IPL 2024: আইপিএলের পর নাম প্রত্যাহার করছেন পিএসএল থেকেও, ক্রিকেট থেকে অবসরের পথে শাকিব?
বিশ্বকাপে ব্যর্থতার পরই শাকিব আল হাসানের অবসর নিয়ে চর্চা শুরু হয়েছিল। কিন্তু ক্রিকেট জীবনে ইতি না টেনে আপাতত রাজনীতির ময়দানে নেমেছেন বাংলাদেশের তারকা অল রাউন্ডার। দেশের সাধারণ নির্বাচনে প্রার্থীও হয়েছেন শাসক দলের হয়ে। রাজনীতির আঙিনায় এসে এবার ক্রিকেট থেকে কী নিজেকে গুটিয়ে নিচ্ছেন শাকিব? আইপিএল নিলামে অংশ নিচ্ছেন না, এমনকি পাকিস্তান সুপার লিগেও না খেলার সিদ্ধান্ত নিয়েছেন শাকিব।
সোমবারই ২০২৪ সালের আইপিএল নিলামের জন্য ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে বিসিসিআই। বাংলাদেশের যে তিন ক্রিকেটার নিলামের জন্য নাম দিয়েছেন তারা হলেন- মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। কিন্তু এই তালিকায় নাম নেই শাকিবের। গতবার নাইটদের দলে থাকলেও সেভাবে খেলার সুযোগ হয়নি। এবার কেকেআর তাঁকে দলেই রাখেনি। কিন্তু কেন আইপিএলে অংশ নিচ্ছেন না? তা নিজের মুখেই জানালেন শাকিব।

একইসঙ্গে শাকিব বলেন, 'আমি বর্তমানে তিন ফর্ম্যাটেই খেলছি, আশা করছি এটাই চালিয়ে যাব। জানি না ভবিষ্যতে কী হবে? তবে আপাতত খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'বাংলাদেশের সংসদ নির্বাচনে লড়াই করবেন শাকিব আল হাসান। বাংলাদেশের শাসক দল আওয়ামী লিগের হয়ে লড়াই করবেন শাকিব। নিজের ঘরের কেন্দ্র মাগুরা-১ থেকে নির্বাচনে লড়ছেন শাকিব। আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে নির্বাচন।
আইপিএলের গত আসরের নিলাম থেকে দল পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তারা হলেন মুস্তাফিজুর রহমান, শাকিব আল হাসান ও লিটন দাস। মুস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালসে ছিলেন। কলকাতা নাইট রাইডার্সে ছিলেন শাকিব আল হাসান ও লিটন দাস। তবে এবারের আইপিএল নিলামে নিজেদের নামই নথিভুক্ত করেননি শাকিব আল হাসান ও লিটন দাস।
আইপিএলের নিলাম দুবাইয়ে অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। নিলামে ভাগ্য নির্ধারিত হবে ৩৩৩ জন ক্রিকেটারের। তাঁদের মধ্যে ২১৪ জন ভারতীয়, বিদেশি ১১৯ জন।বিদেশিদের মধ্যে ২ জন ক্রিকেটার রয়েছেন অ্যাসোসিয়েট দেশ থেকে। আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটারের সংখ্যা ১১৬। আনক্যাপড প্লেয়ার রয়েছেন ২১৫ জন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications