৯২, রজত পাটীদার ২৩ বলে ৫৫ ও ক্যামেরন গ্রিন ২৭ বলে ৪৬ রান করেন। দীনেশ কার্তিক ৭ বলে ১৮ রান করেন। ফাফ দু প্লেসি ৯, উইল জ্যাকস ১২, মহীপাল লোমরর ০ রানে আউট হন।

হর্ষল প্যাটেল ৪ ওভারে ৩৮ রান দিয়ে নেন তিন উইকেট। চলতি আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী হওয়ায় আরসিবির প্রাক্তন সতীর্থ হর্ষলকে বেগুনি টুপি পরিয়ে দেন কমলা টুপির মালিক বিরাট কোহলি। বিদ্ব্যর্থ কাভেরাপ্পা ২টি এবং অর্শদীপ সিং ও পাঞ্জাব কিংস অধিনায়ক স্যাম কারান নেন একটি করে উইকেট।

পাঞ্জাব কিংস প্রথম ওভার থেকেই ধাক্কা খায়। প্রভসিমরণ সিং ৪ বলে ৬ রান করে আউট হন। এরপর দলকে টানছিলেন জনি বেয়ারস্টো, রাইলি রুসো, শশাঙ্ক সিংরা। নবম ওভারের দ্বিতীয় বলে ১০০ রান তুলে ফেলে পাঞ্জাব কিংস। কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকে তারা।

পাঞ্জাব কিংস ১৭ ওভারে ১৮১ রানে গুটিয়ে যায়। আরসিবি জেতে ৬০ রানে। রাইলি রুসো ২৭ বলে ৬১, জনি বেয়ারস্টো ১৬ বলে ২৭, শশাঙ্ক সিং ১৯ বলে ৩৭ করেন। জিতেশ শর্মা ৫, লিয়াম লিভিংস্টোন ০, আশুতোষ শর্মা ৮ ও স্যাম কারান ১৬ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন। হর্ষল প্যাটেল ০, অর্শদীপ সিং ৪ রান করেন। পাঁচ রানে অপরাজিত থাকেন রাহুল চাহার।

মহম্মদ সিরাজ ৪ ওভারে ৪৩ রানে তিনটি উইকেট নেন। স্বপ্নিল সিং ৩ ওভারে ২৮, লকি ফার্গুসন ৩ ওভারে ২৯ ও কর্ণ শর্মা ৩ ওভারে ৩৬ রান দিয়ে ২টি করে উইকেট পেয়েছেন।

আরসিবি ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রইল। নেট রান রেট পজিটিভে এলো (০.২১৭)। বাকি ২টি ম্যাচ জিতলে আরসিবি ১৪ পয়েন্টে শেষ করবে। যদিও বর্তমানে পয়েন্ট তালিকার যা পরিস্থিতি তাতে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে আরসিবি টিকে অঙ্কের হিসেবেই। শেষ মুহূর্ত অবধি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে পাঞ্জাব কিংস, নেট রান রেট মাইনাস (-)০.৪২৩।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+