Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: কোহলি, ধাওয়ানের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, আইপিএলে লজ্জার নজির দখলে নিলেন মোহিত

IPL 2024: আইপিএলে দারুণভাবে প্রত্যাবর্তন করেছেন ঋষভ পন্থ। তাঁর পারফরম্যান্স টি২০ বিশ্বকাপের দলেও জায়গা নিশ্চিত করে দিয়েছে। আনুষ্ঠানিক ঘোষণাই শুধু বাকি।

দিল্লি ক্যাপিটালস গতকাল গুজরাত টাইটান্সকে হারিয়েছে ৪ রানে। ৪৩ বলে অপরাজিত ৮৮ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক। শেষ ওভারে তাঁর ব্যাটিংই ফারাক গড়ে দিয়েছে।

IPL 2024

পন্থ এই ইনিংসের মাধ্যমে ভেঙে দিয়েছেন শিখর ধাওয়ানের রেকর্ড। এতদিন দিল্লি ক্যাপিটালসের হয়ে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ৫০ বা তার বেশি রান করার নজির ছিল শিখর ধাওয়ানের। পন্থ টপকে গেলেন ধাওয়ানকে। শিখর দিল্লির হয়ে ৬৩ ম্যাচে ২টি শতরান ও ১৬টি অর্ধশতরান করেছিলেন। পন্থ ১০৭ ম্যাচে ১৮টি অর্ধশতরান পেলেন দিল্লির হয়ে।

একমাত্র ডেভিড ওয়ার্নারই দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে সবচেয়ে বেশি ২৪টি পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন। ১৬ বার করে পঞ্চাশ বা তার বেশি রান করেছেন বীরেন্দ্র শেহওয়াগ ও শ্রেয়স আইয়ার। চলতি আইপিএলে এটি পন্থের তৃতীয় অর্ধশতরান। চেন্নাই সুপার কিংস ম্যাচে ৫১ ও কেকেআরের বিরুদ্ধে ৫৫ করেছিলেন। দুবার আউট হন চল্লিশের ঘরে।

শেষ ওভারে মোহিত শর্মা বল করতে গিয়েছিলেন। এই ওভারে দিল্লি ক্যাপিটালস ৩১ রান তোলে। সব কটি বলই খেলেন পন্থ। প্রথম বলে ২। দ্বিতীয় ডেলিভারিটি ওয়াইড। এরপর বাকি ৫টি ডেলিভারিতে যথাক্রমে ৬, ৪, ৬, ৬, ৬ হাঁকান পন্থ। এতে পন্থ ভেঙে দেন বিরাট কোহলির রেকর্ড।

এই ওভার শুরুর আগে পন্থ ব্যাট করছিলেন ৩৭ বলে ৫৮ রানে। এই ওভারের শেষে তিনি পৌঁছে যান ৪৩ বলে অপরাজিত ৮৮-তে, পাঁচটি চার ও আটটি ছয় মেরেছেন। আইপিএলে কোনও বোলারের বিরুদ্ধে কোনও ব্যাটারের সবচেয়ে বেশি রানের যে রেকর্ড বিরাট কোহলি গড়েছিলেন, তা ভেঙে গেল ১১ বছর পর।

২০১৩ সালে উমেশ যাদবের বিরুদ্ধে বিরাট কোহলি ১৭ বলে ৫২ রান করেছিলেন। গতকাল ঋষভ পন্থ মোহিত শর্মার ১৮টি বল খেলে ৬২ রান তোলেন। আইপিএলে কোনও ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার রেকর্ডটির মালিকও গতকাল থেকে হয়ে গেলেন ডেথ ওভার বিশেষজ্ঞ বলে পরিচিত মোহিত।

গুজরাত টাইটান্সের এই পেসার গতকাল ৪ ওভারে ৭৩ রান দিয়েছেন। ২০১৯ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বেসিল থাম্পি আরসিবির বিরুদ্ধে ৪ ওভারে ৭০ রান দিয়েছিলেন। সেই নজির গতকাল টপকে গেলেন মোহিত। তাঁর এই ওভারের জন্যই ৪ রানে হেরে হাত কামড়াচ্ছে গুজরাত টাইটান্স।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+